ডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, হাসপাতালে ১৩০০
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩০০ জন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা বিভাগে একজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৯৫ জন মারা গেছেন। এছাড়া, ডেঙ্গু শনাক্ত হয়েছে ৯৫ হাজার ৪৫১ জনের।