ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, হাসপাতালে ৪৭৩
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৭৫ জন পুরুষ ও ১৯৮ জন নারী।
আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১৯ জন নারী।
আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৮৫ জনে।