১ অক্টোবর ১৯৭১: ‘বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হোক’

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১ অক্টোবর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন নিউইয়র্কের চার্চ সেন্টারে এক সংবাদ সম্মেলনে  প্রবাসী বাংলাদেশ সরকারের বিশেষ দূত ও বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা আবু সাঈদ চৌধুরী বলেন, ৩টি শর্ত ছাড়া কোনো আলোচনা হতে পারে না।
১ অক্টোবর ২০২১, ০২:০৮ অপরাহ্ন

লেখক ফরহাদ খান মারা গেছেন

লেখক ও প্রাবন্ধিক ফরহাদ খান ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি বাংলা একাডেমির সাবেক পরিচালক।
১ অক্টোবর ২০২১, ০৩:৩২ পূর্বাহ্ন

বনানীর গ্যালারি ‘কিউ’-তে ৯ নারী শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী

নারী শিল্পীদের সংগঠন ‘কালারস’ এর আর্ট ওয়ার্ক প্রদর্শিত হচ্ছে গ্যালারি ‘কিউ’ এর কিউরিয়াস বনানী আউটলেটে। এটি ‘কালারস’ এর সপ্তম প্রদর্শনী।
৩০ সেপ্টেম্বর ২০২১, ০২:০৯ অপরাহ্ন

বারান্দা

এ পৃথিবী ঘড়ির কাঁটার মতো ঘোরে? আমার বাড়িতে সূর্য অর্ধেক ওড়ে পূর্ব থেকে আসে আর পশ্চিমে ডোবে কিছুটা দক্ষিণ ঘেঁষে, তা কীসের লোভে?
৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:৫০ পূর্বাহ্ন

কবি মুহম্মদ নূরুল হুদার জন্মদিনে ‘কুসুমমৌসুম’ প্রকাশ

সমকালীন বাংলা ভাষার অন্যতম প্রধান কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার ৭২তম জন্মদিন উপলক্ষে নবান্ন প্রকাশনী থেকে ‘কুসুমমৌসুম’ কবিতার বই প্রকাশিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০২১, ০৭:০০ পূর্বাহ্ন

২৯ সেপ্টেম্বর ১৯৭১: বিদেশি চাপে আমাদের বহু চেষ্টা নস্যাৎ হয়ে গেছে: ইন্দিরা গান্ধী

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৯ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন মস্কো বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, ‘ভারতীয় জনগণ বাংলাদেশের মানুষের জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় বিভিন্ন রাষ্ট্রের চাপে এবং ক্ষমতাশালী রাষ্ট্রের বিরাগভাজন হয়েও ভারত নিরীহ আর্ত শরণার্থীদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বহু চেষ্টাই নস্যাৎ হয়ে গেছে বহির্মুখী চাপে। এই বছরের শুরুর দিকে আমাদের সাধারণ নির্বাচনে ভারতের জনগণ আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবার অঙ্গীকার করেছে। আমরাও আমাদের অর্থনৈতিক অবস্থা উন্নয়নে জোর দিয়েছি। শরণার্থী সমস্যার ফলে আমরা বেশ বড় ধরনের ক্ষতির শিকার হয়েছি তা বলার অপেক্ষা রাখেনা। কিন্তু এরা তো কোনো সশস্ত্র লোক নয়। প্রাণে বেঁচে থাকার আশায় ক্ষুধায় জর্জরিত অসহায় নারী, পুরুষ ও শিশুদের একটি সুবিশাল অন্তঃপ্রবাহ চলতে থাকল। এদের অনেকে আহত, অসুস্থ এবং সবাই ক্ষুধার্ত। গত ছয় মাসের মধ্যে ৯০ লাখ শরণার্থী ভারতে প্রবেশ করেছে। এখনো এসেই চলেছে। ইতিহাসে আমরা এর চেয়ে বড় শরণার্থী ঢল আগে দেখিনি। আমরা সবাই জানি যখন লাখ লাখ মানুষ অন্য দেশের সীমানায় ঢুকে তখন সেই দেশের মানুষের স্বাভাবিক জীবন, ভবিষ্যতের পরিকল্পনা, নিরাপত্তা ও শান্তি হুমকির মুখে পড়ে। তবে আমরা সর্বোচ্চ সহনশীলতা দেখাচ্ছি। কিন্তু প্রয়োজনে সঙ্কটের মূল কারণ দূর করার জন্য অবিলম্বে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে গ্রহণযোগ্য একটি রাজনৈতিক সমাধানের ব্যবস্থা করতে হবে। দুর্ভাগ্যবশত, এমন কোনো চেষ্টা করা হচ্ছে না। এটা বিশ্ববাসীর দায়িত্ব যে আর দেরি না করে নিরাপত্তা এবং মর্যাদার সঙ্গে উদ্বাস্তুদের তাদের বাড়িতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে অনুকূল পরিবেশ সৃষ্টিতে সাহায্য করা। আমরা আশা করছি একটি সমাধানের। এই সমাধানটি হলে শরণার্থীরা নিজ দেশে নিজের বাড়িতে ফিরে যেতে পারবে।’
২৯ সেপ্টেম্বর ২০২১, ০১:২৩ অপরাহ্ন

নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘বাংলা কর্নার’

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘বাংলা কর্নার’ স্থাপন করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৯ অপরাহ্ন

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব শুরু ১ অক্টোবর

দীর্ঘ বিরতির পর আবারও আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। রাজধানীর শিল্পকলা একাডেমির পাঁচটি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ উৎসব। এবারের উৎসবে শুধু দেশীয় সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেবে।
২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:২১ অপরাহ্ন

রতিসংকুল বর্ষাদিন

এতো জল বাইরে-ভেতরে এতো-এতো বজ্র-বিস্ফোরণ
২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৪ পূর্বাহ্ন

২৮ সেপ্টেম্বর ১৯৭১: স্বাধীন বাংলাদেশে কাজ করব: টাইগারম্যান

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৮ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন ঢাকায় বিশ্বব্যাংকের প্রতিনিধি টাইগারম্যান পদত্যাগ করেন। গত ৬ বছর ধরে তিনি ঢাকায় বিশ্বব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। গত বছরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের পর গত বছরের ডিসেম্বরে তিনি তার জন্মস্থান যুক্তরাষ্ট্রের শিকাগোতে গিয়েছিলেন। গত ১৮ সেপ্টেম্বর তিনি ঢাকায় ফিরে এসেছিলেন। পদত্যাগের পর টাইগারম্যান তার পদত্যাগের সিদ্ধান্তের কথা বিশ্বব্যাংকের সদর দপ্তরে তারবার্তার মাধ্যমে জানিয়ে দেন। তিনি একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতিও তার আনুগত্য ও সমর্থন প্রকাশ করেন।
২৮ সেপ্টেম্বর ২০২১, ০১:৫২ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৩ দিনব্যাপী গ্রন্থ প্রদর্শনী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘শেখ হাসিনার সৃষ্টিশীলতা’ শীর্ষক সেমিনার ও ৩ দিনব্যাপী গ্রন্থ প্রদর্শনী শুরু হয়েছে।
২৮ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৫ অপরাহ্ন

আরবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী

পূর্বে ওমান থেকে শুরু করে পশ্চিমে মরক্কো পর্যন্ত সুবিস্তীর্ণ অঞ্চলে যে আরবি ভাষাভাষীরা রয়েছেন, তাদের জন্য বাংলাদেশ রাষ্ট্রের উত্থান নিয়ে আরবি ভাষায় রচিত একটি বইয়ের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।
২৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৫ পূর্বাহ্ন

ক্যান্সার আক্রান্ত কবি ফরিদা মজিদ মারা গেছেন

কবি ও কথাসাহিত্যিক ফরিদা মজিদ আজ মঙ্গলবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
২৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩২ পূর্বাহ্ন

সৈয়দ শামসুল হকের ৩টি অপ্রকাশিত কবিতা

বাংলা সাহিত্যের সব শাখাতেই সৈয়দ শামসুল হকের সাবলীল পদচারণার জন্য তাকে 'সব্যসাচী লেখক' বলা হয়। ২০১৬ সালের আজকের এই দিনে মারা যান। কিন্তু মৃত্যুর শেষভাগেও সক্রিয় ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। আনোয়ারা সৈয়দ হকের সৌজন্যে সৈয়দ শামসুল হকের ৩টি অপ্রকাশিত কবিতা প্রকাশিত হলো। জীবনের শেষ দিকে কবিতাগুলো বিভিন্ন কাগজের প্যাকেটের ওপরে, সিগারেটের কার্টনে, খামের পেছনে, দেশলাইয়ের খোলের ভেতরে লেখা। কোথাও তারিখ আছে কোথাও নেই, নেই শিরোনাম--সেভাবেই রাখা হয়েছে।
২৭ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৫ পূর্বাহ্ন

৩৫ খণ্ডে প্রকাশিত হচ্ছে সৈয়দ শামসুল হকের রচনাসমগ্র

সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য ‘সৈয়দ শামসুল হক রচনাসমগ্র’ প্রকাশ করতে যাচ্ছে। আগামী ২৭ ডিসেম্বর তার ৮৫-তম জন্মবার্ষিকীতে এই সংকলনটি প্রকাশিত হবে।
২৬ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৫ অপরাহ্ন

দুরন্ত হও, স্পর্ধিত হও

হাঁপরের ভেতর দিয়ে ওঠে আসে দুর্দান্ত চোখ দুরন্ত হও, স্পর্ধিত হও, বালক জন্মের মতো দুর্বিনীত
২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৪ অপরাহ্ন

২৬ সেপ্টেম্বর ১৯৭১: একমাত্র লক্ষ্য বিজয় অর্জন

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৬ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে আসা বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও প্রবাসী বাংলাদেশ সরকারের বিশেষ দূত আবু সাঈদ চৌধুরী পিটিআইকে এক সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিটি দেশেরই এখন শরণার্থী সমস্যা ও বাংলাদেশের মুক্তি সংগ্রামে এগিয়ে আসা উচিত।
২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৪১ পূর্বাহ্ন

২৫ সেপ্টেম্বর ১৯৭১: বিজয়ই আমাদের একমাত্র ও চূড়ান্ত গন্তব্য

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৫ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে মুক্তি সংগ্রামের ৬ মাস উপলক্ষে ভাষণ দেন প্রবাসী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও মুক্তিবাহিনীর প্রধান এম এ জি ওসমানী। সৈয়দ নজরুল ইসলাম তার ভাষণে বলেন, 'মুক্তিযোদ্ধারা এখন সর্বত্র বিপুল বিক্রমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মুক্তিবাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে আগামীতেও হবে। বিজয়ই আমাদের একমাত্র ও চূড়ান্ত গন্তব্য। ইতিমধ্যেই মুক্তিবাহিনীর বহরে বিমান, জাহাজ যুক্ত করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৩২ পূর্বাহ্ন

শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী উন্মুক্ত

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। আজ শনিবার যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।
২৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:০২ পূর্বাহ্ন

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু

আজ ঐতিহাসিক ২৫ সেপ্টেম্বর। ১৯৭৪ সালের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো বাংলা ভাষায় ভাষণ দান করেন।
২৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৯ পূর্বাহ্ন