ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, মোট ৫৯
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৫৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৮৪ জনে।