ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগুন
স্টার অনলাইন গ্রাফিক্স
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ সোমবার আদালত চলাকালে বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতের রেকর্ড রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. ফরিদ আহমেদ জানান, আদালত কক্ষের নিষ্পত্তিকৃত নথি রাখার ডিসপোজাল শেলফে আগুন লাগে। পৌনে ৫টার দিকে যখন আগুন লাগে, তখন আদালতে শুনানি চলছিল।