ফিলিস্তিনে নিহতদের স্মরণে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

স্টার অনলাইন রিপোর্ট

ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে আগামী শনিবার দেশে এক দিনের  রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার রাজধানীর সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

ওই দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে বলেছেন তিনি। এ ছাড়া, তিনি জুমার দিন সব মসজিদ ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করতে বলেন।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানান প্রধানমন্ত্রী।