খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
খুলনায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত দিদার সরদার (৩০) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আরাকান্দি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি খুলনার আড়ংঘাটা এলাকায় ভাড়া থাকতেন।
আজ শনিবার সকালে নগরীর আড়ংঘাটা থানা এলাকায় রাস্তার পাশের রেললাইন-সংলগ্ন ঝোঁপ থেকে তাকে আহতাবস্থায় উদ্ধার করে পুলিশ।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কিছু লোকজন দিদারকে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'
দিদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির ৫টি মামলা রয়েছে বলেও জানান ওসি।