২৪ ঘণ্টায় আরও ৩০ মৃত্যু, শনাক্ত ১৩৬৭, পরীক্ষা ১৫৯৩২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৩৫৯ জনে।
একই সময়ে অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে মোট ১৫ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করে আরও এক হাজার ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা শনাক্ত হয়েছে মোট পাঁচ লাখ চার হাজার ৮৬৮ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৪১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৪৪ হাজার ৩৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার আট দশমিক ৫৮ শতাংশ।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ২১ জন পুরুষ ও নয় জন নারী।
বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুই জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ ১৮ জন।
সব মিলিয়ে এ পর্যন্ত ৩১ লাখ ২২ হাজার ৪২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ১৭ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক শূন্য ১ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।