শান্তি নিকেতন থেকে প্রত্যাখ্যাত হলেন প্রিয়াঙ্কা চোপড়া
একজন মারাঠী নারীর সঙ্গে তরুণ রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কের উপর ভিত্তি করে ‘নলিনী’-র জন্ম। বিশ্বকবির সেই প্রথম প্রেমের চিত্ররূপ দিতে চেয়েছিলেন বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সে জন্যে প্রয়োজন ছিল বিশ্বভারতীর অনুমোদন। কিন্তু, রবি ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ‘না’ বলে দিয়েছে।
১ জুলাই ২০১৮, ১১:৩১ পূর্বাহ্ন
ভাবনার আকাশ ছুঁতে চায় এবার টালিগঞ্জ
অনিমেষ আইচের ভয়ঙ্কর সুন্দর ছবি দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করা ভাবনা এখন কলকাতার টালিগঞ্জের আকাশ ছুঁতে চাইছেন। ভাবনা চাইছেন, ভালো ছবি এবং স্ক্রিপ্টের পাশাপাশি প্রথম ছবিটিতে যেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও থাকেন। আর যদি লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব আসে কোনো দিন তবে অবশ্যই প্রসেনজিৎ এর সঙ্গেই যেতে চান।
৩০ জুন ২০১৮, ০৯:১০ পূর্বাহ্ন
‘পোড়ামন ২’: দর্শকদের মুগ্ধতায় যোগ হচ্ছে নতুন হল
এবার ঈদের সফল ছবি ‘পোড়ামন ২’ আজ (২৯ জুন) নতুন করে ৩৫টি হলে মুক্তি পেতে যাচ্ছে। ঈদে মোট ২২টি হলে মুক্তি পেয়েছিল ছবিটি। এরমধ্যে সাতটি হলে টানা তিন সপ্তাহ ধরে সগৌরবে চলছে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’।
২৯ জুন ২০১৮, ০৫:৩০ পূর্বাহ্ন
মেসি উঠে এলো গানের কথায়
লিওনেল মেসিকে নিয়ে গান প্রকাশিত হয়েছে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে। তারেক আনন্দের কথায় গানটির সুর করেছেন সজল। রেজওয়ান শেখের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সজল, কর্নিয়া ও মাসুম।
২৮ জুন ২০১৮, ০৮:০৪ পূর্বাহ্ন
নিক-প্রিয়াঙ্কার বাগদান জুলাই-আগস্টে?
প্রেমিক নিক জোনাসকে সঙ্গে নিয়ে ভারতে বেশ আনন্দময় সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির পোস্ট করা ছবি-ভিডিওকে ভিত্তি করে ভারতীয় গণমাধ্যম তেমন খবরই জানাচ্ছে।
২৭ জুন ২০১৮, ১১:০৪ পূর্বাহ্ন
‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’
‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ নামে ছবিটি নির্মাণ করছেন পরিচালক শাহিন সুমন। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। এছাড়াও, মৃদুলা নামে নবাগত নায়িকাকে দেখা যাবে ছবিটিতে।
২৭ জুন ২০১৮, ০৮:৩৪ পূর্বাহ্ন
বৃষ্টিস্নাত কলকাতা মজেছে বাংলাদেশি নাট্য ও চলচ্চিত্র উৎসবে
বৃষ্টিস্নাত কলকাতা মজেছে বাংলাদেশি উৎসবে। দক্ষিণ কলকাতায় চিন্তাশীল মানুষদের জায়গা বলে পরিচিত নন্দনে চলছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব।
২৭ জুন ২০১৮, ০৭:৫৮ পূর্বাহ্ন
ভারতে ‘পোড়ামন-২’
বাংলাদেশে বহুল আলোচিত ‘পোড়ামন ২’ সিনেমাটি শিগগিরই ভারতে মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টি মিডিয়ার আব্দুল আজিজ।
২৬ জুন ২০১৮, ১২:০৭ অপরাহ্ন
টম ক্রুজ এবং আরও মিশন ইম্পোসেবল ছবি
মিশন ইম্পোসিবল সিরিজ নিয়ে আরও অনেক দূর যেতে চান অ্যাকশন মুভির শীর্ষ অভিনেতা টম ক্রুজ। তিনি চান এই গোয়েন্দাগল্প-ভিত্তিক সিরিজের আরও অন্তত দুই-তিনটি কিস্তিতে অংশ নিতে।
২৫ জুন ২০১৮, ১১:১৪ পূর্বাহ্ন
বুবলীকে নিয়েই ঘোষণা আসছে শাকিব খানের
বুবলীকে নিয়েই আবার নতুন ছবির ঘোষণা আসছে আগামীকাল। দুটি ছবিতেই শাকিব খানের বিপরীতে থাকছেন ‘বসগিরি’-খ্যাত এই নায়িকা।
২৫ জুন ২০১৮, ০৭:৪৮ পূর্বাহ্ন
৪ দিনের বাংলাদেশি চলচ্চিত্র উৎসব কলকাতায়
কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে আজ (২৫ জুন) থেকে শুরু হচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র উৎসব। চারদিনের এই আয়োজনে বাংলাদেশের আটটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
২৫ জুন ২০১৮, ০৬:৫৯ পূর্বাহ্ন
এক হলেন বাপ্পা-তানিয়া
ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল সংগীতশিল্পী বাপ্পা মজুমদার এবং উপস্থাপিকা তানিয়া হোসাইন বিয়ের আনুষ্ঠানিকতা। ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে খুব ছোট পরিসরে অনুষ্ঠিত হয় বিবাহোত্তর সংবর্ধনা।
২৪ জুন ২০১৮, ১০:১৯ পূর্বাহ্ন
বাংলাদেশি নাট্য উৎসব ‘পূবের নাট্যগাথা’ চলেছে কলকাতায়
কলকাতায় প্রথম বারের মতো বাংলাদেশি নাটক, নাটকের বিষয়বস্তু ও রচনা নিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নাট্য উৎসব ‘পূবের নাট্যগাথা’।
২৪ জুন ২০১৮, ০৭:৩১ পূর্বাহ্ন
অনুমতি পেল ‘ভাইজান’
অনুমতি পেলো শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে’ ছবিটি। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে প্রদর্শনের জন্য তথ্য মন্ত্রণালয় অনুমতি দিয়েছে কলকাতার এই ছবিটির।
২৪ জুন ২০১৮, ০৭:১৮ পূর্বাহ্ন
সাংবাদিকতায় মম!
অবশেষে রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমায় মায়া চরিত্রে অভিনয় শুরু করেছেন মম। গত ২১ জুন শুরু হওয়া শুটিং চলবে টানা ১৫ দিন।
২৪ জুন ২০১৮, ০৬:৪৭ পূর্বাহ্ন
দুই বাংলার শিশুদের আঁকা ছবি নিয়ে কলকাতায় ব্যতিক্রমী চিত্র প্রদর্শনী
হাতে মোবাইল ফোন, টেলিভিশনে দিন-রাত চোখ- অনেকেই আবার ফেসবুকে অভ্যস্ত হয়ে পড়েছে। আর যারা একটু পড়াশোনায় বেশি মনযোগী তারা স্কুল, টিউশন-পড়াশোনা নিয়ে ভীষণ চাপে থাকে। বাড়ির বড়দের নানারকম মানসিক নির্যাতনের মধ্যে আজকের শিশুদের মানসিক বিকাশ কতটুকু হয়েছে কিংবা তাদের মনের ভেতর সৃষ্টির আকাশটাই বা কতটা বিস্তৃত। ছবি আঁকার মধ্য দিয়েই শিশু-মনের সেই প্রকাশের ভাবনা থেকেই কলকাতায় আয়োজন করা হয়েছিল এক ব্যতিক্রমধর্মী শিশু চিত্র প্রদর্শনী। সেটিও আবার দুই বাংলার শিশুদের আঁকা ছবি নিয়ে।
২২ জুন ২০১৮, ০৯:৩১ পূর্বাহ্ন
ভারতের অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন হৈমন্তী শুক্লা
দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা ২০১৭ সালের ভারতের সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন। “সুগত সংগীত” বিভাগে এই স্বীকৃতি পাচ্ছেন তিনি।
২১ জুন ২০১৮, ১১:২০ পূর্বাহ্ন
‘দিন’-এর জন্যে ইরানে অনন্ত জলিল
অনন্ত জলিল ‘দিন- দ্য ডে’ নামে ছবি নির্মাণ করতে যাচ্ছেন এটি পুরনো খবর। নতুন খবর হলো, ছবিটি ইরানের সঙ্গে যৌথভাবে তৈরি করার প্রস্তাব নিয়ে সে দেশ ভ্রমণ করছেন তিনি।
২১ জুন ২০১৮, ১০:৫৮ পূর্বাহ্ন
দেরি সইছে না শাহরুখ খানের!
বলিউড বাদশাহ যেন একটু ‘অস্থির’ হয়ে পড়ছেন তার বহুল প্রত্যাশিত ‘জিরো’ চলচ্চিত্রটিকে নিয়ে। তাই বিভিন্ন সময় তিনি ভক্তদের জানান দেন এর কাজের অগ্রগতির বিষয়ে। সবে তিনি ছবিটির শুটিং শেষ করেছেন। কিন্তু, এরপরও যেন আরও কতো কাজ বাকি রয়ে গেছে!
২১ জুন ২০১৮, ০৮:৫৩ পূর্বাহ্ন
আসবে ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’-র সিক্যুয়েল
‘থ্রি ইডিয়টস’ এবং ‘পিকে’-র সিক্যুয়েল তৈরি করার বিষয়ে বেশ গুঞ্জন রটেছিলো মুম্বাইয়ের মুভিপাড়ায়। কিন্তু, তা নিয়ে এতোদিন কোনো আনুষ্ঠানিক মন্তব্য মেলেনি। এবার সেই গুঞ্জনকে সত্য বলে মেনে নিলেন চলচ্চিত্র দুটির পরিচালক।
২১ জুন ২০১৮, ০৭:৫৬ পূর্বাহ্ন