১৪ জুলাই ১৯৭১: পাকিস্তান এখন মৃত, সামরিক শাসনই পাকিস্তানের ধ্বংসের জন্য দায়ী: নিউজ উইক

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৪ জুলাই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর বন্দরে পাকিস্তানকে দেয়া অস্ত্র সহায়তা বন্ধে এবং পাকিস্তানের করাচিগামী পদ্মা জাহাজকে বাল্টিমোর বন্দরে ভিড়তে দেয়ার প্রতিবাদে মুখর হয় বাল্টিমোর শহরের মানুষ। এদের মধ্যে একদল শ্রমিক, স্থানীয় বাঙালি ও অবাঙালি মানুষ এসময় যুদ্ধজাহাজে অস্ত্র তুলতে বাধা দেয়।
১৪ জুলাই ২০২১, ১১:৪১ পূর্বাহ্ন

১৩ জুলাই ১৯৭১: আওয়ামী লীগের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কোনো আলোচনা নয়: ভুট্টো

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৩ জুলাই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন পাকিস্তানের করাচিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, 'তেহরানে আমি স্পষ্টতই বলেছি আওয়ামী লীগের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কোন আলোচনা নয়, আলোচনা হবে যারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়নি। আমরা সরকারকেও স্পষ্টতই এই বার্তা দিতে চেয়েছি। কিন্তু এই নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। আমরা শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনার প্রথম থেকেই অবাস্তব মনোভাব পোষণ করে এসেছিলাম। কারণ শেখ মুজিবুর রহমান যখন জাতীয় পরিষদকে দুটো কমিটিতে বিভক্ত করার কথা বলেছিলেন তখনই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সুষ্পষ্ট হয়ে উঠেছিল। এর ফলশ্রুতিতে আমাদের সরকার আওয়ামী লীগকে বেআইনি ও নিষিদ্ধ ঘোষণা করে। এর আগে আওয়ামী লীগকে বারবার শোধরানোর সুযোগ দেয়া হয়েছিল। সরকারের সঙ্গে আলোচনার সঙ্গে আমরা বলেছি জাতীয় পরিষদ বলবৎ থাকবে। জাতীয় পরিষদের সদস্যপদ শুধু তারাই হারিয়েছেন যারা কেবল আওয়ামী লীগ ছেড়ে বেরিয়ে আসেননি এবং আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।'   
১৩ জুলাই ২০২১, ০১:৩৪ অপরাহ্ন

অবিস্মরণীয় দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ বীর উত্তম

যুদ্ধের ময়দানে তাকে সহযোদ্ধারা ডাকতো "রিয়েল টাইগার" নামে। বিখ্যাত কামালপুর যুদ্ধের মহানায়ক তিনি। যে কামালপুর যুদ্ধের রণকৌশল ও তার বীরত্বগাঁথা আজও পাঠদান করা হয় বিশ্বখ্যাত সব সামরিক কলেজে।
১২ জুলাই ২০২১, ০২:৪৩ অপরাহ্ন

১১ জুলাই ১৯৭১: কলকাতায় সেক্টর কমান্ডারদের ৭ দিনের সম্মেলন

১৯৭১ সালের ১১ জুলাই কলকাতাস্থ ৮ নং থিয়েটার রোডের প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তরে সেক্টর কমান্ডারদের ৭ দিন ব্যাপী সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। সম্মেলনের শুরুতে কয়েকজন সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধে ওয়ার কমান্ড কাউন্সিল গঠনের দাবি জানান।
১১ জুলাই ২০২১, ০২:৫৯ অপরাহ্ন

আধুনিক কবি আল মাহমুদ

রবীন্দ্র উত্তর আধুনিককালের কবিদের মধ্যে যিনি শব্দচয়নে, জীবনবোধে, শব্দালংকারের নান্দনিকতায়, বর্ণনায় অসামান্য আর ধ্রুপদী, তিনি কবি আল মাহমুদ।
১১ জুলাই ২০২১, ০৫:০৮ পূর্বাহ্ন

১০ জুলাই ১৯৭১: মুক্তিবাহিনী এখনও লড়াই চালিয়ে যাচ্ছে- দ্য ইকোনমিস্ট

১০ জুলাই ১৯৭১। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেন কানাডার সংসদীয় প্রতিনিধিদলের প্রতিনিধিরা। এ সময় ইন্দিরা গান্ধীর সঙ্গে তারা আলোচনা করেন পূর্ব বাংলা থেকে আসা শরণার্থীদের বিষয়ে।
১০ জুলাই ২০২১, ০৮:০৬ পূর্বাহ্ন

৯ জুলাই ১৯৭১: ‘কংগ্রেসের চাপ সত্ত্বেও পাকিস্তানকে সহায়তা বন্ধ করবে না যুক্তরাষ্ট্র’

মুক্তিযুদ্ধের ইতিহাসে ৯ জুলাই ছিল গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে দৈনিক ব্রিফিংয়ের অংশ হিসেবে সিআইএ বলে, ‘পূর্ব পাকিস্তানে চলমান অচলাবস্থার মধ্যে ভারত যেভাবে ঘোষণা দিয়ে সামরিক হস্তক্ষেপ করবে বলে দাবি জানিয়েছে তাতে সোভিয়েত ইউনিয়ন উদ্বিগ্ন। সোভিয়েত ইউনিয়ন মনে করছে এটি ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে রূপ নিবে। তবে, এর পরিণাম নিঃসন্দেহে আরও ভয়াবহ হবে।’
৯ জুলাই ২০২১, ০৪:২৮ অপরাহ্ন

৮ জুলাই ১৯৭১: রাওয়ালপিন্ডিতে ইয়াহিয়া ও কিসিঞ্জারের বৈঠক

মুক্তিযুদ্ধের ইতিহাসে ৮ জুলাই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। ১৯৭১ সালের এদিন সকালে দিল্লি থেকে রাওয়ালপিন্ডিতে আসেন মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী হেনরি কিসিঞ্জার। সন্ধ্যায় পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। হেনরি কিসিঞ্জার ও প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের এই বৈঠকে কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
৮ জুলাই ২০২১, ০৮:১২ অপরাহ্ন

ফ্রানৎস কাফকা: সাহিত্যের মহাকাশে চির উজ্জ্বল ধূমকেতু

তাকে বলা হয় সাহিত্য ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী সাহিত্যিক। তার ছোটগল্প ও উপন্যাসের ওপর অনুপ্রাণিত হয়ে ছোটগল্প রচনা হয়েছে আড়াই লাখের বেশি, উপন্যাস লেখা হয়েছে ৫০ হাজারেরও বেশি। আর এটি তো কেবল যারা স্বীকার করেছেন, তাদের হিসাব। আর হিসাবের বাইরে সংখ্যা তো অগণিত। এ পর্যন্ত সাহিত্যে নোবেলজয়ী ৩২ জন সাহিত্যিক নিজেদের সাহিত্যে তার প্রভাবের কথা উল্লেখ করেছেন।
৫ জুলাই ২০২১, ০৫:০৩ অপরাহ্ন

৩ জুলাই ১৯৭১: করাচিগামী জাহাজে বাঙালি নারীদের ধরে নিয়ে যায় হানাদাররা

মুক্তিযুদ্ধের ইতিহাসে ৩ জুলাই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি পাঁচ অফিসার ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ক্যাপ্টেন শাহরিয়ার রশিদ খান, ক্যাপ্টেন আবদুল আজিজ পাশা ও ক্যাপ্টেন আনাম পশ্চিম পাকিস্তানের শিয়ালকোটের কাছে মারালা সীমান্তের খরোস্রোতা মুনাওয়ার তাবী নদী অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। তাদের পক্ষ ত্যাগের এই ঘটনা বিশ্ব গণমাধ্যমে ঝড় তুলেছিল। তারা পাঁচ জনই কলকাতায় গিয়ে প্রবাসী বাংলাদেশ সরকারের আনুগত্য স্বীকার করে প্রতিরোধ যুদ্ধে যোগ দেন।
৩ জুলাই ২০২১, ০৫:৫০ অপরাহ্ন

২৬ জুন ১৯৭১: ভারতে শরণার্থী ৬৩ লাখ ২৫ হাজার ৯৯৮

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৬ জুন গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং লোকসভার অধিবেশনে বলেন, ‘পাকিস্তানের ওপর রাজনৈতিক চাপ দেওয়া ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয়। সম্প্রতি আমি বেশ কয়েকটি দেশ সফর করেছিলাম। এসময় প্রতিটি দেশের সরকার প্রধান ও রাষ্ট্রীয় নেতাদের সঙ্গে আমি বাংলাদেশের বিষয়ে কথা বলেছি। তারা মনে করছেন বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য এমন কোনো পদক্ষেপ নিলেই কেবল এই সমস্যা সমাধান সম্ভব। বেশ কয়েকটি চুক্তিতে আমরা বলেছি আমরা চাই, বাংলাদেশে পাকিস্তানের সব প্রকার সামরিক কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে, শরণার্থীদের স্রোত বন্ধ করতে হবে। শান্তি ও শৃঙ্খলার স্বার্থে তাদের নিজ নিজ ভূমিতে ফিরিয়ে যাওয়ার রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে। বিশ্বনেতারা আমাকে আশ্বস্ত করেছেন, তারা সব প্রকার সমস্যা সমাধানে নিজ নিজ দেশের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসবেন। একইসঙ্গে অনেকে শরণার্থীদের জন্য সহায়তার ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন ষাট লাখ শরণার্থীর কারণে ভারত বিপদে পড়েছে আমরা জানি। আমরা ভারতকে সর্বপ্রকারে সহায়তা করতে প্রস্তুত আছি।’
২৬ জুন ২০২১, ০৬:০৭ অপরাহ্ন

২২ জুন ১৯৭১, নিষেধাজ্ঞা উপেক্ষা করেও পাকিস্তানে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক টাইমস

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২২ জুন গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন নিউইয়র্ক টাইমস পত্রিকায় এক বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। ‘পাকিস্তানে মার্কিন অস্ত্র প্রেরণ’ শিরোনামে সেই প্রতিবেদনে নিউইয়র্ক টাইমসের বিশেষ প্রতিনিধি ট্যাড সুলচ বলেন, ‘মার্কিন সরকারের আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তানের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ মার্কিন সমরাস্ত্র নিয়ে আজ নিউইয়র্ক থেকে করাচীর উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছে।’
২২ জুন ২০২১, ০৬:৩৫ অপরাহ্ন

অপারেশন খরচাখাতা: নৃশংসতা, পৈশাচিকতার আরেক নাম

নীলফামারী জেলার সৈয়দপুর শহরে তখন বাস করতেন বিপুল সংখ্যক অবাঙালি। যাদের মাড়োয়ারি বলেই সম্বোধন করা হতো। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসা হিন্দু সম্প্রদায়ের এই মানুষেরা, মূলত ব্যবসায়িক উদ্দেশ্যেই বহু যুগ আগে থেকেই বাণিজ্যিক শহর সৈয়দপুরে আসতেন। এই এলাকা ছিল অনেকটা তীর্থভূমির মতোই। দেশভাগের আগে থেকে বহু মানুষ ব্যবসায়িক উদ্যোগে আসতে আসতে সৈয়দপুর ভালো লেগে যাওয়ায় থেকে যান সৈয়দপুরেই। আর সৈয়দপুরে রেলওয়ে কারখানা, পাটকলসহ নানা মিল কারখানা থাকায় অনেকে চাকরির সুবাদে দেশভাগের পর থেকে যান সৈয়দপুরে। তারা একসময় স্থায়ী বাসিন্দা হয়ে যান সৈয়দপুরেরই।
১৪ জুন ২০২১, ১১:০০ পূর্বাহ্ন

১৮ গুণীজন পাচ্ছেন শিল্পকলা পদক

জাতীয় পর্যায়ে শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ১৮ গুণীজন ও ২ সংগঠনকে শিল্পকলা পদকের জন্য মনোনীত করা হয়েছে।
১৩ জুন ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক পুরস্কার পেল ফাওয়াজ রবের শিল্পকর্ম

মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে বাংলাদেশি শিল্পী ফাওয়াজ রবের আঁকা শিল্পকর্মটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। কম্বোডিয়ায় প্রিন্টমেকার হিসেবে তিনি প্রথম কোনো বাংলাদেশি হয়ে এই সম্মান অর্জন করলেন।
১২ জুন ২০২১, ১২:৪২ অপরাহ্ন

১০ জুন ১৯৭১: আন্তর্জাতিক গণমাধ্যমে গণহত্যা, নিপীড়নের সংবাদ

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১০ জুন ঘটনাবহুল ও আলোচিত একটি দিন। এই দিনে আন্তর্জাতিক গণমাধ্যম, সংবাদপত্রে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা ও আন্তর্জাতিক মহলের বাংলাদেশের স্বীকৃতির দাবি থেকে গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে নানা তৎপরতা উঠে এসেছিল।
১০ জুন ২০২১, ০৪:০৮ অপরাহ্ন

চিরকালের শিল্পের পথিক শিল্পাচার্য জয়নুল আবেদিন

কলকাতার আর্ট স্কুলটা একবার স্বচক্ষে দেখার জন্য ক্লাস নাইনে পড়ার সময় ময়মনসিংহের বাড়ি থেকে পালিয়ে কলকাতা চলে গেলেন। একদিকে অচেনা শহর, আত্মীয়স্বজন কেউই তো নেই এই শহরে। হাতের এক টাকাই তখন সম্বল, কলকাতার ধর্মতলায় দুটো কমলা নিয়ে বিস্তর দরাদরি, ফলে হঠাৎই দুগালে কষে চড় বিক্রেতার! এতে কলকাতাকে বড়ই কঠিন ঠাঁই মনে হলো জয়নুলের।
২৯ মে ২০২১, ১২:০২ অপরাহ্ন

মঞ্চ টেলিভিশন সিনেমার উজ্জ্বল এক নাম হুমায়ুন ফরীদি

‘তিন ধরনের শিল্পী আছে পৃথিবীতে। ভালো শিল্পী, বিপদগ্রস্ত শিল্পী আর অশিল্পী। বিপদগ্রস্ত শিল্পী সব সময় মনে করে, এই বুঝি পড়ে গেলাম। এখনকার শিল্পীরা ত্রস্ত, দৌড়াচ্ছে। এই দৌড়টা বন্ধ করে হেঁটে যাও। টাকার পেছনে না ছুটে ভালো অভিনয় করো। টাকা এমনিই আসবে’— কথাগুলো একটি সাক্ষাৎকারে বলেছিলেন বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরীদি।
২৯ মে ২০২১, ০৫:০৭ পূর্বাহ্ন

যাদের হারিয়ে শোকাহত বাংলা একাডেমি

মৃত্যুর চেয়েও মানুষকে অনেক বেশি আচ্ছন্ন করে রাখছে মৃত্যুভয়। ভয়ের দোলাচলের মধ্যেই আমরা হারিয়েছি বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে। তাদের সঙ্গে আর কোনদিন দেখা হবে না। কবি-সাহিত্যিক-শিল্পীদের শারীরিক মৃত্যু হলেও তারা তাদের সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকেন কাল থেকে কালান্তর।
২৬ মে ২০২১, ১০:১৮ পূর্বাহ্ন

২৫ মে ১৯৭১: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার পুনরায় শুরু

মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৫ মে ঘটনাবহুল ও গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তৃতীয় পর্যায়ের সম্প্রচার শুরু হয়। এদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং লোকসভা অধিবেশনে বলেন, দেশে উদ্বাস্তু সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এসময় তিনি উদ্বাস্তু সমস্যা সমাধানে উপযুক্ত ব্যবস্থা নেয়ার কথা বলেন। এদিন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনা করেন বিরোধী দলীয় নেতারা।
২৬ মে ২০২১, ১০:০৩ পূর্বাহ্ন