খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ডেইলি স্টারকে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের শুরু হয় বলে জানিয়েছিলেন খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মাসুদ সরদার।
ডেইলি স্টারকে তিনি বলেন, রাত ৯টা ৩৩ মিনিটে হাসপাতালটির ১৭তলা ভবনের নিচতলায় ময়লাপোতা মোড়ে সোনাডাঙ্গা এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
মাসুদ সরদার বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
