টিকাটুলিতে ভবনের আগুন নিয়ন্ত্রণে
আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
রাজধানীর টিকাটুলিতে একটি তিনতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার দুপুর ২টা ৪৪ মিনিটে ভবনটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় দুপুর ৩টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি জানান, টিকাটুলির সুইপার কলোনির গলির ওই তিনতলা ভবনটির ছাদে থাকা টিনশেডের ঘর থেকে আগুনের সূত্রপাত। এই ঘটনায় কেউ হতাহত হননি।