বিশ্বজুড়ে সপ্তাহের ‘ব্যতিক্রমী’ ৯ ছবি

স্টার অনলাইন ডেস্ক

বিশ্বের নানা প্রান্তে প্রতিদিনই ঘটে চলেছে বিচিত্র সব ঘটনা। কখনো প্রকৃতি, কখনো মানুষের জীবনযাপন, আবার কখনো উৎসব, খেলাধুলা কিংবা অপ্রত্যাশিত কোনো মুহূর্ত ক্যামেরাবন্দী হয়ে ওঠে অনন্য। তেমনই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বার্তাসংস্থা রয়টার্সের আলোকচিত্রীদের তোলা ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন ৯টি ছবি নিয়ে এই আয়োজন।

ছবি ১: চীনের বেইজিংয়ে ২০২৬ ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে এমএমএ কায়দায় লড়াই করছে দুই রোবট। ১৯ আগস্ট, ২০২৬। ছবি: রয়টার্স

ছবি ২: চেক প্রজাতন্ত্রের অরলিক বাঁধে নজিরবিহীন পানি কমে যাওয়ায় ভলতাভা নদীর সবচেয়ে বড় এই বাঁধ থেকে ‘ক্যারোলিন’ নামের নৌযানটি সরিয়ে নেওয়া হচ্ছে। ১৭ আগস্ট, ২০২৬। ছবি: রয়টার্স

ছবি ৩: চীনের ইনার মঙ্গোলিয়ার উলানচাবের উলানহাদা আগ্নেয়গিরি জিওপার্কে নভোচারীর পোশাক পরে ছাগলছানা হাঁটাচ্ছেন এক ব্যক্তি। কালো আগ্নেয়শিলার কারণে এলাকাটি দেখতে মঙ্গলে গ্রহেরর মতো। তাই পর্যটকেরা সেখানে নভোচারীর পোশাক পরে ছবি তোলেন। ২৬ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স

ছবি ৪: বলিভিয়ার এল আল্টোতে তীব্র শীত ও তুষারপাতের মধ্যে সন্তানকে পিঠে নিয়ে হাঁটছেন এক নারী। ১৮ আগস্ট, ২০২৬। ছবি: রয়টার্স

ছবি ৫: চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝৌতে রাস্তায় দায়িত্ব পালন করছে এসইউপিকনের তৈরি মানবসদৃশ রোবট ট্রাফিক পুলিশ। ২১ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স

Image
CHINA-TECH-ROBOT-POLICE

ছবি ৬: চীনের বেইজিংয়ে ২০২৬ ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে কুকুরের মতো দড়ি পরানো ভিবট রোবটগুলোর পাশে বিশেষ পোশাক পরা এক কর্মী। ১৯ আগস্ট, ২০২৬। ছবি: রয়টার্স

Image
CHINA-TECH-ROBOT-POLICE

ছবি ৭: সিনসিনাটি ওপেনে রাফায়েল জোডারের বিপক্ষে শট ফেরানোর পর বল কামড়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন ইতালির ফ্লাভিও কোবোল্লি। ছবি: অ্যারন ডস্টার/ইম্যাগন ইমেজেস

ছবি ৮: স্লোভেনিয়ার কানালে ডাইভিং প্রতিযোগিতায় ১৭ মিটার উঁচু সেতু থেকে সোচা নদীতে ঝাঁপ দিচ্ছেন এক ব্যক্তি। ১৬ আগস্ট, ২০২৬। ছবি: রয়টার্স

Image
BOLIVIA-PETS

ছবি ৯: বলিভিয়ার লা পাজে সান রোকে উৎসব উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে আন্দীয় প্রাচুর্যের দেবতা একেকোর সাজে সজ্জিত একটি কুকুর। ১৬ আগস্ট, ২০২৬। ছবি: রয়টার্স