কালশী বস্তিতে আগুন

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর কালশীতে সবুজ বাংলা আবাসিক এলাকার পাশের বস্তিতে আগুন লেগেছে।

আজ সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে এই আগুন লাগে।

এ তথ্য জানিয়েছে দমকল বাহিনীর ডিউটি অফিসার লিমা খানম দ্য ডেইলি স্টারকে বলেছেন, আগুন নেভাতে পাঁচটি ইউনিট কাজ করছে।

‘কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি,’ যোগ করেন তিনি।