সত্যপ্রকাশে লক্ষ্যভেদী কবি রুদ্র

রুদ্রর কবি প্রতিভার সহজাত বৈশিষ্ট্য হল তিনি কবিতায় প্রশ্ন জারি রেখেছিলেন নানাভাবে, প্রভূত মাত্রাকে অবলম্বিত করে। না, এই প্রশ্ন পরীক্ষার প্রশ্নপত্রের মতো প্রশ্ন না করেও যে প্রশ্ন করা যায় তার সবিশেষ উদাহরণ রয়েছে রুদ্রর বেশীরভাগ কবিতায়। আমরা তো জানি, একজন কবি-দার্শনিকের প্রধান কাজ হল প্রশ্ন উত্থাপন করা।
২৪ জুন ২০২৩, ০৯:১১ পূর্বাহ্ন

একজন নিবেদিত শিক্ষক : সিরাজুল ইসলাম চৌধুরী

আমার প্রবাসজীবন ইতোমধ্যে দীর্ঘ হয়ে উঠেছে। মাঝে মাঝে মনে হয় স্যারের সঙ্গে দেখা হওয়ার আগে, অর্থাৎ ১৯৭৭-৭৮ সালের আগে যেমন, এখনও তেমনি, আমি সিরাজুল ইসলাম চৌধুরীর ছাত্র আছি; দেখা না হলেইবা কী। ২৩ জুন আমার প্রিয় স্যারের ৮৮তম জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা। পাশাপাশি তাঁর দীর্ঘায়ু কামনা করি।
২৩ জুন ২০২৩, ০৫:৪৬ পূর্বাহ্ন

ব্যক্তিস্বার্থের হাতিয়ার ছিল না মুক্তিযুদ্ধ

‘মুক্তযুদ্ধ ব্যক্তিস্বার্থের হাতিয়ার ছিল না’ বইতে মুক্তিযুদ্ধের আদ্যোপান্ত এত সাবলীলভাবে বর্ণনা করেছেন তাতে পাঠক মুক্তিযুদ্ধের পেছনের ইতিহাস, পটভূমি, সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব এবং যুদ্ধকালীন সময়ের অনেক না বলা ঘটনা সম্পর্কে অবগত হওয়ার সুযোগ পাবেন সহজে।
২১ জুন ২০২৩, ০৮:১৯ পূর্বাহ্ন

পটুয়াখালীর উন্নয়নে উপেক্ষিত গ্রন্থাগার, নষ্ট হচ্ছে ৭ হাজার বই 

স্থানীয় পাঠকরা বলছেন, বই পিপাসুদের পাঠতৃষ্ণা মেটানোর জন্য দ্রুত লাইব্রেরীর পরিবেশ ফিরে আনা হউক। অন্যদিকে প্রশাসন বলছে, দ্রুতই লাইব্রেরিটি চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২০ জুন ২০২৩, ০৭:২৯ পূর্বাহ্ন

হারিয়ে যাচ্ছে বাংলার সার্কাস

সাতচল্লিশ ও স্বাধীনতা পরবর্তী সময়ে পূর্ববঙ্গের বিভিন্ন জেলায় বেশ কিছু দেশীয় সার্কাস দল গড়ে ওঠে। পৃষ্ঠপোষকতার অভাবে ক্রমে আকর্ষণ হারিয়েছে সার্কাসের দলগুলো।
১৯ জুন ২০২৩, ০১:৩৬ অপরাহ্ন

লেখক-পাঠক সঙ্গে আছেন বলেই আমরা টিকে আছি : দীপঙ্কর দাশ

বইয়ের সঙ্গে সময়কে উপভোগ করতে প্রথিতযশা শিল্পী-সাহিত্যিকরা প্রতিদিনই আড্ডা জমান বাতিঘরের কোনো না কোনো শাখায়। অনেকের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের দীপঙ্কর দাশ। তিনি একসময় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সঙ্গে ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রে কাজ করেছিলেন।
১৯ জুন ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন

বন্ধু কবি তারিক সুজাত

তারিক তার সমকালে একজন বড় কবি। তার কবিতা মনোযোগের দাবী রাখে। খুব সহজ ও আদুরে তার কবিতা। ইদানীং তারিকের কবিতা চিরন্তন ধারার কবিতার পথে বাঁক নিয়েছে। তারিক সুজাত অবশ্য দুই বাংলাতেই কবি হিসাবে সুখ্যাত।
১৮ জুন ২০২৩, ০৭:০৬ পূর্বাহ্ন

‘বেঁচে আছি এটাই আনন্দের’

'আজ আমার ৭৫ বছর পূর্ণ হলো, ৭৬ বছরে পা রাখলাম। জীবনের এই পর্যায়ে এসেও সুস্থ আছি, ভালো আছি। এক কথায় বেঁচে আছি এটাই আনন্দের।'
১৪ জুন ২০২৩, ১০:১০ পূর্বাহ্ন

লেখক হিসেবে দেশ ছাড়া আমার জীবনের ভুল: হরিপদ দত্ত

তার উল্লেখযোগ্য উপন্যাস- অজগর, জন্মজন্মান্তর, দ্রাবিড় গ্রাম, মোহাজের, চিম্বুক পাহাড়ের জাতক' প্রভৃতি। এছাড়াও প্রকাশিত হয়েছে গল্প সমগ্র, প্রবন্ধ সমগ্র ও শিশু-কিশোর সমগ্র। সাহিত্যের সাহিত্যের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।
১৩ জুন ২০২৩, ১১:১১ পূর্বাহ্ন

আমৃত্যু জনগোষ্ঠীর ভাবনায় ছিলেন সাংবাদিক আকরম খাঁ

পত্রিকা প্রকাশনার পেছনে তার ভাবনা ছিল, 'যত বক্তৃতা আর সভা করা হোক না কেন, পত্রিকা না থাকলে মুসলমান সমাজের উন্নতি ত্বরান্বিত হবেনা। কারণ দারিদ্র্য ও শিক্ষা বঞ্চিত মুসলমান সমাজের অভাব অভিযোগ তুলে ধরার জন্য ও তাদের মধ্যে শিক্ষার প্রসার ও অন্ধ কুসংস্কার দূর করার জন্য দরকার পত্রিকা'।
১২ জুন ২০২৩, ০১:২৬ অপরাহ্ন

৬ষ্ঠ বারের মতো আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতায় লেখা আহবান

প্রতিযোগিতার জন্য তিনটি বিষয়ে প্রবন্ধ আহ্বান করা হয়েছে। সেগুলো হলো— ক. শতবর্ষে আবুল মনসুর আহমদের সাংবাদিকতার প্রাসঙ্গিকতা, খ. দেশের জন্য আবুল মনসুর আহমদের সংস্কৃতি চিন্তাধারা , গ. আবুল মনসুর আহমদের সমাজ ও রাষ্ট্রভাবনা
১২ জুন ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ন

‘মুজিব ভাই থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চাইনি’

অনেক নেতার ‘গুরু’ ও পথপ্রদর্শক সিরাজুল আলম খান। মেধায়, পরিশ্রমের শক্তিতে এবং সংগঠন গড়বার ক্ষমতায় সিরাজুল আলম ছিলেন অসাধারণ; আগামীতে তিনি যে কিংবদন্তী হয়ে উঠবেন তার লক্ষণ তখনই দেখা যাচ্ছিল। মাহবুবের দু’বছরের পরের একজন ছাত্র মহিউদ্দিন আহমদ; সে-কালের রাজনীতি নিয়ে তার লেখা দু’টি বইতে মাহবুবের কথা বেশ ভালো ভাবে আছে।
১১ জুন ২০২৩, ০৯:৩৭ পূর্বাহ্ন

বইয়ের জগতে বাজেটের প্রভাব

সরকার ১০ পয়সা বাড়ালে বাজারে সেটিকে ১ টাকা বাড়িয়ে দেয়া হয়। বাজারকে সঠিকভাবে পর্যবেক্ষণের আওতায় না আনলে, প্লাস্টিক পণ্যের উপর ভ্যাটের প্রভাব পড়বে বইয়ের বাজারে।
৫ জুন ২০২৩, ০৯:৩৩ পূর্বাহ্ন

চিরস্মরণীয় আবদুল কাদির কেন কম চেনা

বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন, শুধু ‘নজরুল রচনাবলী’ সম্পাদনা নয়, নজরুলকে প্রাতিষ্ঠানিকভাবে চর্চায় এবং নজরুলকেন্দ্রিক প্রতিষ্ঠান নির্মাণে যারা সর্বাগ্রে স্বপ্ন দেখেছিলেন-নানামুখী চেষ্টায় নিমগ্ন হয়েছিলেন তাদেরও অন্যতম হলেন আবদুল কাদির।
৩ জুন ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ন

সাংস্কৃতিক বাজেট বৃদ্ধি কেন জরুরি

আসছে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট। যেকোনো বাজেটই হলো সীমিত সম্পদ দিয়ে প্রয়োজনের চূড়ান্তসম্ভব অর্জনের পরিকল্পনা। আর বাজেটকে সুষ্ঠু করতে এই সম্পদের ভেতরে নির্ভরযোগ্য একটি সাধ্যাধীন প্রস্তাবনা দেওয়া হয়।
৩১ মে ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ন

ক্রুশ বহনের দায়

যীশুও ছিলেন ঈশ্বরের নির্বাচিত এবং প্রিয়তম একজন মানুষ। তবু তাকে কেন ক্রুশবিদ্ধ হতে হলো? এই মিথ আমাদের কী ইশারা দেয়? মিথ হলো এমনই এক বিষয় যেখানে বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নই নেই, বরং আছে ইশারা ও ইঙ্গিত।
৩০ মে ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ন

গ্রাম যেভাবে হারিয়ে যাচ্ছে

সমূলে বদলে যাচ্ছে গ্রাম! বদলে যাবার এ ছোঁয়া লেগেছে সর্বক্ষেত্রে। গ্রামআবহে কিছুই অবিকৃত নেই। দুর্দান্ত গতিতে গ্রামভূগোল রূপান্তরিত হচ্ছে, কেউ বলে হারিয়ে যাচ্ছে। সনাতন গ্রাম ধারণার বিপরীতে দাঁড়াচ্ছে আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত উন্নত গ্রাম। আজ গ্রাম গতিশীল সত্তার স্মারক।
২৯ মে ২০২৩, ১২:১২ অপরাহ্ন

বেলুচিস্তানে বাঙালির নজরুল  

সে সময় নজরুলের বিষয় আলোচনা করা- একটু অস্বাভাবিক ছিল। কীভাবে অস্বাভাবিক তা অনেকের না বোঝার কথা। তাই একটু পরিষ্কার করি। এতে ঐতিহাসিকভাবে নজরুল পরিচয়ের নতুন আর একটি দিক ফুটে উঠবে, যা হয়তো অনেকের অজানা।
২৮ মে ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশে নজরুলচর্চা : শতবর্ষের সূচক

বাংলাসাহিত্যে কাজী নজরুল ইসলামের আগমন ১৯২২ সালে। ঐ বছরের মার্চে তার ‘ব্যথার দান’ গল্পগ্রন্থ এবং অক্টোবরে ‘অগ্নি-বীণা’ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। সহজ গণনায় আমরা একশত বছর ধরে নজরুলচর্চা করছি। কীভাবে করছি, কী করছি, কেমন করছি কিংবা করেছি ইত্যাদি প্রসঙ্গের পূর্বে জিজ্ঞাস্য আমরা একশত বছর ধরে কেন নজরুলচর্চা করছি?
২৪ মে ২০২৩, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিশ্বসাহিত্যে দুর্যোগ-ঘূর্ণিঝড়

যে কোন দেশের কালজয়ী সাহিত্যে উঠে আসে মানুষের দুঃখ ও দুর্দশা। ট্রয় নগরীর ট্র্যাজেডি কিংবা রূপকথার জগৎ, সবখানেই মানুষকে ঘিরে আবর্তিত হয় গল্পের কেন্দ্রবিন্দু। তবে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মানুষের লড়াই তো অনেক পুরনো। গুহাবাসের সময় থেকেও প্রকৃতির শক্তির কাছে টিকে থাকার চেষ্টা করেছে মানুষ। সেই গল্পও জানাতে চেয়েছে প্রজন্মের কাছে।
১৪ মে ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ন