অস্কারে ১৩টি মনোনয়ন পেয়ে ‘শেপ অব ওয়াটার’ শীর্ষে
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯০তম আসরে ১৩টি বিভাগে মনোনয়ন পেয়ে এ বছর তালিকায় শীর্ষে রয়েছে ‘শেপ অব ওয়াটার’। মেক্সিকান পরিচালক গুইলারমো দেল তোরোর কল্পকাহিনি-ভিত্তিক এই ছবিটির মনোনয়ন পাওয়া প্রধান বিভাগগুলোর মধ্যে রয়েছে ‘সেরা চলচ্চিত্র’, ‘সেরা পরিচালক’ এবং ‘সেরা চিত্রনাট্য’।
২৪ জানুয়ারি ২০১৮, ০৯:৪৬ পূর্বাহ্ন
মিথিলার ‘মুখোমুখি’
জনপ্রিয় অভিনেত্রী মিথিলাকে এবার দেখা যাবে ঢাকার একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে। প্রথমবারের মতো ‘মুখোমুখি’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর বিপরীতে রয়েছেন কলকাতার গৌরব চক্রবর্তী।
২৪ জানুয়ারি ২০১৮, ০৬:১৯ পূর্বাহ্ন
সেই বিশেষ মহল কে বা কারা, আমি জানতে চাই: শাকিব খান
প্রায় ৪৫ দিন পর দেশে এসেছিলেন শাকিব খান। এসেই কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে। তাঁর দেশে ফেরার আগেই কয়েকটি গণমাধ্যমে খবর বের হয়, বিশেষ মহলের চাপে দেশে এসেছেন তিনি। বিষয়টি নিয়ে শাকিব কথা বলেন দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে।
২৩ জানুয়ারি ২০১৮, ১২:০০ অপরাহ্ন
কেউই জানলেন না কীভাবে অমিতাভ বচ্চন বিদ্বেষের বিষ ছড়িয়েছিলেন!
১৯৮৪ সালের কথা মনে রয়েছে কি? ভারতের ইতিহাসে জঘন্যতম সাম্প্রদায়িক দাঙ্গাগুলোর একটি সংগঠিত হয়েছিলো সে বছর। তিন দশকেরও বেশি আগে ভারতে সংগঠিত শিখ-বিরোধী দাঙ্গার একজন প্রত্যক্ষদর্শীর মতে, সেসময় যারা দূরদর্শনে চোখ রেখেছিলেন তারা দেখেছেন বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন কেমন করে দাঙ্গাকারীদের উসকে দিয়েছিলেন।
২৩ জানুয়ারি ২০১৮, ১০:১৩ পূর্বাহ্ন
শ্রীদেবী-কন্যা জাহ্নবীর প্রথম চলচ্চিত্র আসছে জুলাইয়ে
বলিউডের স্বনামধন্য অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবীর প্রথম চলচ্চিত্র আসছে আগামী জুলাই মাসে। অভিনেতা শহিদ কাপুরের ভাই ঈশান খাত্তারের সঙ্গে রোমান্টিক চলচ্চিত্র ‘ধড়ক’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তাঁর।
২৩ জানুয়ারি ২০১৮, ০৭:৩৯ পূর্বাহ্ন
নায়করাজ রয়েছেন নয়নে নয়নে
বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তী নায়করাজ রাজ্জাকের ৭৭ জন্মদিন আজ ২৩ জানুয়ারি। নায়করাজের জন্মদিনে চলচ্চিত্রসহ বিভিন্ন অঙ্গনে থাকবে নানা আয়োজন। তাঁকে সবাই স্মরণ করবেন বিনম্র শ্রদ্ধায়।
২৩ জানুয়ারি ২০১৮, ০৬:৫২ পূর্বাহ্ন
শিশু-কিশোর দর্শকদের মন জয় করল ‘আঁখি ও তার বন্ধুরা’
এ ধরনের চলচ্চিত্র শুধু কলকাতার উৎসবে তিন-চারবার দেখিয়ে দায়িত্ব শেষ করে দেওয়া ঠিক হবে না বরং রাজ্যের অন্য জেলাগুলোতেও এটি প্রদর্শন করা উচিত। কলকাতার রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে আজ (২২ জানুয়ারি) বিকেলে ‘আঁখি ও তার বন্ধুরা’ চলচ্চিত্রটি দেখে এভাবেই কলকাতার অভিভাবক মৃদুল কান্তি চক্রবর্তী তাঁর প্রতিক্রিয়া জানালেন।
২২ জানুয়ারি ২০১৮, ০১:০৬ অপরাহ্ন
‘পদ্মাবত’-এর জন্যে ছাড় দিচ্ছে ‘প্যাডম্যান’!
পরিচালক সঞ্জয় লীলা বানশালির বহুল চর্চিত ‘পদ্মাবত’-এর জন্যে ছাড় দিচ্ছে পরিচালক আর বালকির ‘প্যাডম্যান’।
২২ জানুয়ারি ২০১৮, ০৮:৩১ পূর্বাহ্ন
‘ইন্সপেক্টর নটি কে’ ভারত-বাংলাদেশে একযোগে মুক্তি পেলে ভালো লাগতো: নুসরাত ফারিয়া
কলকাতার জিৎ এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত ‘ইন্সপেক্টর নটি কে’ চলচ্চিত্রটি ভারতে মুক্তি পায় গত শুক্রবার। ছবিটি একই সঙ্গে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও আইনগত কারণে এদেশে মুক্তির তারিখটি পিছিয়ে যায় সপ্তাহ খানেক।
২২ জানুয়ারি ২০১৮, ০৭:৫০ পূর্বাহ্ন
কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৩টি ছবি
শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ, জাপান, ফ্রান্স, ইরান, অস্ট্রেলিয়া, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ৩২টি দেশের প্রায় ২২৫টি শিশুতোষ চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে।
২১ জানুয়ারি ২০১৮, ১২:০৯ অপরাহ্ন
‘মধুময় চরিত্রটি শুভ ছাড়া আর কেউ হতে পারেন না’
কলকাতার পরিচালক অরিন্দম শীল। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন 'বালিঘর'। বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস-এর সঙ্গে থাকছে ভারতের নাথিং বিয়ন্ড সিনেমা। ‘বালিঘর’ চলচ্চিত্রে কলকাতার অভিনেতাদের পাশাপাশি থাকবেন বাংলাদেশের অভিনয় শিল্পীরাও।...
২১ জানুয়ারি ২০১৮, ১০:৪২ পূর্বাহ্ন
২০-এ পরিবর্তন
আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন। আনজাম মাসুদের পরিকল্পনা-গ্রন্থনা-উপস্থাপনা ও নির্দেশনায় ম্যাগাজিনটির ২০তম পর্ব প্রচার হবে।
২১ জানুয়ারি ২০১৮, ০৮:০৭ পূর্বাহ্ন
অস্কার মনোনয়ন ঘোষণা করবেন প্রিয়াংকা চোপড়া?
আগামী ২৩ জানুয়ারি ঘোষণা দেওয়া হবে এ বছরের অস্কার মনোনীতদের নামের তালিকা। সেই ঘোষকদের দলে থাকতে পারেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সেই দলে আরো দেখা গেছে অভিনেত্রী রোজারিও ডাওসন, মিশেল রডরিগুয়েজ এবং রেবেল উইলসনের নাম।
২১ জানুয়ারি ২০১৮, ০৭:৪০ পূর্বাহ্ন
মোমের মূর্তির জাদুঘরে বলিউডের তারকারা
বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি নিয়ে সাজানো হয় মাদাম তুসো জাদুঘর। সেই জাদুঘরে সারা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন বলিউডের তারকারও। সেই তালিকায় নতুন সংযোজন হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন ও অভিনেতা বরুণ ধাওয়ান।
১৯ জানুয়ারি ২০১৮, ১০:৫১ পূর্বাহ্ন
কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে ‘আঁখি ও তার বন্ধুরা’
কলকাতার আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ’আঁখি ও তার বন্ধুরা’ চলচ্চিত্রটি। ১৯ জানুয়ারি থেকে কলকাতায় এই চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।
১৮ জানুয়ারি ২০১৮, ০২:৩৭ অপরাহ্ন
বিশ্বনন্দিত মূকাভিনেতা পার্থ
ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার অর্জনকারীর একজন। মাইম শিল্পের জন্য এই প্রথম কোনো বাঙালি এমন পুরস্কার পেলেন। পুরস্কারটি পাওয়ার পর থেকেই বাংলাদেশের মূকাভিনেতা পার্থ প্রতীম মজুমদারকে নিয়ে আগ্রহ আর কৌতূহল চারদিকে। এই সংবাদে, ফ্রান্সের প্রবাসীরা তো বটেই, পার্থ প্রতীম মজুমদারের সাফল্যে আনন্দিত হয়েছেন তামাম বিশ্বের বাঙালি। এরপর, বলিউডের বিগ বি-খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন এবং বলিউড বাদশাহ শাহরুখ খান এ পদক লাভ করেন।
১৮ জানুয়ারি ২০১৮, ০২:১৮ অপরাহ্ন
শুভ, আবির, যীশু, ঋত্বিক এক ছবিতে
কলকাতার পরিচালক অরিন্দম শীলের ‘বালিঘর’ নামের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন আরিফিন শুভ। বেঙ্গল ক্রিয়েশনস ও নাথিং বিয়ন্ড সিনেমার ব্যানারে দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি।
১৮ জানুয়ারি ২০১৮, ১২:০০ অপরাহ্ন
মরে যাচ্ছে কি বাংলাদেশের চলচ্চিত্র?
চলচ্চিত্রে নতুন আশার বছর হওয়ার কথা ছিল এই বছরটি। কিন্তু বছরের শুরুতেই বড় একটি ধাক্কা খেয়েছে দেশের চলচ্চিত্র। সম্প্রতি মুক্তি পাওয়া চারটি ছবির একটিও কোন রকমের বাণিজ্যিক সফলতা পায়নি।
১৮ জানুয়ারি ২০১৮, ১১:৪০ পূর্বাহ্ন
‘ফটোগ্রাফিতে এশিয়ার মধ্যে বাংলাদেশ এক নম্বরে রয়েছে’
বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)-র বর্তমান সাধারণ সম্পাদক ইউসূফ তুষার। ফটোগ্রাফি তাঁর শখ, নেশা ও পেশা। একজন ফিল্যান্স ফটোগ্রাফার হিসেবে তিনি নিজেকে তৈরি করেছেন এবং প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন ফটোগ্রাফিতে।
১৮ জানুয়ারি ২০১৮, ১১:১৪ পূর্বাহ্ন
এবার দীপনের ‘ডু অর ডাই’
দর্শক-নন্দিত ‘ঢাকা অ্যাটাক’ ছবির পরিচালক দীপংকর দীপন ঘোষণা দিলেন তাঁর নতুন চলচ্চিত্রের। বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হবে এয়ারক্রাফট অপারেশন নিয়ে বিশেষ এই চলচ্চিত্র ‘ডু অর ডাই’।
১৭ জানুয়ারি ২০১৮, ১০:১২ পূর্বাহ্ন