বন্ধু দিবসে রাজকে নিয়ে যা লিখলেন পরীমনি

স্টার অনলাইন রিপোর্ট

বন্ধু দিবসে স্বামী শরিফুল রাজকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছে চিত্রনায়িকা পরীমনি। রাজের উদ্দেশ্যে তিনি লিখেছেন, আমার সকল ব্যথার কথা আমি খুব সহজেই তোমার কাছে দ্বিধাহীন বলতে পারি।

Porimoni
পরীমণি। ছবি: দ্য ডেইলি স্টার

আজ রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরীমনি লেখেন, 'হ্যাপি ফ্রেন্ডশিপ ডে রাজ। আমার সকল ব্যথার কথা আমি খুব সহজেই তোমার কাছে দ্বিধাহীন বলতে পারি। কত অল্প সময়ে হৃদয়ের সব থেকে কাছের মানুষটা আমার আমি তোমাকে অনেক ভালোবাসি।'

porimoni.jpg
পরীমনি। ছবি: স্টার

শরিফুল রাজ অভিনীত 'পরাণ' সিনেমাটি ঈদে মুক্তি পেয়ে এখনো ৬০টি হলে চলছে। সিনেমায় রাজের অভিনয় প্রশংসিত হয়েছে।

porimoni_3.jpg
পরীমনি। ছবি: স্টার ফাইল ফটো