শিকারপুর সীমান্তে ৪০০ বোতল ফেনসিডিলসহ আটক ১
স্টার অনলাইন গ্রাফিক্স
যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল রাতে এ অভিযান চালায় বিজিবি।
আজ শনিবার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শিকারপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলের চালান পাচার হয়ে যশোরে যাচ্ছে এমন গোপন সংবাদ পায় বিজিবি। পরে বিজিবি সদস্যরা নারকেলবাড়িয়া মাঠে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।