খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে।
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মাসুদ সরদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৯টা ৩৩ মিনিটে হাসপাতালটির ১৭তলা ভবনের নিচতলায় ময়লাপোতা মোড়ে সোনাডাঙ্গা এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রথম ফায়ার ইউনিটটি রাত ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ৬টি ইউনিট যোগ দেয়।
মাসুদ সরদার বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।