রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
জনপ্রশাসন মন্ত্রণালয়
রাষ্ট্রপতি কার্যালয়সহ বিভিন্ন সংস্থার ৩ সচিব পদে রদবদল এনেছে সরকার।
আজ শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত ৩টি প্রজ্ঞাপন জারি করেছে।
এর মধ্যে, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) পদে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) রফিকুল আই মোহাম্মদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) করা হয়েছে।
আর, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।
