সিলেটে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
স্টার অনলাইন গ্রাফিক্স
সিলেটের কানাইঘাট উপজেলার সনাতন পুঞ্জি এলাকায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ইমামকে আটক করেছে পুলিশ।
আটককৃত রিয়াজ উদ্দিন ওই এলাকার একটি মসজিদের ইমাম। তার বিরুদ্ধে স্থানীয় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠার পর আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের অভিযোগেই ইমামকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় নির্যাতনের শিকার ওই শিশু বা তার পরিবার এখনো কোনো অভিযোগ দায়ের করেনি।’