বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

ইউএনবি, ঢাকা

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে যে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশের কয়েকটি জায়গায় হালকা দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

‘ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-একটি স্থানে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া, দেশের অন্যত্র আবহাওয়া শুকনো থাকতে পারে,’ বলছে আবহাওয়া অফিস।

মৌসুমি বায়ুর অক্ষ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

বঙ্গোপসাগরে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এ ছাড়া, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।