নৈসর্গিক জীবনের কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বাংলা সাহিত্যে প্রকৃতি, নান্দনিকতা, নিসর্গ, আর গ্রাম্য জীবনকে কেউ যদি সবচেয়ে নিখুঁতভাবে সাহিত্যে ফুটিয়ে তুলে আনেন, তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চরিত্রের উপস্থাপন, অতুলনীয় গদ্য আর দৈনন্দিন জীবনকে বাস্তবিকভাবে সাহিত্যে তুলে আনা থেকে ভাষার অপরূপ উপস্থাপন সবকিছু মিলিয়ে তার লেখা বিশেষ স্থান দখল করে নিয়েছে বাংলা সাহিত্যে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিঃসন্দেহে বলা যায় প্রকৃতির জীবন শিল্পী। বাংলা কথা সাহিত্যের ব্যাপ্তিতে যার তুলনা পাওয়া ভার।
১২ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ন
১২ সেপ্টেম্বর ১৯৭১: সোভিয়েত ইউনিয়ন সফর করবেন ইন্দিরা গান্ধী
মুক্তিযুদ্ধের ইতিহাসে ১২ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, আগামী ২৭ আগস্ট ২ দিনের রাষ্ট্রীয় সফরে সোভিয়েত ইউনিয়ন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এ সফরে তার সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নিকোলাই পদগোর্নি, সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সি কোসিগিন ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক লিওনিদ ব্রেজনেভের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২১, ১১:১২ পূর্বাহ্ন
নাজমা জেসমিন চৌধুরীর ৩২তম মৃত্যুবার্ষিকী আগামীকাল
লেখক, গবেষক, নাট্যকার, সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রয়াত শিক্ষক ড. নাজমা জেসমিন চৌধুরীর ৩২তম মৃত্যুবার্ষিকী আগামীকাল রোববার।
১১ সেপ্টেম্বর ২০২১, ০৯:০১ পূর্বাহ্ন
সোহরাওয়ার্দীর সার্বভৌমত্ববোধ ও বাংলার মুক্তি
বাংলার নবজাগরণের প্রচেষ্টায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ যুক্ত হয়েছিলেন। আর্থসামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে নবজাগরণ ছিল অপরিহার্য। মূলত জাগরণের শুরু করেন রাজা রামমোহন রায় এবং শেষ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সময়। যদিও এরপর অনেক জ্ঞানীগুণী ও শিক্ষাবিদ নবজাগরণের ধারক ও বাহক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩১ অপরাহ্ন
ঐতিহ্যের নৌকা বাইচ
পাবনার আটঘরিয়া উপজেলার চিকনাই নদীতে প্রতিবছরের মতো এবারও গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৩ পূর্বাহ্ন
আবুল মনসুর আহমদের বাঙালি মুসলমানের আত্মপরিচয় অন্বেষণ
আবুল মনসুর আহমদের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘আবুল মনসুর আহমদের চিন্তার স্বকীয়তা’ শীর্ষক আলোচনা ও প্রবন্ধ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে একটি ভার্চ্যুয়াল আয়োজনে।
৪ সেপ্টেম্বর ২০২১, ১১:০০ পূর্বাহ্ন
ত্রিশালে আবুল মনসুর আহমদের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন
ময়মনসিংহের ত্রিশালে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উপমহাদেশের কিংবদন্তি সাহিত্যিক, রাজনীতিক ও সাংবাদিক আবুল মনসুর আহমদের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
৩ সেপ্টেম্বর ২০২১, ০২:৩২ অপরাহ্ন
সুখী ও সন্তুষ্ট শ্রমিক-শক্তিই শিল্পোন্নয়নের একমাত্র গ্যারান্টি
আমাদের অর্থনৈতিক জাতীয় জীবনে সামগ্রিকভাবে সমাজবাদ প্রতিষ্ঠাই আমাদের রাষ্ট্রীয় আদর্শ ও সরকারী নীতি। আবার শিল্পায়নই আমাদের জাতীয় উন্নয়ন কর্মপন্থার প্রধান পদক্ষেপ। শিল্প ক্ষেত্রে সমাজবাদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমরা চলতি শিল্পসমূহের অধিকাংশ রাষ্ট্রায়ত্ব করিয়াছি। ভবিষ্যতের বৃহৎ ও ভারী শিল্পসমূহও রাষ্ট্রের মালিকানায় স্থাপন করা হইবে বলিয়া সরকারী শিল্প-লগ্নি-নীতি ঘোষণায় বলা হইয়াছে।
৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:১১ পূর্বাহ্ন
ত্রিধারার অভিজ্ঞ চিন্তক আবুল মনসুর আহমদ
আবুল মনসুর আহমদ সাহিত্যিক সাংবাদিক ও রাজনৈতিক—ত্রিধারার অভিজ্ঞতায় বাংলার একজন অভিভাবক। তার জন্ম এমন এক সময়ে (১৮৯৮), যখন এই অঞ্চলের মানুষ ধর্ম ও আত্মপরিচয় নিয়ে ছিল দ্বিধান্বিত। ফলত বাংলা ও বাঙালির ইতিহাসের সঙ্গে আবুল মনসুরের জীবন ও কর্ম পরস্পর হাত ধরাধরি করে আছে দীর্ঘকাল। তার সামাজিক ও রাজনৈতিক চিন্তাধারা জাতীয়তাবাদ ও রাষ্ট্রচিন্তাকে এগিয়ে নিতে সবসময় ভূমিকা রেখে আসছে।
৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪২ পূর্বাহ্ন
২ সেপ্টেম্বর ১৯৭১: বিজয় অর্জিত হলেই শরণার্থীদের ফিরিয়ে নেওয়া হবে
মুক্তিযুদ্ধের ইতিহাসে ২ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ মুজিবনগরে সাংবাদিকদের বলেন, 'বাংলাদেশের বিজয় অর্জিত হলেই ভারতে আশ্রয় নেওয়া সব শরণার্থীকে সসম্মানে নিজ নিজ বাস্তুভিটায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। মন্ত্রিসভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার খুব ভালো করেই জানে, শরণার্থীদের ফেলে আসা সব সম্পত্তি পাকিস্তানের সামরিক জান্তা দখলে নিয়েছে। তাই শত্রুসেনার কবলমুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই শরণার্থীরা তাদের ন্যায্য মালিকানা ফিরে পাবেন।'
২ সেপ্টেম্বর ২০২১, ০৩:০১ অপরাহ্ন
জেনারেল এম এ জি ওসমানী: অবিস্মরণীয় মহীরুহসম ব্যক্তিত্ব
পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার! তার নাম শুনলে ত্রাস সৃষ্টি হতো পাকিস্তানি ক্যান্টনমেন্টে। তিনি ছিলেন তিনটি দেশের সেনাবাহিনীর অফিসার। ১৯৪২ সালে তৎকালীন বৃটিশ সাম্রাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ মেজর ছিলেন তিনি। মাত্র ২৩ বছর বয়সে তিনি হয়েছিলেন একটি ব্যাটালিয়নের অধিনায়ক। একটি দেশের স্বাধীনতার পথে মুক্তিযুদ্ধে তিনি ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান, একটি দেশকে স্বাধীনতা এনে দেয়ার রণাঙ্গনের অন্যতম মহারথী। তিনি মহম্মদ আতাউল গণি ওসমানী।
১ সেপ্টেম্বর ২০২১, ০২:০১ অপরাহ্ন
অসীমে মুক্তির পথিক আলতাফ মাহমুদ
ছোটবেলায় দুষ্টুমি করে কাঁঠাল গাছের বাকলে নিজের নাম লিখেছিলেন 'ঝিলু দ্য গ্রেট'। কে জানতো সেদিনের সেই ছোট্ট ঝিলুর হাতেই গড়ে উঠবে প্রভাতফেরীর গান, কে জানতো সেই ঝিলুই দিনে দিনে হয়ে উঠবেন বাংলা সুরের মহীরুহরূপে।
৩১ আগস্ট ২০২১, ০১:১৩ অপরাহ্ন
গবেষক ও কথাসাহিত্যিক বশীর আল-হেলাল মারা গেছেন
প্রখ্যাত কথাসাহিত্যিক ও গবেষক বশীর আল-হেলাল মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় তিনি মারা যান।
৩১ আগস্ট ২০২১, ১১:৩০ পূর্বাহ্ন
৩০ আগস্ট ১৯৭১: দিল্লিতে বাংলাদেশ মিশনের উদ্বোধন
মুক্তিযুদ্ধের ইতিহাসে ৩০ আগস্ট গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন দিল্লিতে বাংলাদেশ মিশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
৩০ আগস্ট ২০২১, ০১:০০ অপরাহ্ন
আঙ্গুল তিনটা রাইখেন স্যার, দেশ স্বাধীন হইলে ন্যাশনাল টিমের হইয়া ওপেনিংয়ে নামমু
তিনি ছিলেন অদ্ভুত ধরনের। অন্য সবার চেয়ে আলাদা এবং প্রচণ্ড ব্যক্তিত্বসম্পন্ন। যার রক্তে ছিল ক্রিকেট। ছিলেন ভীষণ একরোখাও। যে কথা একবার বলেছেন হাজার অনুরোধেও তা থেকে সরেননি।
৩০ আগস্ট ২০২১, ১২:০৪ অপরাহ্ন
পাঠকের আপনজন বুদ্ধদেব গুহ
স্বজন হারানোর মতোই লেখককে হারিয়ে আবেগী হয়ে পড়েন পাঠক। বুদ্ধদেব গুহ তেমনই একজন। কারণ তিনি লেখার মাধ্যমে পাঠকের আপনজন হয়ে উঠেছিলেন।
৩০ আগস্ট ২০২১, ১২:০০ অপরাহ্ন
প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ মারা গেছেন
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ।
৩০ আগস্ট ২০২১, ০২:৫৪ পূর্বাহ্ন
একদিনে ৩ কথাশিল্পীর বিদায়
একদিনেই চলে গেলেন বাংলা ভাষার শক্তিমান তিন কথাশিল্পী। তিনজনই বাংলা সাহিত্যের কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব। তাদের হারিয়ে সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
২৯ আগস্ট ২০২১, ০৫:৫৯ অপরাহ্ন
শত নির্যাতনেও বলেননি সহযোদ্ধাদের নাম
ঢাকার ইস্কাটনের ধনী পরিবারের ছেলে মাগফার উদ্দিন চৌধুরী আজাদ। তাদের ইস্কাটনের বাড়িটা ছিল দেখার মতো। পৌনে দুই বিঘা জমির উপরে বাড়ি। আজাদ একাধারে ছিলেন ফ্যাশনেবল এবং পড়াশোনায় দুর্দান্ত মেধাবী। এছাড়াও সিনেমার পোকা ছিলেন আজাদ। ছিলেন এলভিস প্রিসলির ভীষণ ভক্ত। সিনেমা হলে কোনো নতুন সিনেমা এলেই সেই সিনেমা দেখা চাই আজাদের। সঙ্গে সঙ্গী খালাতো ভাইয়েরা। আজাদের ছিল উদার হাত। বন্ধু বান্ধবদের যে কোন বিপদ আপদে সবার আগেই এগিয়ে আজাদ।
২৯ আগস্ট ২০২১, ০১:৪১ অপরাহ্ন
‘তোমার তো ছয় ছেলে, একজনকে না হয় দেশের জন্য দিয়েই দিলে’
ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৭ম ব্যাচের দুর্দান্ত মেধাবী ছাত্র বদিউল আলম বদি। ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্টার মার্কস পেয়ে উত্তীর্ণ হন। ১৯৬৭ সালের কোনো একদিন পত্রিকায় পাকিস্তান বিমানবাহিনীর পাইলট হিসেবে নিয়োগ পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি এলো।
২৯ আগস্ট ২০২১, ০১:১২ অপরাহ্ন