বলিউডে অভিষেক হচ্ছে এই দক্ষিণী তারকার, পরিচিতি পেয়েছিলেন যে সিনেমা দিয়ে

স্টার অনলাইন ডেস্ক

দক্ষিণী ভারতীয় সিনেমার অভিনেত্রী কৃতি শেঠি এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন। প্রেমের গল্পনির্ভর একটি হিন্দি সিনেমায় অভিনয় করবেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা।

Krithi Shetty: “Staying off sugar has made a huge difference to my skin  more than any product” | Vogue India

সিনেমাটি পরিচালনা করবেন বিধি ঘোদগাঁওকর। তিনি নির্মাতা রোহিত শেঠির সঙ্গে ১৭ বছর ধরে কাজ করেছেন। এবার এই রোমান্টিক সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।

Krithi Shetty's Monica Mode Is Sizzling Hot -

সিনেমাটি প্রযোজনা করবেন অভিষেক এস ব্যাস। তার প্রযোজনা প্রতিষ্ঠান এভিএস স্টুডিওজের ব্যানারে তৈরি হবে এটি।
তবে সিনেমার নাম, গল্পের বিস্তারিত ও অন্য অভিনয়শিল্পীদের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

Krithi Shetty Shines Bright in Sleeveless Blouse -

তেলেগু সিনেমা ‘উপেনা’ দিয়ে পরিচিতি পান কৃতি শেঠি। পরে তেলেগু ও তামিল ভাষার বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন তিনি।

No photo description available.

সর্বশেষ তাকে দেখা গেছে পরিচালক বিঘ্নেশ শিবনের ‘লাভ ইনস্যুরেন্স কোম্পানি’ সিনেমায়। এ ছাড়া তার হাতে আছে জয়ম রবি, ওয়ামিকা গাব্বি ও কল্যাণী প্রিয়দর্শন অভিনীত বহুভাষার সিনেমা ‘জিনি’।