ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯

স্টার অনলাইন রিপোর্ট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪০ জন, যাদের মধ্যে ২২ জন পুরুষ ও ১৮ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন নয় হাজার ২২২ জন, যার মধ্যে পাঁচ হাজার ৪২০ জন পুরুষ ও তিন হাজার ৮০২ জন নারী।