২৯ জুলাই ১৯৭১: ঢাকায় টিক্কা খান-গোলাম আজম
মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৯ জুলাই একাধারে ঐতিহাসিক, ঘটনাবহুল ও গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন মুজিবনগর, কলকাতার বাংলাদেশ মিশন ও লন্ডন থেকে প্রবাসী বাংলাদেশ সরকার ৮টি ডাকটিকিট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। যার নকশা করেন ভারতীয় বাঙালি শিল্পী বিমান মল্লিক।
২৯ জুলাই ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ন
স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিট প্রকাশের ৫০ বছর
আজ ঐতিহাসিক ২৯ জুলাই। জাতীয় ডাকটিকিট দিবস। ১৯৭১ সালের ২৯ জুলাই স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একযোগে মুজিবনগর, কলকাতার বাংলাদেশ মিশন ও লন্ডন থেকে প্রকাশিত হয়েছিল। প্রথমবার প্রকাশিত হওয়া ডাকটিকিটের সংখ্যা ছিল ৮টি। ডাকটিকিটগুলোর নকশা করেছিলেন প্রবাসী বাঙালি বিমান মল্লিক।
২৯ জুলাই ২০২১, ১০:৩১ পূর্বাহ্ন
২৮ জুলাই ১৯৭১: হিটলার থাকলে শিষ্যদের কাণ্ড দেখে লজ্জা পেতেন
মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৮ জুলাই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান ‘ওয়ার্ল্ড প্রেস রিভিউ অন বাংলাদেশ’ এ বলা হয়, 'বাংলাদেশে পশ্চিম পাকিস্তানি হানাদার শাসকদের চালানো গণহত্যার ব্যাপারে বিশ্ববাসী এখন জানে। কিন্তু এরা গণহত্যার বিষয়টি এমনভাবে লুকানোর চেষ্টা করেছে, হিটলার বেঁচে থাকলে তার আধুনিক শিষ্যদের কাণ্ড দেখে নিজেই লজ্জা পেতেন। যেখানে গণহত্যায় নিহতের সংখ্যা পৌনে এক লাখ দেখিয়েছে সেখানে আর কী বা বলার আছে? প্রাণের ভয়ে ৭০ লাখের বেশি শরণার্থীকে ভারতে পালিয়ে যেতে হয়েছে।
২৮ জুলাই ২০২১, ০১:১৯ অপরাহ্ন
উজ্জ্বল বুদ্ধিজীবীদের একজন আহমদ ছফা
দীর্ঘদিন বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক সমাজ মারাত্মকভাবে সংকীর্ণ। ভিন্নমত কেউ সহ্য করে না। সুযোগ পেলেই রুখে দিতে চায়। আড়াল করতে চায় বিভিন্ন তকমায়। এর মধ্য থেকেই উজ্জ্বল হন আহমদ ছফা।
২৮ জুলাই ২০২১, ১০:৪৩ পূর্বাহ্ন
ফিওদর দস্তয়েভস্কির জন্মবার্ষিকীতে ভার্চুয়াল গ্যালারি উদ্বোধন
রাশিয়ান কথাসাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির ২০০তম জন্মবার্ষিকী আগামী নভেম্বরে। এ উপলক্ষে দীর্ঘ আয়োজন শুরু করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউজ।
২৮ জুলাই ২০২১, ০৩:৪৯ পূর্বাহ্ন
২৭ জুলাই ১৯৭১: বাংলাদেশ বিষয়ে চীনের অবস্থান পীড়াদায়ক: জ্যোতি বসু
মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৭ জুলাই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন দিল্লিতে কংগ্রেস সোশ্যালিস্ট ফোরাম আয়োজিত সমাবেশের বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, 'পাকিস্তান সরকার অহেতুক মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। অবিরামভাবে একদিকে তারা যেমন বাংলাদেশে গণহত্যা চলমান রেখেছে অন্যদিকে তারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ভারত সরকার বারবার বলেছে পরিস্থিতি স্বাভাবিক হলেই শরণার্থীদের স্বদেশে পাঠানো হবে। আমরা এই অবস্থায় শরণার্থীদের কোনোভাবেই বাংলাদেশে পাঠাতে পারি না। সবার আগে শরণার্থীদের নিরাপত্তা আমাদের কাছে প্রাধান্য পাবে।'
২৭ জুলাই ২০২১, ০২:৫৬ অপরাহ্ন
২৬ জুলাই ১৯৭১: উন্মোচিত হলো স্বাধীন বাংলাদেশের ডাকটিকিট
মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৬ জুলাই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন লন্ডনে হাউস অব কমন্সের হারকোর্ট হলে সাংবাদিকদের সামনে স্বাধীন বাংলাদেশের ৮টি ডাকটিকিট উন্মোচন করা হয়। এই ডাকটিকিটগুলোর নকশা করেছিলেন প্রবাসী ভারতীয় বাঙালি বিমান মল্লিক।
২৬ জুলাই ২০২১, ১০:৪২ পূর্বাহ্ন
আমাদের কালের বাতিঘর আবদুল্লাহ আবু সায়ীদ
তিনি প্রায়ই তো বলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। কিন্তু মাঝে মাঝে মনে হয় একজন আবদুল্লাহ আবু সায়ীদ তো স্বপ্নের চেয়েও বড়। একজন সাহিত্যিক কতোখানি পরিবর্তন করতে পারেন? একজন কবি কিংবা সাহিত্যের সাথে সংশ্লিষ্ট মানুষ কতোখানি পরিবর্তন করতে পারেন একটি দেশে, একটি ভাষায়, একটি সংস্কৃতিতে? তিনি যা করেছেন তা আজ থেকে পাঁচশো বছর পরেও থাকবে। এক বিশ্বসাহিত্য কেন্দ্র, তার উদ্দীপনার কণ্ঠ শত শত বছর থাকবে। যার সংখ্যা কোটি নয়, যার সংখ্যা অগণিত।
২৫ জুলাই ২০২১, ১০:৪০ পূর্বাহ্ন
সুন্দরবন বাঁচাতে ইউনেস্কোর শর্ত পূরণে আরও ১ বছর সময় পাচ্ছে বাংলাদেশ
সুন্দরবন বাঁচাতে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি (ডাব্লিউএইচসি) দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নে যেসব শর্ত দিয়েছে তা পূরণে আরও এক বছর সময় পাচ্ছে বাংলাদেশ সরকার।
২৩ জুলাই ২০২১, ০৬:২০ অপরাহ্ন
শারীরিক জটিলতায় ভুগছেন কবি হেলাল হাফিজ
জনপ্রিয় কবি হেলাল হাফিজের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত দুই সপ্তাহ ধরে তিনি খেতে পারছেন না। কোভিড-১৯ পরীক্ষা করিয়ে নেগেটিভ এলেও শরীরে জ্বর আছে। এ ছাড়া, গ্লুকোমার কারণে দীর্ঘ দিন ধরে দেখতে অসুবিধা হচ্ছে।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন
মোফাজ্জল হায়দার চৌধুরী: এক ক্ষণজন্মা প্রতিভার নাম
১৪ই ডিসেম্বর সকাল। দিনটি ছিল মঙ্গলবার। সারা ঢাকা শহরে কারফিউ। শান্তিবাগের বাসায় বারান্দায় দাঁড়িয়ে সাত বছর বয়সী ছেলে সুমনকে নিয়ে আকাশের দিকে তাকিয়ে মোফাজ্জল হায়দার চৌধুরী দেখছেন ভারতীয় মিত্র বাহিনীর বিমানগুলো নিচু হয়ে উড়ে গিয়ে কাছেই কোথাও বোমা ফেলছে। পাশে দাঁড়ানো ছেলের এক হাত চেপে তিনি হাস্যমুখে বললেন, ‘দেখেছো বাবা, যুদ্ধ বিমানগুলো কতো নিচ দিয়ে উড়ে গিয়ে বোমা ফেলছে। আমাদের বিজয় খুব নিকটেই। এক দুদিনের মধ্যেই আমরা স্বাধীন হব।’
২২ জুলাই ২০২১, ০৫:০৫ অপরাহ্ন
পুরুষের বেশে যুদ্ধ করা দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল
আমাদের মহান মুক্তিযুদ্ধে পুরুষ মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রণাঙ্গনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধ করেছেন নারী মুক্তিযোদ্ধারাও। নারী মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে রসদ, গোলাবারুদ, অস্ত্র পৌঁছে দিয়েছেন মুক্তিবাহিনীর ক্যাম্পে। আবার অস্ত্র হাতে কাঁধে কাঁধ মিলিয়ে শামিল হয়েছেন সম্মুখ সমরে। তেমনই এক দুর্ধর্ষ, দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল। যিনি একজন নারী হয়েও যুদ্ধ করেছিলেন পুরুষের বেশে।
২১ জুলাই ২০২১, ০১:২৬ অপরাহ্ন
স্বাধীন বাংলাদেশের প্রথম ঈদ কেমন ছিল
১৯৭২ সালের ঈদুল আযহা এসেছিল স্বাধীন বাংলাদেশের প্রথম ঈদ হয়ে। মুক্তিযুদ্ধকালীন কেবল একটি ঈদই উদযাপিত হয়েছিল। যা ছিল ঈদুল ফিতর। আর তার পরবর্তী ঈদুল আযহা এসেছিল স্বাধীন বাংলাদেশের মাটিতে, বিজয়ের পূর্ণ আনন্দ নিয়ে। ১৯৭২ সালে ঈদুল আযহা উদযাপিত হয়েছিল ২৭ জানুয়ারি। দিনটি ছিল বৃহস্পতিবার।
২১ জুলাই ২০২১, ০৯:৫০ পূর্বাহ্ন
১৯ জুলাই ১৯৭১: ভারতে আশ্রয় নেওয়া শরণার্থী সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে
মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯ জুলাই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন মুজিবনগর থেকে পাঠানো এক বিবৃতিতে প্রবাসী বাংলাদেশ সরকারের এক মুখপাত্র বলেন, 'আগামী ২৫শে জুলাই নদীয়ার কৃষ্ণনগরে নদীয়া জেলা দলের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল।
১৯ জুলাই ২০২১, ০২:৪০ অপরাহ্ন
হুমায়ূন আহমেদের সংগ্রামী জীবন
হুমায়ূন আহমেদের নাম বললে প্রথমেই আমাদের মনে আসে বেশ ধনী ও আর্থিকভাবে ভীষণ সচ্ছল এক লেখকের নাম। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় লেখক তিনি; বোদ্ধাদের মতে শরৎচন্দ্রের পর বাংলা সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ।
১৯ জুলাই ২০২১, ১১:৪৭ পূর্বাহ্ন
হিমুর স্রষ্টার চলে যাওয়ার দিন আজ
তিন জন হুমায়ুন আছেন আমার জীবনে। আমাদের জীবনে। বাঙালির জীবনে। আমরা একজনের বই পড়ে, একজনের অভিনয় দেখে মুগ্ধ হয়েছি, আরেকজন মুক্তভাবে চিন্তা-ভাবনা করতে শিখিয়েছেন।
১৯ জুলাই ২০২১, ০৩:২০ পূর্বাহ্ন
আসাদুজ্জামান নূরের স্মৃতিতে হুমায়ূন আহমেদ
নন্দিত কথাসাহিত্যিক, জনপ্রিয় নাট্যকার এবং চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ। তার লেখা পাঠকের মন ছুঁয়ে গেছে দারুণভাবে। টেলিভিশনে নাটক লিখে তার মতো সাড়া কম নাট্যকার পেয়েছেন। মুক্তিযুদ্ধের সিনেমা ‘আগুনের পরশমণি’ পরিচালনা করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিনি।
১৯ জুলাই ২০২১, ০২:৪২ পূর্বাহ্ন
১৬ জুলাই ১৯৭১: ঢাকার সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্রে ক্র্যাকপ্লাটুনের গেরিলা আক্রমণ
মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৬ জুলাই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্যদের উদ্দেশ্যে এক সমাবেশে বক্তৃতায় প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘আপনারা মনে রাখবেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা পরাজিত হবার জন্য রণক্ষেত্রে অস্ত্রধারণ করেনি। আমাদের বীর সন্তানেরা জয়লাভ করার জন্যই অস্ত্রধারণ করেছে। জয় আমাদের হবেই আপনারা জেনে রাখুন, যেখানে বিশ্বের জনমত আপনাদের পক্ষে সেখানে বিশ্বের রাষ্ট্রগুলো বাংলাদেশকে স্বীকৃতি দেবেই। আমাদের মহান বন্ধু প্রতিবেশী ভারতবর্ষ আমাদের ৬০/৭০ লাখ শরণার্থীকে কেবল আশ্রয়ই দেয়নি, আমাদের দাবির ন্যায্যতাকে স্বীকার করে নিয়ে আমাদের সাহায্য করার জন্য স্বেচ্ছায় এগিয়ে এসেছে। সে জন্য ভারত সরকারের কাছে আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
১৬ জুলাই ২০২১, ০৪:০৭ অপরাহ্ন
১৫ জুলাই ১৯৭১: কলকাতায় শপথ নেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা
মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৫ জুলাই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বলা হয়, ‘সম্প্রতি পাকিস্তানকে উন্নয়ন সাহায্য দেওয়ার মতো আদৌ কোনো অবস্থা রয়েছে কি না, তা সরেজমিন তদন্ত করার জন্যে বিশ্বব্যাংকের একটি বিশেষ প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছিলেন। বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তান সফর করে ফিরে গিয়ে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছেন।’
১৫ জুলাই ২০২১, ০৫:০২ অপরাহ্ন
স্থাপত্যে বাঙালির নিজস্ব সংস্কৃতির স্থপতি মাজহারুল ইসলাম
বাংলাদেশে নান্দনিক স্থাপত্য চর্চার পথিকৃৎ তিনি। স্থাপত্যকে যিনি নিয়ে গিয়েছেন শিল্পের কাতারে। ঔপনিবেশিক ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে যার স্থাপত্য একই সঙ্গে আধুনিকতা ও গ্রামীণ সংস্কৃতির সমন্বয় ঘটিয়েছে। যিনি বলতেন, স্থাপত্যকর্ম মানেই প্রকৃতির বাইরে নয়। নির্মাণে বরাবরের কাঠখোট্টা ভাব দূর করে তিনি ফুটিয়ে তুলতেন নান্দনিক ভাব।
১৫ জুলাই ২০২১, ১১:৪৮ পূর্বাহ্ন