শনিবারের চিঠির নীরদ চৌধুরী

নীরদচন্দ্র চৌধুরী ইংরাজিতেই লিখিতেন। ভালো ইংরাজি লিখিতে পারেন বলিয়া তাহার বেশ খানিকটা আত্মতৃপ্তি ছিল। তবে তাহার বাংলা রচনার কথাও উল্লেখযোগ্য। তাহার প্রথম বাংলা বই ‘বাঙালী জীবনে রমণী’ প্রকাশিত হইয়াছিল ১৯৬৮ সালে। দিল্লীবাসী নীরদ চৌধুরীর বয়স তখন প্রায় ৭১ বৎসর। এ প্রসঙ্গে তিনি লিখিয়াছেন, ‘এ পর্যন্ত আমি বাংলা বই লিখি নাই, এই আমার প্রথম বই। পঞ্চাশ বৎসর বয়সে ইংরেজিতে প্রথম বই লিখিতে আরম্ভ করিয়াছিলাম, সত্তর বৎসর বয়সে বাংলায় লিখিলাম।’ বাংলায় লেখা তাহার কয়েকটি বই বিংশ শতাব্দীর শেষভাগে তাহাকে প্রচণ্ড ভাবে জনপ্রিয় করিয়া তুলিয়াছিল। এইগুলি হইল আত্মঘাতী বাঙালি, আত্মঘাতী রবীন্দ্রনাথ, আমার দেবোত্তর সম্পত্তি, আজি হতে শতবর্ষ আগে, আমার দেশ আমার শতক।
২৩ নভেম্বর ২০২১, ০৪:০৩ অপরাহ্ন

মন্বন্তরের চার্চিলের সত্য মিথ্যা

বিশ্ব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্র চার্চিল। পুরো নাম উইনস্টন চার্চিল। ব্রিটিশদের কাছে পরম পূজনীয়। ‘সর্বকালের সেরা ব্রিটিশ’ বলে বিবেচিত। সাহিত্যে নোবেল বিজয়ী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির বিজয়ের মহান কারিগররূপে সর্বজনমান্য। ব্রিটিশদের দুঃসময়ের পরীক্ষিত বন্ধু ও জনতুষ্টি অর্জন করা এক রাষ্ট্রনায়ক। পাশাপাশি পাঠক চিত্তে মুগ্ধতা ছড়ানো ও আলোড়ন তৈরিতে সক্ষম একজন লেখক।
২৩ নভেম্বর ২০২১, ১১:০৪ পূর্বাহ্ন

২৩ নভেম্বর ১৯৭১: এই সংগ্রাম বৃথা যাবে না: তাজউদ্দীন আহমদ

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৩ নভেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ জাতির উদ্দেশ্যে দেওয়া এক বেতার ভাষণে বলেন, 'গত আড়াই মাস পূর্বে আপনাদের কাছে মুক্তি সংগ্রামের পর্যালোচনা করেছিলাম। এসময়ে আমাদের নানা দিক থেকে সাফল্য এসেছে। অশ্রু ও রক্ত বিসর্জনের মধ্য দিয়ে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। স্বাধীনতার জন্য আমরা যে লড়ছি সে স্বাধীনতা লাভের দ্বারপ্রান্তে এখন আমরা। আমাদের মুক্তি সংগ্রাম অবশ্যই সফল হবে। এই সংগ্রাম বৃথা যাবে না।’
২৩ নভেম্বর ২০২১, ১০:২৯ পূর্বাহ্ন

অপারেশন চন্দ্রপুর: অপরিণামদর্শী সিদ্ধান্তের চরম মূল্য দিতে হয়েছিল যেখানে

মুক্তিযুদ্ধে সবচেয়ে অসফল অপারেশনগুলোর একটি ছিল অপারেশন চন্দ্রপুর বা চন্দ্রপুর লাটুমুড়ার যুদ্ধ। অপারেশন চন্দ্রপুরের কারণে ব্যাপক ক্ষতি হয়েছিল মুক্তিবাহিনী এবং ভারতীয় মিত্র বাহিনীর উভয়েরই। অপারেশন চন্দ্রপুর ছিল এক অপরিকল্পিত এবং অপরিণামদর্শী যুদ্ধ। এই যুদ্ধের কারণে ব্যাপক মূল্য চুকাতে হয়েছিল ৯ম ইস্ট বেঙ্গলকে। এই অপারেশনে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর বহু সৈন্য শহীদ হন। পরবর্তীতে ভারতীয় ৭৩ মাউন্টেন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার তুলিকে কোট মার্শালের মুখোমুখি হতে হয়েছিল এবং তিনি চাকরি হারান।
২২ নভেম্বর ২০২১, ০৪:১৫ অপরাহ্ন

মুদ্রণশিল্প ও প্রকাশনা শিক্ষার ভবিষ্যৎ

মুদ্রণশিল্প ও প্রকাশনা বর্তমান বিশ্বে একটি অগ্রসরমান মাধ্যম- যা প্রতিনিয়ত আধুনিকতর রূপে বিকশিত হচ্ছে এবং নবতর চিন্তা ও উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে দ্রুত রূপাদল পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশও প্রযুক্তির এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিল্প, বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে বিশ্বের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। এ সকল ক্ষেত্রে প্রকাশনা-মাধ্যম সবসময় গুরুত্ববহ ভূমিকা পালন করে এসেছে।
২২ নভেম্বর ২০২১, ০৩:২৩ অপরাহ্ন

২২ নভেম্বর ১৯৭১: ইয়াহিয়া আন্তরিক হলে শেখ মুজিবকে মুক্তি দিতেন: ইন্দিরা গান্ধী 

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২২ নভেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন আহমদাবাদে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এক সংবাদ সম্মেলনে বলেন, 'পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যদি সত্যিই প্রতিবেশীসুলভ আচরণ বজায় রাখেন তবে ভারত আন্তরিকভাবে তাকে সমর্থন জানাবে। কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে ইয়াহিয়া খানের আচরণ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। যদি সত্যিই ইয়াহিয়া খান এতো আন্তরিক হন তবে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিয়ে আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং ডিসেম্বরের মধ্যবর্তী নির্বাচন বাতিল করে রাজনৈতিক সমাধানের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতেন।' 
২২ নভেম্বর ২০২১, ১০:৪৭ পূর্বাহ্ন

মদনমোহন অন্নছত্র ট্রাস্ট: বিনামূল্যে খাবার মেলে যেখানে

গুলিস্তান এলাকার হকারের হাঁকডাক পেরুতেই নবাবপুর রোড। সেখানেও নানা পণ্য কিনতে ভিড় জমান হাজারও মানুষ। গমগমে শব্দের মধ্যে নীরবতা নেমে আসে শ্রীশ্রী রাধাশ্যাম জিউ ঠাকুর বিগ্রহ মন্দির প্রাঙ্গণে। এর উঠানে গত ৯৭ বছর ধরে দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। বিনিময়ে কোনো টাকা নেওয়া হয় না।
২২ নভেম্বর ২০২১, ০২:২৮ পূর্বাহ্ন

ব্যাটল অব গরিবপুর: যে যুদ্ধ হার মানায় সিনেমাকেও

মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধ বলা হয় খুলনার চৌগাছার বয়রার গরিবপুরের যুদ্ধকে। ব্যাটল অব গরিবপুরে মুক্তিবাহিনীর সঙ্গে অংশ নিয়েছিল ভারতীয় মিত্র বাহিনীর ৪৫ ক্যাভালরির স্কোয়াড্রন ও ১৪ পাঞ্জাব রেজিমেন্টের সেনারা। ভারতের বিভিন্ন সামরিক কলেজে পাঠ্য এই ব্যাটল অব গরিবপুর। এর বীরত্বগাঁথা নিয়ে বলিউডে 'পিপ্পা' নামের একটি চলচ্চিত্রও নির্মিত হচ্ছে।
২১ নভেম্বর ২০২১, ০৪:০৪ অপরাহ্ন

সুফিয়া কামাল: কেন তাকে মনে রাখবো

ছোট্ট একটা স্মৃতি। ক্লাস থ্রি-ফোরে পড়ি। বাংলা বইয়ে একটা কবিতা ছিল নাম ‘আজিকার শিশু’, কবি সুফিয়া কামাল। মুখস্থ করতে গিয়ে দেখি কিছুই মনে থাকে না। কিন্তু আমাদের পড়াতে পড়াতে ছন্দের তালে তালে আম্মা স্মৃতি থেকে শুনিয়ে দেন, ‘আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা,/ তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া কর মেলা।’ কিংবা ‘তোমরা যখন খেলিছ পুতুল খেলা...’ ‘বহু দিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল/ যেথা ঝাউ শাখে বনলতা বাঁধি, হরষে খেয়েছি দোল।’ মনে মনে ভাবি, আম্মাদের ছোটবেলার কবি!
২০ নভেম্বর ২০২১, ০৩:৪২ অপরাহ্ন

২০ নভেম্বর ১৯৭১: মুক্তিযুদ্ধের আজকের দিনে ছিল পবিত্র ঈদ উল ফিতর

সদর দপ্তরের সামনে ঈদ জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মুক্তিবাহিনীর প্রধান ও প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীসহ প্রবাসী বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। নামাজ শেষে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
২০ নভেম্বর ২০২১, ০৩:২৩ অপরাহ্ন

মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা আজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে আয়োজিত হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ১৭৯তম মহারাস উৎসব।
১৯ নভেম্বর ২০২১, ০৩:৫৯ পূর্বাহ্ন

লাখ টাকার ‘যোদ্ধা’ মোরগ

ভোরের কুয়াশাচ্ছন্ন ঠাণ্ডা হাওয়া আর ঘাসের ডগায় জমে থাকা বিন্দু বিন্দু শিশির জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এই উত্তুরে হাওয়ায় এখন পর্যন্ত আমলকীর ডালে 'নাচন' লেগেছে কি না জানা যায়নি। তবে, ঠিকই নাচন লেগেছে জনপ্রিয় লোকজ উৎসব মোরগ লড়াইয়ের সংগঠকদের মনে।
১৯ নভেম্বর ২০২১, ০২:৩০ পূর্বাহ্ন

দেশভাগ ও হাসান আজিজুল হক

বাঙালির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে বিয়োগান্তক-মর্মন্তুদ-করুণতম অধ্যায়ের নাম দেশভাগ—বাঙালি জীবনের বৃহত্তম ট্রাজেডি—পৃথিবীর ইতিহাসেও। পৃথিবীর দিনপঞ্জিতে ঠান্ডা মাথায় সংঘটিত এরমকম ট্রাজেডির দ্বিতীয় কোনো উদাহরণ নেই। ট্রাজেডির ধর্ম হলো শিল্পের মধ্য দিয়ে নিজেকে ভিন্নতর এক মাত্রায় হাজির করে, কালের হাত ধরে মহাকালের পটে আঁকে চিরস্থায়ী এক আবাস- অভিঘাত রাখে নতুন সৃজনে, শিল্পের বিস্তার ও বাঁক উজানে। বিংশ শতাব্দীতে সংঘটিত দুটো বিশ্বযুদ্ধ ইহজাগতিক পৃথিবীর ক্ষয়-ক্ষতি-প্রাণ সংহারের পাশাপাশি মনোজাগতিক দুনিয়ায় ব্যাপকতর পরিবর্তনসহ মূল্যবোধের খোলনলচে উলটপালট করলেও শিল্প-সাহিত্য-সংস্কৃতির পৃথিবীকে দিয়েছে ভিন্নতর সব তত্ত্ব। বাঙালির জীবনে দেশভাগ দুই বিশ্বযুদ্ধের চেয়েও সৃষ্টি করেছে গভীরতর এক ক্ষত, জন্ম দিয়েছে বৃহত্তম এক ট্রাজেডি।
১৮ নভেম্বর ২০২১, ০১:০১ অপরাহ্ন

১৮ নভেম্বর ১৯৭১: জাতিসংঘ মহাসচিবকে ইন্দিরা গান্ধীর ফিরতি চিঠি

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৮ নভেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন জাতিসংঘের মহাসচিব উ থান্টের চিঠির জবাবে একটি ফিরতি চিঠি পাঠান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
১৮ নভেম্বর ২০২১, ১১:৪৯ পূর্বাহ্ন

খণ্ডে খণ্ডে হাসান উন্মোচন

তার সঙ্গে আমার আলাপ হয়েছে অসংখ্যবার। তরুণ বয়সে ছিলাম তার অন্ধ ভক্ত। তার সব লেখা, সব কাজ, সব কথাই ছিল আমার কাছে অমোঘ সত্যের মতো। পরবর্তীতে তিনি আমাকে সুযোগ দিয়েছিলেন তার নানান কথা বা কাজ নিয়ে প্রশ্ন করার। তার সঙ্গে ভিন্নমত পোষণেরও।
১৮ নভেম্বর ২০২১, ০২:৫০ পূর্বাহ্ন

রাঢ়বঙ্গের এক ভূমিপুত্রের বাংলা সাহিত্যের ইতিহাস হয়ে ওঠা

বর্ধমান থেকে কাটোয়া মেইল ধরে গেলে রেল লাইনের দুধারে দিগন্ত বিস্তৃত প্রান্তর। চৈত্র বৈশাখে যা রুদ্ররূপ ধারণ করে। বর্ষায় আবার তা দিগন্ত প্রসারী জলের মাতন। বর্ধমান শহর থেকে কুড়ি মাইল দূরত্বের যে যবগ্রাম তা একবারেই পাড়াতলীর গাঁ। কাটোয়া মেইল ধরলে নিগণ স্টেশনে নামতে হয়, ওখান থেকে হাঁটা দূরত্বে যবগ্রাম। রাঢ়বঙ্গের রুক্ষ লাল মাটি। গণগণে আকাশের নিচে ফসলের খেত। চৈত্রের তাপ রুক্ষ জনপদকে তাতিয়ে তুলে। একসময় খরা ছিল সেখানকার নিত্য অনুষঙ্গ। রাঢ়বঙ্গ বলে সমতল নয় মাটি, ঢেউখেলানো অসমতল ভূমিতে জ্যৈষ্ঠের উত্তাপে মাথাল বাদে খেতে দাঁড়িয়ে থাকাও অসম্ভব হয়ে যেত প্রায়। এখানকার লোকের সকাল শুরু হতো ভোরেরও আগে। মধ্য গগণে সূর্য উঠলে খোলা আকাশের নিচে দাঁড়ানোর সাধ্য নেই। অসীম জীবনযুদ্ধের সঙ্গে দোর্দণ্ড লড়াই। নিরক্ষরতা আর নিয়তির উপর বিশ্বাস জড়িয়ে ছিল জীবনের পুরোটা জুড়ে। রুক্ষ হলেও এই অঞ্চলে ধানের ফলন ছিল বেশ। তবুও এই অঞ্চলের ভাগ্যে যেন নিত্য দুর্ভিক্ষ। পাকানো পেশি আর পোড় খাওয়া মানুষের ভারে যখন কালবৈশাখীর রুদ্র তাণ্ডব শুরু হতো আকাশ জুড়ে মানুষেরা সেঁধিয়ে ঢুকতো মাচার তলে। এখানে বর্ষাও দিগন্ত উপচে পড়ার মতো।
১৭ নভেম্বর ২০২১, ০৪:২২ অপরাহ্ন

১৭ নভেম্বর ১৯৭১: ‘সমাধানের জন্য শেখ মুজিবের মুক্তি বাধ্যতামূলক’

পাকিস্তান যদি সত্যিই কোনো সমাধান চায় তবে শেখ মুজিবের মুক্তি বাধ্যতামূলক। কারণ তার মুক্তি ছাড়া পূর্ব পাকিস্তানের মানুষ কখনোই আলোচনার টেবিলে উপস্থিত হবে না।
১৭ নভেম্বর ২০২১, ০৩:১৪ অপরাহ্ন

‘নিজস্ব সাহিত্য শৈলী হাসান আজিজুল হককে চিরঞ্জীব করে রাখবে’

লেখকরা প্রায়শই তাদের ভিন্ন ভিন্ন সাহিত্য শৈলী উদ্ভাবনের ক্ষমতা থেকে আবির্ভূত হন এবং কঠিন বাস্তবতাগুলোকে সহজে হৃদয়ঙ্গম করার ক্ষমতার জন্য তারা চিরঞ্জীব হন।
১৭ নভেম্বর ২০২১, ০৭:৩৪ পূর্বাহ্ন

ফ্রিদা কাহলোর আত্মপ্রতিকৃতি রেকর্ড ৩৪.৯ মিলিয়ন ডলারে বিক্রি

মেক্সিকান শিল্পী ফ্রিদা কাহলোর একটি শিল্পকর্ম নিউইয়র্কের সোথেবির নিলামে রেকর্ড ৩৪ দশমিক ৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।
১৭ নভেম্বর ২০২১, ০৫:২১ পূর্বাহ্ন

১৬ নভেম্বর ১৯৭১: 'দু-এক মাস কিংবা তারও আগে বাংলাদেশ সমস্যার সমাধান হবে’

১৯৭১ সালের ১৬ নভেম্বর দিল্লিতে কংগ্রেসের কার্যনির্বাহী দলের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, 'দু এক মাস কিংবা তারও আগে বাংলাদেশ সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। তবে আমরা সর্বত্র চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশের শরণার্থীরা শিগগির তাদের স্বদেশে ফিরে যাবে।’
১৬ নভেম্বর ২০২১, ০২:০৫ অপরাহ্ন