২৪ সেপ্টেম্বর ১৯৭১: ‘সবারই উচিৎ শরণার্থী সমস্যার সমাধানে এগিয়ে আসা’ 

মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন ২৪ সেপ্টেম্বর। এদিন নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব উ থান্টের সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং। 
২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:০৬ পূর্বাহ্ন

এইখানে বহু শব, বহু মৃত

এইখানে বহু শব, বহু মৃত, মাটিতে লুকিয়ে আছে স্থির উদাসীন; যেন তারা মৃত্যুকেই নিয়ে
২৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৬ পূর্বাহ্ন

২৩ সেপ্টেম্বর ১৯৭১: বাংলাদেশের মুক্তিসংগ্রামে ভিয়েতনামের সমর্থন

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৩ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন ব্রিটিশ  হাউস অব কমন্সে দেয়া এক বক্তৃতায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার আলেক ডগলাস হোম বলেন, ‘নিউইয়র্ক সফরকালে আমাদের সঙ্গে জাতিসংঘের মহাসচিব ও বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। এই বৈঠকে আমাদের পূর্ব বাংলার ভয়াবহ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। আমরা রাজনৈতিক সমাধানের উপরে জোর দিচ্ছি। আশা করছি ভালো কোনো সমাধান আসবে।'
২৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৪১ পূর্বাহ্ন

২২ সেপ্টেম্বর ১৯৭১: ঢাকায় প্রাদেশিক মন্ত্রিসভার প্রথম বৈঠক

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২২ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন সচিবালয়ে পূর্ব পাকিস্তানের গভর্নর ডা. এ এম মালিকের সভাপতিত্বে প্রাদেশিক মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রীরা এইদিন নির্ধারিত বেতনের চেয়ে বেতন ভাতা কম গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নেন। এদিন বিকেলে গভর্নর ডা. এ এম মালিক সংবাদপত্র ও বার্তা সংস্থার সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে সংবাদপত্র ও গণমাধ্যমের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়।
২২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫০ পূর্বাহ্ন

আমি বেঁচে নেই, জীবিত আছি: যতীন সরকার

সময়ের অগ্রজ চিন্তাবিদ যতীন সরকার। তার প্রকাশিত ৩৫টি বইয়ের মধ্যে ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’, ‘পাকিস্তানের জন্ম মৃত্যু-দর্শন’, ‘বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্য’, ‘প্রাকৃতজনের জীবনদর্শন’ উল্লেখযোগ্য। পেশাগত জীবনে সাহিত্যের কীর্তিমান অধ্যাপক। সাহিত্য-সমাজ-সংস্কৃতি-ইতিহাস-দর্শন-রাজনীতির পরিসরে তার লেখার উপস্থিতি বলিষ্ঠ। তার কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কার।
২২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৯ পূর্বাহ্ন

ভাষাসংগ্রামী আহমদ রফিককে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিতে ১৮ লেখকের আহ্বান

ভাষাসৈনিক, লেখক ও বুদ্ধিজীবী আহমদ রফিককে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী ও বাংলা একাডেমির মহাপরিচালকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন ১৮ জন লেখক ও কবি।
২১ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৯ অপরাহ্ন

২১ সেপ্টেম্বর ১৯৭১: শরণার্থীদের স্বদেশে ফিরতে নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২১ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়। প্রবাসী বাংলাদেশ সরকারের ৫ প্রতিনিধি এরই মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার জন্য নিউইয়র্ক পৌঁছান।
২১ সেপ্টেম্বর ২০২১, ১০:১১ পূর্বাহ্ন

স্কুল খুলেছে

স্কুল খুলেছে, স্কুল খুলেছে, স্কুল গিয়েছে খুলে! হুড়োহুড়ি লেগে গেছে বেঞ্চি এবং টুলে। বেঞ্চি দিলো কড়া ধমক, সুর মেলাল টুলও জলদি সরো শরীর থেকে, দেড় বছরের ধুলো! থাকার কথা পথে-ঘাটে, ক্লাসরুমে কী কাজে? হুড়মুড়িয়ে ঢুকবে সবাই ঘণ্টা যদি বাজে।
২১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪১ পূর্বাহ্ন

আমার পাঁচটি প্রিয়পাঠ্য

জরুরি ও প্রভাবশালী বইগুলোর মধ্যে ৫টিকে বেছে নিতে হলে আমি নাম করব—রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধের বই, উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট, ফিওদর দস্তয়ভ্স্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এবং কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলসের কমিউনিস্ট মেনিফেস্টো। এই রচনাগুলোর একটির সঙ্গে আরেকটির বিস্তর পার্থক্য। সময়ের দিক থেকে যেমন, বিষয়বস্তুর দিক থেকেও। তবে এদের মধ্যে ঐক্যের একটি জায়গা আছে। আর ঐক্যের জায়গাটি হলো- এই প্রতিটা বইয়ের মধ্যে গভীর দার্শনিকতা আছে, তারুণ্য আছে।
২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ন

২০ সেপ্টেম্বর ১৯৭১: বাংলাদেশের মুক্তি সংগ্রামকে স্বীকৃতি দেওয়া নৈতিক দায়িত্ব

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২০ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন দিল্লিতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের তৃতীয় ও সমাপনী দিনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বলেন 'বাংলাদেশের মুক্তি সংগ্রামকে স্বীকৃতি দেওয়া নৈতিক দায়িত্ব। কারণ এতে করে গণ মানুষের চাওয়া পূর্ণ হবে এবং ভারত যদি স্বীকৃতি দেয় তবে অন্য দেশের জন্য সহজ হবে। সম্মেলনের শেষ দিনে বেশ কয়েকটি প্রস্তাবের সুপারিশ করা হয়। তার মধ্যে বঙ্গবন্ধুর মুক্তির জন্য প্রতিনিধিরা বিভিন্ন দেশগুলোতে গিয়ে সুপারিশ করবেন। পাকিস্তানে সমস্ত প্রকার সাহায্য বন্ধ করতে প্রচেষ্টা চালানো হবে, দিল্লিতে পাকিস্তান মিশনে গণহত্যার প্রতিবাদ করবেন, শরণার্থী শিবিরগুলোতে পরিদর্শন করবেন।
২০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪০ পূর্বাহ্ন

১৯ সেপ্টেম্বর ১৯৭১: দিল্লি আন্তর্জাতিক সম্মেলনে বেশ কয়েকটি প্রস্তাব উত্থাপন

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন দিল্লিতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে ২৫ দেশের প্রতিনিধিরা উত্থাপিত প্রস্তাবে বলেন, বাংলাদেশের জনগণের যে দাবি সেই দাবিই আমরা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে তুলে ধরবো জাতিসংঘে। সম্মেলনে গঠিত কমিশন এবং প্রতিনিধিদের মাধ্যমে বেশ কয়েকটি প্রস্তাব উত্থাপিত হয়। এদিন সম্মেলনে উপস্থিত ৪৫টি দেশের প্রতিনিধিদের বিভিন্ন কমিশনে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। একটি প্রস্তাবে বেশ কয়েকজন কমিশন সদস্য বলেন, 'কমিশনের প্রধান স্যার সেনার্থ গুনবর্ধনের নেতৃত্বে আফগানিস্তানের কাবুল থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডি পর্যন্ত একটি পদযাত্রার ব্যবস্থা করা হোক।'
১৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৫১ পূর্বাহ্ন

১৮ সেপ্টেম্বর ১৯৭১: কৃষ্ণপুর, চণ্ডীপুর ও লালচাঁদপুর গণহত্যা

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৮ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন বিশ্বখ্যাত ফরাসি সাহিত্যিক, বুদ্ধিজীবী ও প্রত্নতত্ত্ববিদ অঁদ্রে মালরো ফ্রান্সের সরকারি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বাংলাদেশের মুক্তি সংগ্রামে অংশ নিতে ফ্রান্স ও ইউরোপের নানা প্রান্ত থেকে বহু তরুণ আমাকে চিঠি দিয়েছে। এরই মধ্যে ১৫০ তরুণকে নিয়ে আমরা একটি টিম গঠন করেছি যারা বাংলাদেশের মুক্তিসংগ্রামে অংশ নিয়ে সামরিক জান্তাদের বিরুদ্ধে লড়াই করবে।
১৮ সেপ্টেম্বর ২০২১, ০২:৪৬ অপরাহ্ন

এক মলাটে বিনয় মজুমদারের জীবন ও কর্ম

বাংলা কবিতায় বিনয় মজুমদারই একমাত্র কবি, যিনি কোনো পত্র-পত্রিকায় লেখা প্রকাশিত হওয়ার আগেই বই প্রকাশ করেছিলেন। তার বইয়ের নাম ‘নক্ষত্রের আলোয়’। এরপর ২৮ বছর বয়সে প্রকাশ করেন ‘ফিরে এসো চাকা’।
১৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৬ অপরাহ্ন

এখন যৌবন যার… সময়ই আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে: হেলাল হাফিজ

সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজ। মাত্র ২টি কবিতার বই যে জলে আগুন জ্বলে ও বেদনাকে বলেছি কেঁদো না। প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়। ৩৩টির বেশি মুদ্রণ হয়েছে। বেদনাকে বলেছি কেঁদো না প্রকাশিত হয়েছে ২০১৯ সালে।
১৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৯ পূর্বাহ্ন

১৬ সেপ্টেম্বর ১৯৭১: আইয়ুবের পতনের মতোই ইয়াহিয়ার পতন হবে: তাজউদ্দীন আহমদ 

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৬ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সরকারের একজন মুখপাত্র জানান, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমানের সামরিক ট্রাইব্যুনালে গোপন বিচারের কাজ শেষ হয়েছে। শিগগিরই তাকে তার কৃতকর্মের সাজার মুখোমুখি হতে হবে।
১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৫০ অপরাহ্ন

শেষ বেলায় মন তো চায়, কেউ একজন পাশে থাকুক: হেলাল হাফিজ

সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজ। মাত্র ২টি কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ ও ‘বেদনাকে বলেছি কেঁদো না’। প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়। ৩৩টির বেশি মুদ্রণ হয়েছে। ‘বেদনাকে বলেছি কেঁদো না’ প্রকাশিত হয়েছে ২০১৯ সালে।
১৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:১০ পূর্বাহ্ন

১৫ সেপ্টেম্বর ১৯৭১: ১৫ দিনের মধ্যে আনুগত্য প্রকাশের নির্দেশ প্রবাসী সরকারের

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৫ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন প্রবাসী বাংলাদেশ সরকার এক বিশেষ বিজ্ঞপ্তিতে বিভিন্ন দেশে পাকিস্তান দূতাবাসে চাকরিরত বাঙালি রাষ্ট্রদূত, কূটনীতিবিদ ও দূতাবাস কর্মীদের উদ্দেশ্যে বলে, 'আজ ১৫ সেপ্টেম্বর থেকে আগামী ১৫ দিনের মধ্যে যে সকল বাঙালি কূটনীতিবিদ ও দূতাবাস কর্মীগণ পাকিস্তানি সামরিক জান্তার পক্ষাবলম্বন ত্যাগ না করিবে এবং বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ না করিবে তারা বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে।' 
১৫ সেপ্টেম্বর ২০২১, ০১:৪০ অপরাহ্ন

এখন যৌবন যার… কবি হেলাল হাফিজের সাক্ষাৎকার

সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজ। তার মাত্র দুটি কবিতার বই যে জলে আগুন জ্বলে ও বেদনাকে বলেছি কেঁদো না। যে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত আলোড়ন সৃষ্টিকারী কাব্যগ্রন্থ। ৩৩টির বেশি মুদ্রণ হয়েছে। বেদনাকে বলেছি কেঁদো না প্রকাশিত হয়েছে ২০১৯ সালে।
১৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ন

সব মুক্তাঞ্চলে ফিল্ড হাসপাতাল গড়ে তোলা হবে: ডা. জাফরুল্লাহ চৌধুরী

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৪ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন মুজিবনগরে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেয়ার জন্য দেশের সমস্ত মুক্তাঞ্চলে ফিল্ড হাসপাতাল গড়ে তোলা হবে। একই সঙ্গে এখানে সব ধরনের চিকিৎসা সেবা বলবৎ থাকবে।'
১৪ সেপ্টেম্বর ২০২১, ০১:০৩ অপরাহ্ন

১৩ সেপ্টেম্বর ১৯৭১: দুই বাঙালি কূটনীতিকের পদত্যাগ

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে চলমান পাকিস্তানি হানাদারদের গণহত্যা ও নৃশংসতার প্রতিবাদে নাইজেরিয়ার লাগোসে পাকিস্তান দূতাবাসের চেন্সরি প্রধান মহিউদ্দিন জায়গীরদার পদত্যাগ করেন। এরপর তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন।
১৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৪২ পূর্বাহ্ন