ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪২৫

স্টার অনলাইন রিপোর্ট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২ জন এবং খুলনা বিভাগে একজন মারা গেছেন। তিনজনের ২ জন পুরুষ ও একজন নারী।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫১ জন মারা গেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও ২৪ জন নারী।

আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের ১২০ জন বরিশাল বিভাগের, ৯৮ জন চট্টগ্রাম বিভাগের, ঢাকা উত্তরের ৩৮ জন, ঢাকা দক্ষিণের ৫৫ জন, ঢাকা বিভাগের ৩৬ জন, খুলনা বিভাগের ১৮ জন, ময়মনসিংহ বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের ৪৮ জন ও সিলেট বিভাগের একজন।

এ নিয়ে চলতি বছর মোট ১৩ হাজার ১৮৮ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৭ হাজার ৮১৫ জন পুরুষ ও ৫ হাজার ৩৭৩ জন নারী।