১১ আগস্ট ১৯৭১: হোটেল ইন্টারকন্টিনেন্টালে আবারও ক্র্যাক প্লাটুনের অপারেশন

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১১ আগস্ট গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন বিকেলে কড়া নিরাপত্তার মধ্যেও ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দ্বিতীয়বারের মতো অপারেশন চালায় ক্র্যাক প্লাটুনের গেরিলারা।
১১ আগস্ট ২০২১, ০২:৪৩ অপরাহ্ন

এক যুগ ধরে ঝুলছে শুধুই সাইনবোর্ড

গত ১২ বছর ধরে শুধু সাইনবোর্ডই ঝুলছে বীর প্রতীক তারামন বিবি পাঠাগারের। এখানে নেই কোনো বই-পুস্তক, নেই পাঠাগারের কোনো কার্যক্রম।
১১ আগস্ট ২০২১, ০৩:৩০ পূর্বাহ্ন

১০ আগস্ট ১৯৭১: দিল্লিতে ইন্দিরা গান্ধী-আঁদ্রে গ্রোমিকো বৈঠক

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১০ আগস্ট গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন দিল্লিতে সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী আঁদ্রে গ্রোমিকোর সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এই বৈঠকে শরণার্থী সংকট, আন্তর্জাতিক মহলে পাকিস্তানের উপর চাপ বৃদ্ধি, শেখ মুজিবুর রহমানের বিচার নিয়ে পাকিস্তানের সামরিক প্রশাসনের সিদ্ধান্ত, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ের উত্তেজনা নিরসনসহ বিভিন্ন বিষয় ঠাঁই পায়। 
১০ আগস্ট ২০২১, ১২:৪৪ অপরাহ্ন

৯ আগস্ট ১৯৭১: ভারত-সোভিয়েত ইউনিয়ন মৈত্রীচুক্তি

মুক্তিযুদ্ধের ইতিহাসে ৯ আগস্ট গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন চীন-যুক্তরাষ্ট্র-পাকিস্তান অক্ষের বিরুদ্ধে কৌশলগত সুবিধা অর্জনের লক্ষ্যে ভারত সরকার সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি মৈত্রীচুক্তি সই করে। এ চুক্তি সই হওয়ায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এক নতুন মাত্রা যোগ হয়েছিল। প্রবাসী বাংলাদেশ সরকার এই চুক্তিকে স্বাগত জানিয়ে এই চুক্তির ফলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি সোভিয়েত মনোভাবে পরিবর্তন ঘটবে বলে আশা ব্যক্ত করে। সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী আঁদ্রে গ্রোমিকো বলেন, এই চুক্তি যুদ্ধের বিরুদ্ধে শান্তির চুক্তি। 
৯ আগস্ট ২০২১, ১১:১৬ পূর্বাহ্ন

ক্র্যাক প্লাটুনের শ্বাসরুদ্ধকর 'অপারেশন ফার্মগেট'

মুক্তিযুদ্ধের ইতিহাসের সবচেয়ে কম সময়ের দুর্ধর্ষ অপারেশন হলো অপারেশন ফার্মগেট। একদিকে এই অপারেশন ছিল প্রচণ্ড ঝুঁকিপূর্ণ ও ধরা পড়ার ভয়ও অনেক বেশি। অন্যদিকে ফার্মগেট চেকপোস্ট হলো পাকিস্তান সেনাবাহিনীর সবচেয়ে নিরাপদ চেকপোস্টগুলোর একটি। কারণ এই চেকপোস্ট পার হলে সোজা ঢাকা ক্যান্টনমেন্টের গেট। সে সময় আনন্দ সিনেমা হলের ওপরে তাক করে ছিল সেনাবাহিনীর ভারী মেশিনগান। সেখান থেকে দেখা যেত ফার্মগেট চেকপোস্ট।
৮ আগস্ট ২০২১, ০৪:০৫ অপরাহ্ন

৮ আগস্ট ১৯৭১: শরণার্থীদের সহায়তায় ব্রিটিশ ছাত্রের ১,৬১০ কিলোমিটার পদযাত্রা

মুক্তিযুদ্ধের ইতিহাসে ৮ আগস্ট গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে তার জীবননাশের প্রহসনমূলক বিচার অনুষ্ঠান থেকে বিরত না হলে, এর দায়ভার ইয়াহিয়াকে বহন করতে হবে। অস্থায়ী রাষ্ট্রপতি অবিলম্বে বাংলাদেশের নেতার প্রহসনমূলক বিচার বন্ধ করতে হবে।’ এদিন বক্তব্যে তিনি বিশ্বমহল ও বিশ্ব নেতাদের বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
৮ আগস্ট ২০২১, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর: ভারতবর্ষের আধুনিক চিত্রশিল্পের জনক

ভারতবর্ষের আধুনিক চিত্রশিল্পের জনক বলা হয় তাকে। শিশু সাহিত্যেও যার তুলনা পাওয়া যায় না। রবীন্দ্রনাথ প্রয়াণের এক মাস আগে বলেছিলেন, ‘আমার জীবনের প্রান্তভাগে যখন মনে করি সমস্ত দেশের হয়ে কাকে বিশেষ সম্মান দেওয়া যেতে পারে, তখন সর্বাগ্রে মনে পড়ে অবনীন্দ্রনাথের নাম। তিনি দেশকে উদ্ধার করেছেন আত্মনিন্দা থেকে, আত্মগ্লানি থেকে তাকে নিষ্কৃতি দান করে তার সম্মানের পদবি উদ্ধার করেছেন। তাকে বিশ্বজনের আত্ম-উপলব্ধিতে সমান অধিকার দিয়েছেন। আজ সমস্ত ভারতে যুগান্তরের অবতারণা হয়েছে চিত্রকলায় আত্ম-উপলব্ধিতে। সমস্ত ভারতবর্ষ আজ তার কাছ থেকে শিক্ষাদান গ্রহণ করেছে। বাংলাদেশের এই অহংকারের পদ তারই কল্যাণে দেশে সর্বোচ্চ স্থান গ্রহণ করেছে। একে যদি আজ দেশলক্ষ্মী বরণ করে না নেয়, আজও যদি সে উদাসীন থাকে, বিদেশি খ্যাতিমানদের জয় ঘোষণায় আত্মাবমান স্বীকার করে নেয়, তবে এই যুগের চরম কর্তব্য থেকে বাঙালি ভ্রষ্ট হবে। তাই আজ আমি তাকে বাংলাদেশে সরস্বতীর বরপুত্রের আসনে সর্বাগ্রে আহ্বান করি।’
৭ আগস্ট ২০২১, ০৩:০৬ অপরাহ্ন

৬ আগস্ট ১৯৭১: বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে শিল্পী, সাহিত্যিকদের গণবিবৃতি

মুক্তিযুদ্ধের ইতিহাসে ৬ আগস্ট গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন কলকাতা থেকে প্রকাশিত প্রবাসী বাংলাদেশ সরকারের মুখপাত্র সাপ্তাহিক 'জয় বাংলা' পত্রিকায় প্রকাশিত 'নিলামের সম্পত্তি কিনছে কারা' শিরোনামের এক প্রতিবেদনে বলা হয় 'পাকিস্তানের জঙ্গি সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ, জাতীয় পরিষদ সদস্য আবদুল মান্নান এবং "দি পিপল" পত্রিকার সম্পাদক জনাব আবিদুর রহমানের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করেছেন। পাকিস্তানের জঙ্গি সরকার মনে হয় এদের গ্রেপ্তার করতে না পেরে কোনো এক বিশেষ জন্তুর মতো একেবারে পাগল হয়ে গেছে। ভাবটা এই- "তাদের না পাই, কিন্তু তাদের ঘরবাড়ি জমিজমা তো আছে। তারা তো পালিয়ে যেতে পারবে না। বাংলাদেশের দখলীকৃত এলাকায় গভর্নর টিক্কা খানকে আমাদের জিজ্ঞাসা-এই সব সম্পত্তি কে কিনছে এবং কার এমন বুকের পাটা? বিশ্ববাসীর কাছে কাছে আজ এটা অজানা নয় যে পঁচিশে মার্চের পর গত চার মাসের মধ্যে পট পরিবর্তন হয়েছে। হানাদার পাক দস্যুরা আজ মুক্তিবাহিনীর আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়েছে। আজ বাংলাদেশের বহু এলাকায় মুক্তিবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। এই অবস্থায় এমন কোন বাপের ব্যাটা আছে যে সাহস করে এইসব স্থাবর ও অস্থাবর সম্পত্তি কিনবে।'  
৬ আগস্ট ২০২১, ০৪:২৮ অপরাহ্ন

চার কবির স্মৃতিতে ভয়াল আগস্ট

একটি জাতির ভরসার স্থল, যাকে ঘিরে জন্মের ইতিহাস, জনগোষ্ঠীর হাজার বছরের হারিয়ে যাওয়া পরিচয় ফিরে পাওয়া তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সংগ্রামী চেতনা ও রাজনৈতিক প্রজ্ঞা স্বাধীন রাষ্ট্রের জন্ম দিয়েছে। সেই মানুষটার জীবনে অন্ধকার নেমে আসে ১৯৭৫ সালের আগস্টে।
৬ আগস্ট ২০২১, ০৩:৪৮ অপরাহ্ন

আজ ২২শে শ্রাবণ

আজ ২২শে শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস। বহু প্রতিভার এক আপন সত্ত্বার অধিকারী এই কবি তার প্রতিভার আলোয় উদ্ভাসিত করে বাংলা সাহিত্য-সংস্কৃতিকে তুলে ধরেছিলেন বিশ্ব দরবারে। পেয়েছিলেন বিশ্বকবির সম্মান। তিনি বাঙালির সর্বশ্রেষ্ঠ কবি।
৬ আগস্ট ২০২১, ০৬:১৪ পূর্বাহ্ন

৫ আগস্ট ১৯৭১: মার্কিন প্রেসিডেন্টের কড়া সমালোচনায় দুই সিনেটর 

মুক্তিযুদ্ধের ইতিহাসে ৫ আগস্ট গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন মার্কিন কংগ্রেসে পাকিস্তানকে সব ধরনের সামরিক সাহায্য বন্ধ সংক্রান্ত বিল পাস করায় প্রবাসী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সন্তোষ প্রকাশ করা হয় এবং একই সঙ্গে কংগ্রেসের প্রতি ধন্যবাদ জানানো হয়।
৫ আগস্ট ২০২১, ০১:১৭ অপরাহ্ন

আবুল হাসান: অকালে ঝরে যাওয়া কবির গল্প

"মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবে না,  আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে, কবিদের সুধী সমাবেশে"
৫ আগস্ট ২০২১, ১২:২১ অপরাহ্ন

৪ আগস্ট ১৯৭১: যুক্তরাষ্ট্রে ১৪ বাঙালি কূটনীতিকের একযোগে পদত্যাগ

মুক্তিযুদ্ধের ইতিহাসে ৪ আগস্ট গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের উপ-প্রধান প্রতিনিধি সৈয়দ আনোয়ারুল করীমের নেতৃত্বে জাতিসংঘের পাকিস্তান মিশন ও ওয়াশিংটনের পাকিস্তান দূতাবাসে নিযুক্ত ১৪ বাঙালি কূটনীতিক ও কর্মচারী একযোগে পদত্যাগ করে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ্য করেন।
৪ আগস্ট ২০২১, ১২:২১ অপরাহ্ন

পাকিস্তানি সেনাবাহিনীর বুকে কাঁপন ধরানো নকশী বিওপির যুদ্ধ

মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আওতাধীন নকশী বিওপির যুদ্ধ। ব্যাটল অব নকশী ছিল মুক্তিবাহিনীর জন্য সত্যিকার অর্থেই এক চ্যালেঞ্জ। গারো পাহাড়ের পাদদেশে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা নকশী বিওপি ছিল পাকিস্তানি সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ এক ঘাঁটি।
৪ আগস্ট ২০২১, ১১:০২ পূর্বাহ্ন

৩ আগস্ট ১৯৭১: বঙ্গবন্ধুর মুক্তি চেয়ে ব্রিটিশ এমপিদের আবেদন

মুক্তিযুদ্ধের ইতিহাসে ৩ আগস্ট গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন মার্কিন কংগ্রেসে পাকিস্তান ও গ্রিসকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ জারি করে একটি বিল পাস হয়। লন্ডনে হাউস অব কমন্সে ১৩০ জন ব্রিটিশ এমপি বঙ্গবন্ধুর মুক্তির জন্য পাকিস্তান সরকারের আছে আবেদন জানিয়ে প্রস্তাব পাশ করেন।
৩ আগস্ট ২০২১, ০৩:২৭ অপরাহ্ন

কথাসাহিত্যিকদের স্মৃতিতে ভয়াল আগস্ট

ইতিহাসে যা কিছু ঘটে তা সবসময় মানুষ সহজে মেনে নিতে পারে না। কিন্তু সময় নির্মম, বয়ে যায়। তেমনি বাংলাদেশে ১৯৭৫ সালের আগস্ট মাসের ভয়াবহ ঘটনা। বাঙালির জীবনে বেদনা-বিধুর ও বিভীষিকাময় একটি মাস। নিদারুণ বাস্তবতায় মানবতা ডুকরে কেঁদেছিল সেসময়। বাংলাদেশের স্বাধীনতা মানতে না পারা মানুষরাই মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তির সঙ্গে ষড়যন্ত্র শুরু করে। ফল হিসেবে বিশ্বাসঘাতকরা হত্যা করে বঙ্গবন্ধু ও তার পরিবারকে। পরবর্তীতে জাতীয় চার নেতা হত্যার ঘটনায়ও লিপ্ত হয় হায়েনারা। এতে বিশ্বব্যাপী বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়।
৩ আগস্ট ২০২১, ০৭:৪১ পূর্বাহ্ন

২ আগস্ট ১৯৭১: যদি মুজিবের ফাঁসি হয়, একই ফাঁসির দড়িতে ঝুলবে পাকিস্তান 

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২ আগস্ট গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন প্রকাশিত প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘টাইম’ এর প্রচ্ছদে রুগ্ন শিশু কোলে উদ্বাস্তু হিসেবে আশ্রয়ের খোঁজ করা এক অসহায় বাবার ছবি ছাপা হয়। প্রচ্ছদে যার শিরোনাম ছিল ‘Pakistan’s Agony’ বা পাকিস্তানের যন্ত্রণা।
২ আগস্ট ২০২১, ০২:১০ অপরাহ্ন

কনসার্ট ফর বাংলাদেশ: মুক্তিসংগ্রামের পালে মানবতার সংগীতের জাগরণ

কমলা চক্রবর্তীর তানপুরায় তান পড়তেই, রবিশঙ্করের দীর্ঘ চার দশকের অভিজ্ঞ কোমল আঙ্গুলের স্পর্শ ছুঁইয়ে দিলো সেতারের তারে, সেতারের সুর নয় যেন ভেসে এলো কোন অজানা শরণার্থী শিবির থেকে শিশুর করুণ কান্না, আর তখনই আলী আকবর খাঁয়ের সরোদ থমকে গেল। ওই থমকে যাওয়াটা যে গোটা বাংলার হৃদয়।
১ আগস্ট ২০২১, ০৩:২৮ অপরাহ্ন

৩০ জুলাই ১৯৭১: শরণার্থীর সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে

মুক্তিযুদ্ধের ইতিহাসে ৩০ জুলাই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন ঢাকার এক নম্বর সামরিক আদালত অভিনেত্রী কবরী, কণ্ঠশিল্পী আব্দুল জব্বারকে ১৩ আগস্টের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। অন্যদিকে ১৬ আগস্টের মধ্যে ছাত্রনেতা মোস্তফা মহসীন মন্টু, কামরুল আনাম খান খসরু ও আব্দুল গণি মনুকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিরা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়।
৩১ জুলাই ২০২১, ১১:৪৮ পূর্বাহ্ন

পূর্ববঙ্গের মুক্তচিন্তার প্রবাদপুরুষ কাজী মোতাহার হোসেন

পূর্ববঙ্গের পরিসংখ্যানের প্রবাদপুরুষ কাজী মোতাহার হোসেন। ১৯২৯ থেকে ১৯৬০ সাল পর্যন্ত অবিভক্ত বাংলা ও পূর্ব পাকিস্তানে দাবার চ্যাম্পিয়ন ছিলেন তিনি। এছাড়াও, বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক, পূর্ববঙ্গের মুক্ত চিন্তার পথিকৃৎ ছিলেন তিনি। কিন্তু, সব ছাপিয়ে তিনি একজন প্রবাদপ্রতীম মানুষ।
৩০ জুলাই ২০২১, ০৩:১১ অপরাহ্ন