বান্দরবানে ২৮ স্বর্ণের বারসহ দম্পতি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

বান্দরবানের বাংলাদেশ মিয়ানমান সীমান্ত এলাকা থেকে ২৮টি স্বর্ণের বারসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ ফারুক (৩৫) এবং তার স্ত্রী মরিয়ম বেগম (২৬)।

নাইক্ষংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. বিল্লাল হোসেন সিকদার জানান, গ্রেপ্তারকৃতরা নাইক্ষংছড়ির আশারতলি এলাকায় থাকেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল গতরাত সাড়ে আটটার দিকে ফারুকের বাড়িতে অভিযান চালায়। এসময় ২৮টি স্বর্ণের বার ও নগদ প্রায় দুই লাখ টাকাসহ তাদের আটক করা হয়।  

পুলিশ কর্মকর্তা বলেন, ওই দম্পতি মিয়ানমার থেকে স্বর্ণের বারগুলো এনেছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।