কামালপুরের ঐতিহাসিক আত্মসমর্পণ: যিনি এনেছিলেন বিজয় বার্তা

মুক্তিযুদ্ধের ইতিহাসে কামালপুরের যুদ্ধ এক অনন্য স্থান দখল করে আছে। অসংখ্য খণ্ড যুদ্ধ ও চার বার সেট পিস যুদ্ধ নিয়ে বিস্তৃত কামালপুর রণাঙ্গন সন্দেহাতীতভাবে মুক্তিযুদ্ধের অন্যতম রণাঙ্গন। কামালপুরের যুদ্ধ যেমন ঐতিহাসিক তেমনি কামালপুরের ঐতিহাসিক আত্মসমর্পণও অভূতপূর্ব। কামালপুরে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পেছনে ছিলেন দশম শ্রেণিতে পড়ুয়া মাত্র ১৫ বছরের এক কিশোর মুক্তিযোদ্ধা। আজ ৪ ডিসেম্বর কামালপুরের ঐতিহাসিক সেই আত্মসমর্পণের ৫০তম বছর পূর্ণ হলো।
৪ ডিসেম্বর ২০২১, ১২:১০ অপরাহ্ন

একে একে নিভিছে দেউটি

‘রফিকুল ইসলাম’ নামটির সঙ্গে আমার পরিচয় ১৯৮৮ সালের দিকে। প্যারিস থেকে ইন্ডোলজিতে স্নাতকোত্তরের পাঠ শেষ করে প্রথমবার দেশে ফিরেছি। ভাষাবিজ্ঞানে কিঞ্চিৎ আগ্রহ বোধ করছিলাম এবং বাংলা ভাষায় লেখা ও পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত স্যারের ‘ভাষাতত্ত্ব’ বইটা পড়ে ফেললাম। এদিক থেকে দেখলে পরিচয় না থাকা সত্ত্বেও রফিক স্যারই আমার ভাষাবিজ্ঞানের প্রথম গুরু। অনেকটা মহাভারতের দ্রোণাচার্য একলব্যের কাহিনীর মতো।
৪ ডিসেম্বর ২০২১, ০৮:৫৯ পূর্বাহ্ন

স্পিভাক: চিন্তাবিশ্বে যুক্তি ও কল্পনার চৌহদ্দি

যুক্তি ও কল্পনার শক্তি যে কতটা বহুমাত্রিক এবং দুঁদে হয়ে উঠতে পারে, তা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক পাঠ না করলে অজানা থেকে যেত। বর্তমান চিন্তকদের মধ্যে তিনি যেমন স্বতান্ত্রিকধারার প্রতিনিধি উঠেছেন তেমনি নিজেকে উচ্চকিত করেছেন স্বল্প কর্ষিত ধারাটির একজন স্বার্থক ‍উদ্গাতা ও মৌলিক চিন্তার প্রতিভূরূপে।
৩ ডিসেম্বর ২০২১, ০৯:২০ পূর্বাহ্ন

স্মৃতিময় কমলাপুর রেলস্টেশনের বুকস্টল

রেলভ্রমণ নিয়ে রচিত হয়েছে বহু কবিতা। কবিগুরু থেকে নির্মলেন্দু গুণ—কবিরা তাদের লেখায় আনন্দময় যাত্রার ছন্দময় বর্ণনা দিয়েছেন। শুধু কবিতা নয়, নাটক-চলচ্চিত্রও নির্মিত হয়েছে অনেক। আর রেলভ্রমণের সঙ্গে বই পাঠের সম্পর্কটিও যেন গাঢ়। ফলে রেলের শুরু থেকেই স্টেশনগুলোতে বসতে থাকে বইয়ের দোকান।
৩ ডিসেম্বর ২০২১, ০৩:০২ পূর্বাহ্ন

‘এতদিন পর এসব কথা বলা খুব কষ্টের’

মনোয়ারা বেগম সঠিকভাবে তার জন্ম তারিখ বলতে পারেন না। তবে তার বেশ মনে আছে ১৯৭১ সালে তিনি সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
৩ ডিসেম্বর ২০২১, ০২:২৩ পূর্বাহ্ন

‘সব ধর্মের মানুষ মিলে দেশ স্বাধীন করেছিলাম’

সব ধর্মের মানুষ মিলে দেশ স্বাধীন করেছিলাম। পরাধীনতা থেকে দেশ মুক্ত হয়েছে। কিন্তু, মানুষ স্বাধীন হয়নি। হানাহানি চলছে। আমি চাই সবাই শান্তিতে থাকুক। সাম্প্রদায়িক সম্প্রীতি থাকুক—কথাগুলো বলেছেন সাঁওতাল বীর মুক্তিযোদ্ধা আমিন হেমরম।
২ ডিসেম্বর ২০২১, ০২:২২ পূর্বাহ্ন

নভেম্বর রেইন

নভেম্বর রেইন শীতের পাশে আমার ভেতরে গাছের উচ্চতায় মাথা তুলছে, লফিয়ে নামছে লাখ লাখ যুদ্ধফেরত ভীরু। সেই তীব্র হাওয়াবাজির ত্রস্তপীড়নে, ভয় পাওয়া ঘুমের ঘোরে, জ্বলজ্বলে সিগারেটের অঙ্গার ফেলে আসা আলিঙ্গনের মধ্যে পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে সমস্ত মোবাইলের যৌনাকাঙ্ক্ষা—এই নভেম্বরে।
১ ডিসেম্বর ২০২১, ০৩:৩৬ অপরাহ্ন

১ ডিসেম্বর ১৯৭১: বাংলাদেশ থেকে পাকিস্তানকে সেনা অপসারণের আহ্বান ইন্দিরা গান্ধীর

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন দিল্লিতে রাজ্যসভার অধিবেশনে দেওয়া এক বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে বাংলাদেশ থেকে পাকিস্তানি সৈন্য অপসারণের নির্দেশ দেওয়ার জন্য ইয়াহিয়া খানের প্রতি আহ্বান জানান। ইন্দিরা গান্ধী এসময় বলেন, 'বাংলাদেশ থেকে পাকিস্তানি সৈন্য অপসারণই সমস্যার শ্রেষ্ঠ সমাধান। ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বাংলাদেশ ও ভারতের জনসাধারণকে প্রস্তুত থাকতে হবে।'
১ ডিসেম্বর ২০২১, ০১:৫২ অপরাহ্ন

রণাঙ্গনের দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীক

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান রেখেছিলেন নারী মুক্তিযোদ্ধারাও। একদিকে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যেমন অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, ঠিক তেমনিভাবে গুপ্তচর হয়ে হানাদারদের ক্যাম্পের গোপন খবর পৌঁছেছেন মুক্তিবাহিনীর ক্যাম্পে। মুক্তিযুদ্ধের তেমনই এক দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা তারামন বিবি। মুক্তিযুদ্ধে যে দুজন নারী মুক্তিযোদ্ধা বীর প্রতীক খেতাব পেয়েছিলেন তার মধ্যে তারামন বিবি একজন।
১ ডিসেম্বর ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন

সংস্কৃতির ব্যাপারটা কতটা জরুরি

আমাদের দেশে ২টি বড় ট্রাজেডি ঘটেছে। প্রথমটি ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ, দ্বিতীয়টি ১৯৪৭ সালে দেশভাগে। সেই দেশভাগ সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, এমনকি প্রাকৃতিকভাবে আমাদের ভাগ করে যে ক্ষতি করেছে তা পূরণ হওয়ার নয়। অন্নদাশঙ্কর রায়ের কবিতাটা মনে আছে? শিশুটি তেলের একটি শিশি ভেঙে ফেলেছে। কবি বলছেন, ‘তেলের শিশি ভাঙলো বলে শিশুর উপর রাগ করো/ তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা?’ বুড়ো খোকারা ভারত ভেঙে ভাগ করেছে, ইংরেজ প্ররোচনা দিয়েছে। কেমন করে সাংস্কৃতিকভাবে এই ভাঙা-ভাঙির ব্যাপারটা কাজ করেছে তার নানান দৃষ্টান্ত আমরা নানান জায়গায় পাব।
১ ডিসেম্বর ২০২১, ১০:০০ পূর্বাহ্ন

বাদ্যযন্ত্রের সঙ্গে যে শিল্পীর হাতে একাত্তরে উঠেছিল অস্ত্রও

সংগীত ছিল তার কাছে নেশার মতো। সেতার থেকে গিটার, তবলা থেকে বেহালা, বাঁশি থেকে মাউথ অর্গান যন্ত্র সংগীতে তার ছিল অসাধারণ দখল। আলতাফ মাহমুদের সঙ্গে কাজ করতেন তিনি। তিনি ছিলেন সুরকার আলতাফ মাহমুদের সার্বক্ষণিক সহচর। কিন্তু সবচেয়ে বড় পরিচয় তিনি ছিলেন ক্র্যাক প্লাটুনের দুর্ধর্ষ গেরিলা মুক্তিযোদ্ধা। বেশ কয়েকটি অপারেশনে অংশ নিয়েছিলেন।
৩০ নভেম্বর ২০২১, ০২:৩৩ অপরাহ্ন

সংস্কৃতির ব্যাপারটা কতটা জরুরি

আমাদের ইতিহাসের দিকে তাকালে দেখব, আমরা দীর্ঘকাল সংগ্রাম করেছি। এই সংগ্রামে সমাজতন্ত্রীরা ছিলেন, জাতীয়তাবাদীরা ছিলেন। পার্থক্য হচ্ছে, জাতীয়তাবাদীরা ছিলেন পুঁজিবাদী এবং সমাজতন্ত্রীরা ছিলেন সামাজিক মালিকানায় বিশ্বাসী। নানান ঐতিহাসিক কারণে সমাজতন্ত্রীরা জয়ী হতে পারেননি। জাতীয়তাবাদীরা, পুঁজিবাদীরা জয়ী হয়েছেন। পুঁজিবাদীরা জয়ী হলে কি পরিণতি হয় তা আজকে ৪টি গানের মধ্যে আমাদের এই শিল্পী বন্ধু উন্মোচিত করে দিয়েছেন। এটিই হচ্ছে পরিণতি। আমরা পুঁজিবাদের মধ্যে এই চরিত্রটা দেখব রবার্ট লুই স্টিভেনশনের একটি গল্পে। গল্পটা হয়ত আপনারা অনেকেই জানেন। নাম ড. জেকিল অ্যান্ড মিস্টার হাইড। ড. জেকিল খুব বড় মাপের একজন চিকিৎসক, বিজ্ঞানী, সন্ন্যাসীর মতো মানুষ। তার কোনো শত্রু নেই, সারাক্ষণ গবেষণা করেন। মানুষের উপকারে গবেষণা করেন। কিন্তু তার ভেতরে আর একটা মানুষ আছে, সেই মানুষটা মি. হাইড।
৩০ নভেম্বর ২০২১, ১১:৪৮ পূর্বাহ্ন

আমাদের জাগরণের প্রথম সুর তোলেন নজরুল: অধ্যাপক রফিকুল ইসলাম

অধ্যাপক রফিকুল ইসলাম একজন লেখক, ভাষাতত্ত্ববিদ, গবেষক ও শিক্ষক। তার জন্ম ১৯৩৪ সালের ১ জানুয়ারি চাঁদপুরের মতলব উপজেলার কলাকান্দায়। বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিক নজরুল গবেষক হিসেবে তিনি সম্মানিত।
৩০ নভেম্বর ২০২১, ১০:৪০ পূর্বাহ্ন

২৯ নভেম্বর ১৯৭১: ইন্দিরাকে নিক্সনের চিঠি, পঞ্চগড় হানাদারমুক্ত

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৯ নভেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাতে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পাঠানো একটি চিঠি তুলে দেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ কিটিং।
২৯ নভেম্বর ২০২১, ১২:২৪ অপরাহ্ন

সংস্কৃতির ব্যাপারটা কতটা জরুরি

শতবছর আগে রুশ দেশে যে বিপ্লব হয়েছিল সে বিপ্লবের তাৎপর্য সাংস্কৃতিকভাবে তুলে ধরা আজকে খুবই প্রয়োজনীয়। কিছু কিছু অনুষ্ঠানের শুরুতে আমরা কিছু মূল্যবান গান শুনে থাকি। সে গানগুলোতে সমাজ বাস্তবতা উন্মোচিত হয়। সে সব শিল্পী চর্মচক্ষে দেখতে পান না হয়তো, কিন্তু মনের মধ্যে স্পষ্ট দেখেন দেশের অবস্থাটা এখন কী। গানগুলো একটা কথাই বলে—আমরা আছি পুঁজিবাদী ব্যবস্থার যে চরম রূপ, তার ভেতরে। আমি এই কথাটায় আবার ফিরব।
২৯ নভেম্বর ২০২১, ০৯:৫৮ পূর্বাহ্ন

২৭ নভেম্বর ১৯৭১: ‘পাকিস্তানের উচিত শেখ মুজিবকে মুক্তি দিয়ে আলোচনায় বসা’

১৯৭১ সালের ২৭ নভেম্বর দিল্লিতে পাকিস্তান দূতাবাসের এক মুখপাত্র বলেন, 'ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং এর সঙ্গে দেখা করেছেন ভারতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত সাজ্জাদ হায়দার। এসময় দুই জনের মধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যকার বর্তমান উত্তেজনা নিরসনে আলোচনা হয়েছে।'
২৭ নভেম্বর ২০২১, ০১:০৬ অপরাহ্ন

২৫ নভেম্বর ১৯৭১: পাকিস্তানকে সংযত আচরণের আহ্বান রাশিয়ার

১৯৭১ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের এক মুখপাত্র এক বিবৃতিতে পাকিস্তানকে সংযত আচরণ করার আহ্বান জানায়। এই বিবৃতিতে সোভিয়েত ইউনিয়নের মুখপাত্র বলেন, 'উপমহাদেশের অস্থিরতা বৃদ্ধি ও যুদ্ধের সম্ভাবনা তৈরির জন্য পাকিস্তানই দায়ী। এরই মধ্যে দেশগুলো সমস্যা নিরসনে পাকিস্তানকে যে পরামর্শ দিয়েছে পাকিস্তান তা পালন করেনি উল্টো সংকট আরো বৃদ্ধি করেছে। পাকিস্তান তার যুদ্ধংদেহী মনোভাব বজায় রেখেছে। এর ফল পাকিস্তানের জন্য শুভও হবে না।'
২৫ নভেম্বর ২০২১, ০৩:২৫ অপরাহ্ন

যে কারণে হত্যা করা হয় মীর আব্দুল কাইয়ূমকে

রাত তখন ৮টা। একাত্তরের শেষ দিকে শীতের রাতে ভয়াবহ নীরবতা ভেদ করে রাজশাহীর ঘোড়ামারা এলাকার এফ-১২৩৭ নম্বর বাড়ির দরজায় হঠাৎ কড়া নড়ে উঠলো।
২৫ নভেম্বর ২০২১, ০৮:২৭ পূর্বাহ্ন

পাহাড়তলী বধ্যভূমি সংরক্ষণ: সাড়ে ৭ বছরেও কার্যকর হয়নি সর্বোচ্চ আদালতের রায়

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের সাড়ে ৭ বছর পার হলেও চট্টগ্রামের সবচেয়ে বড় পাহাড়তলী বধ্যভূমি সংরক্ষণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
২৫ নভেম্বর ২০২১, ০২:৩৮ পূর্বাহ্ন

২৪ নভেম্বর ১৯৭১: যুক্তরাষ্ট্র-ফ্রান্সের উদ্বেগ

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৪ নভেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন পাকিস্তান ও ভারতের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির তীব্র সম্ভাবনায় পরিপ্রেক্ষিতে মার্কিন সরকার সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আলোচনার চেষ্টা শুরু করে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ভারত ও পাকিস্তানকে উত্তেজনা নিরসনে সংযমী হওয়ার আহবান জানান। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এদিন বলা হয়, 'ওয়াশিংটন এই ব্যাপারে মস্কোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। আমরা আশাবাদী খুব শিগগির যুদ্ধের সম্ভাবনা কমে আসবে।'
২৪ নভেম্বর ২০২১, ০১:৪০ অপরাহ্ন