বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সপরিবারে করোনায় আক্রান্ত

স্টার অনলাইন রিপোর্ট

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার যুবদলের কেন্দ্রীয় চট্টগ্রাম বিষয়ক সহসাংগঠনিক সম্পাদক মনজুরুল আজিম সুমন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

গতকাল কোভিড-১৯ পরীক্ষার ফলাফলে বরকত উল্লাহ বুলু, তার স্ত্রী শামীমা বরকত লাকী, বড় ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান সানিয়াত ও ছোট ছেলে মাহাথির মোহাম্মদ ইরকান সাবিতের আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়। রাতেই তারা রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হন। তারা মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ’র অধীনে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে চিকিৎসাধীন হলেও তারা ভালো আছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বরকত উল্লাহ বুলু।