ঐশ্বরিয়ার কান উৎসবের অদেখা ৬ ছবি, আবেদন কমেনি ভক্তদের কাছে

স্টার অনলাইন ডেস্ক

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি ঐশ্বরিয়া রাই বচ্চন। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে প্রায় প্রতিবছরই আকর্ষণীয় সাজপোশাক নিয়ে তিনি শিরোনাম হন। গত মে মাসে কান উৎসবে অংশ নেওয়া এই তারকার বেশ কয়েকটি অদেখা ছবি অনলাইনে প্রকাশ পেয়েছে।

Image
aysh

নতুন করে সামনে আসা এই ছবিগুলো ছড়িয়েছে নেট দুনিয়ায়।

ছবিগুলোতে দেখা যায়, ঐশ্বরিয়া ডিজাইনার ফিজোলা নিলার তৈরি করা একটি জমকালো এমব্রয়ডারি করা বেইজ রঙের গাউন পরে আছেন। 

Image
aysh

এই জমকালো পোশাকে সাবলীল অঙ্গভঙ্গিতে ঐশ্বরিয়ার প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।

Image
aysh

কান উৎসবে নিজের সাজপোশাক দিয়ে ফ্যাশন দুনিয়ায় আলোড়ন তৈরি করা ঐশ্বরিয়ার জন্য নতুন ঘটনা নয়। ফ্রেঞ্চ রিভিয়েরায় তার প্রতিটি লুক এই উৎসবের অন্যতম বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।

Image
aysh

এবারের কান উৎসবেও নজর কেড়েছিলেন ঐশ্বরিয়া। হাজারো ক্রিস্টালের কারুকাজে কসমিক থিমের একটি গাউনে লালগালিচায় হেঁটেছিলেন তিনি। স্টাইলিস্ট মোহিত রাইয়ের সঙ্গে মিলে তৈরি করা এই পোশাকটি ঐশ্বরিয়ার কানের ফ্যাশন আর্কাইভে ছিল আরেকটি সংযোজন।

Image
aysh

কান উৎসবের রেড কার্পেটে ঐশ্বরিয়া এখনো কতটা প্রভাবশালী নতুন ছবিগুলোই তার প্রমাণ।