করোনায় বার্ন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. লুৎফর কাদের লেনিনের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. লুৎফর কাদের লেনিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে দুপুর আড়াইটায় তিনি মারা যান।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

ডা. সামন্ত লাল সেন জানান, অধ্যাপক লেনিনের করোনা শনাক্ত হওয়ায় ২০ দিন আগে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, তাকে হাসপাতালে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল।