করোনাভাইরাস

দেশে শনাক্ত ৩ লাখ ছাড়াল, আজ মৃত্যু ৫৪

স্টার অনলাইন রিপোর্ট

দেশে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৪ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন চার হাজার ৮২ জন।

একই সময়ে ১৫ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৫১৯ জনকে শনাক্ত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৪ শতাংশ।

মোট শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৯৪ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।