শেয়ারবাজারে যা দরকার আর বিএসইসি যা করছে

যে খাতে বিনিয়োগ করলে মুনাফা হয়, সে খাতে আপনাআপনিই বিনিয়োগ আসে, এটি মুক্তবাজার অর্থনীতির একটি সাধারণ নিয়ম। সুতরাং, প্রশ্ন উঠেছে কেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রাতিষ্ঠানিক এবং বিদেশি বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বারবার অনুরোধ করছে এমনকি বিদেশে রোড শো আয়োজন করেও, তাদের অংশগ্রহণ বাড়াতে পারছে না।
৯ মে ২০২২, ০৪:২৩ অপরাহ্ন

অভুক্ত মানুষ কেন সরকারি ত্রাণ ফিরিয়ে দেয়?

দ্য ডেইলি স্টারসহ দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে গতকাল একটি ছবি ছাপা হয়। ছবির বিষয়বস্তু ছিল সরকারি ত্রাণ ফিরিয়ে দিয়েছে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৩টি ম্রো ও ত্রিপুরা পাড়ার (লাংকমপাড়া, জয়চন্দ্রপাড়া ও রেংয়েনপাড়া) বাসিন্দারা। গত ২৬ এপ্রিল একটি রাবার কোম্পানির লাগানো আগুনে তাদের জুমচাষের বাগান পুড়ে যায়। ফলে জুম বাগানের উপর নির্ভরশীল ম্রো ও ত্রিপুরা পরিবারগুলো চরম খাদ্য সংকটে পড়ে। পাড়ার সুপেয় পানির ঝর্ণাটিও প্রায় নষ্ট হয়ে যাওয়ায় খাবার পানির সংকটও তীব্র আকার ধারণ করেছে। এই চরম মানবেতর পরিস্থিতিতেও কেন তারা সরকারি ত্রাণ ফিরিয়ে দিলো? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে আরও কয়েকটি প্রশ্নের উত্তরে।
৯ মে ২০২২, ১২:৩৫ অপরাহ্ন

আত্মীয় পরিচয়ে সুবিধা নেওয়ার জবাব রেলমন্ত্রীকেই দিতে হবে

এ দেশে সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালন করা যে কত কঠিন এবং ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্ক থাকলে সরকার কাঠামোকে ব্যবহার করে সুবিধা আদায় করা যে কতটা সহজ, সম্প্রতি রেলওয়ের এক ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শকের (টিটিই) ঘটনাটি দিয়ে তা-ই সামনে ওঠে এলো।
৯ মে ২০২২, ০২:২৮ পূর্বাহ্ন

টিটিই কাণ্ড ও মন্ত্রীর স্ত্রী-আত্মীয় সমাচার

টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।
৮ মে ২০২২, ০১:৩০ অপরাহ্ন

একটি হবুচন্দ্রীয় আইনের খসড়া ও বাংলাদেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচক

ইতিহাসে থাকুক বা নাই থাকুক, গল্পে তো আছে! আর কে না জানে যে কখনো কখনো গল্পের কাহিনী ইতিহাসের চেয়েও বেশি গণ-মননকে নাড়া দেয়।
৭ মে ২০২২, ০১:৪৬ অপরাহ্ন

গবেষণা বলছে, আদালতে বর্তমান সংস্করণের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অনিরাপদ!

আদালতের বিচারকার্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার পুরো মাত্রার ডিজিটালাইজেশনের নামান্তর। মেশিন লার্নিং, বিগডেটা ও সম্ভাব্যতা নিরূপণকারী প্রযুক্তির দ্রুত বিকাশ আদালতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের ব্যবহারকে বিশেষভাবে প্রভাবিত করেছে।
৫ মে ২০২২, ০৩:৩২ অপরাহ্ন

আমাদের সময়ে ঈদ নিয়ে কোনো বাড়াবাড়ি ছিল না: সৈয়দ মনজুরুল ইসলাম

বাংলা ভাষার অন্যতম কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম একাধারে শিক্ষাবিদ,  সাহিত্য সমালোচক ও লেখক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) ইংরেজি বিভাগের অধ্যাপক। 
৩ মে ২০২২, ০৩:৪৮ অপরাহ্ন

বাজার থেকে সয়াবিন উধাও কেন?

ঈদের ঠিক আগ মুহূর্তে বাজার থেকে ভোজ্যতেল উধাও। ১ মে রাত সাড়ে ৯টা। বরিশাল শহরের নবগ্রাম চৌমাথা বাজারে মুদি দোকানির সঙ্গে ৫ লিটারের একটি সয়াবিন তেলের দাম নিয়ে কথোপকথন।
৩ মে ২০২২, ০৩:৩৫ অপরাহ্ন

মুখে কেজরিওয়াল বগলে ইট!

দিল্লির পর আদমি পার্টি পাঞ্জাবের তখত জয় করায় কয়েকদিন ধরে আবারও কেজরিওয়াল ক্রাস। ভারতের রাজধানী দিল্লির সীমানা উতরে তা বাংলার রাজধানী ঢাকায়ও। অবচেতনেও অনেকে প্রকাশ করে ফেলছেন একজন অরবিন্দ কেজরিওয়াল পাওয়ার বাসনা। বলছেন, যদি পাওয়া যেত কেজরিওয়ালের মতো নেতা।
২ মে ২০২২, ০৪:১০ অপরাহ্ন

ঈদে কী সাম্য আসে!

এতো লোক চলে গেছে, তবু রাজধানীতে যে লোকের অভাব নেই তার অর্থ ওই যে টেনে নেওয়া এবং ঠেলে বের করে দেওয়া এই ব্যাপারটা, পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে। এই শহরে এখন থাকার জায়গার তো অভাবই, চলেফেরা করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, যেন তাদেরকে হুকুম করা হয়েছে স্ট্যান্ড অ্যাট ইজ পজিশনে থাকার।
২ মে ২০২২, ০১:৩০ অপরাহ্ন

শ্রমিকের তারুণ্যের বিনিময় পোশাক-খাতের ঘুরে দাঁড়ানোর গল্প

মে দিবস যখন ১৩৬ বছরে পা রাখছে তার কিছুদিন আগেই বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর উদযাপন করেছে। এই সময়কালে বাংলাদেশের পোশাক খাতের সাফল্যের কথা অর্থনৈতিক পর্যালোচনায় এবং জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে বার বার সামনে এসেছে। বিশ্ব বাজারে পোশাক কেনার গতি করোনাকালে কিছুটা স্থবির হলেও পরবর্তীতে এর ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এমনকি নতুন নতুন বাজার তৈরি হচ্ছে। উদ্যোক্তাদের ঘুরে দাঁড়ানো এবং রপ্তানি আয়ের উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধির খবর প্রায়ই ফলাও করে ছাপা হচ্ছে পত্রিকায়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যর ওপর ভর করেই রচিত হচ্ছে এসব সাফল্য গাঁথা।
২ মে ২০২২, ০৯:৩৪ পূর্বাহ্ন

ঘরে ফেরার এত তাড়া কেন?

ঈদ আসলেই বাস, ট্রেন, লঞ্চে মানুষের উপচে পড়া ভিড়, পথে পথে ভোগান্তি। দুঃখজনকভাবে সড়কে ঝরে যায় বেশ কতগুলো প্রাণ। তবু মানুষ ছুটছে। প্রতিবছর ছুটির সময়ে একই দৃশ্য। পথের এই কষ্ট, এই ঝুঁকি মাথায় নিয়ে মানুষ কেন ঢাকা ছাড়ে! কেন ছুটে যায় তার ‘দেশের বাড়ি’!
৩০ এপ্রিল ২০২২, ০১:৩৮ অপরাহ্ন

নৃগোষ্ঠীর মানুষের ক্ষতি কি আদতেই ‘সামান্য ক্ষতি’?

অনেক দূর থেকে পাহাড়ে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। অন্ধকার ভেদ করে আগুনের লাল আলো দেখে কেউ যেন ভাববেন না যে, সেখানে পাহাড়ের মানুষদের কোনো উৎসব হচ্ছে। সেখানে বনভূমি পোড়ানো হচ্ছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা পুড়িয়ে দিচ্ছে গাছ-গাছালি, জুমের জমি এবং ওই এলাকার প্রাণীকুলের আবাস।
৩০ এপ্রিল ২০২২, ১০:৪৮ পূর্বাহ্ন

এ কোন ধরনের মানসিকতা?

আমাদের পররাষ্ট্রমন্ত্রী গত মঙ্গলবার জানিয়েছেন, র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিতে তিনি ভারতের সহায়তা চেয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রশংসনীয় ভূমিকা পালনকারী র‍্যাবের বিরুদ্ধে গত ডিসেম্বরে আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে তদবির করতে আমরা ভারতের সহায়তা চেয়েছি। তিনি বলেছেন, ভারতের সঙ্গে অত্যন্ত আন্তরিক সম্পর্কের কারণেই এটা সম্ভব হয়েছে। র‌্যাবের কার্যক্রম নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
২৮ এপ্রিল ২০২২, ০৪:৫৪ অপরাহ্ন

রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার মানে কী?

রাজধানীর কলাবাগান এলাকার তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদ করায় একজন নারী ও তার অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে ধরে নিয়ে থানা হাজতে রাখার ইস্যুতে যখন সোশ্যাল মিডিয়া সরগরম, তখন একটি বাক্য বা আইনি বিধানের দিকে আমাদের মনোনিবেশ করা দরকার, সেটি হলে ‘রাষ্ট্রীয় কাজে বাধাদান’।
২৮ এপ্রিল ২০২২, ০৭:১৬ পূর্বাহ্ন

গ্যাস অনুসন্ধানে অবহেলা অযৌক্তিক

বাংলাদেশের গ্যাস সংকট একই সঙ্গে কিছুই না করার এবং অতিরিক্ত কিছু করার এক সতর্কতামূলক গল্প। কোনো এক অজানা কারণে উচ্চ হাইড্রোকার্বন সম্ভাবনার দেশ হওয়া সত্ত্বেও আমরা নিজেদের গ্যাস অনুসন্ধান বন্ধ করে দিয়ে ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ছি।
২৮ এপ্রিল ২০২২, ০৪:৪১ পূর্বাহ্ন

ঈদে বিপন্ন জীবনে ছুটেছে মানুষ

আমরা ধরে নেই লোকটি একজন ফেরিওয়ালা। মাথায় তার চাঙারি, বিক্রি করে মাছ। গ্রামে নয়, শহরেই, এই রাজধানীতেই। হাঁক দিয়ে যায় পাড়ায় পাড়ায়। কিন্তু একদা সে গ্রামে ছিল। জেলে নয়, চাষি। জমিজমা বেদখল ও ভাগাভাগি হয়ে গেছে। যা ছিল সেটুকু হাতছাড়া হওয়ার আগে বিক্রি করে দিয়ে এখন ফেরিওয়ালা হয়েছে।
২৭ এপ্রিল ২০২২, ১১:১৮ পূর্বাহ্ন

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক পণ্যে কার্যকর করারোপের বিকল্প নেই

বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের চিত্রটি যে কেবল জিডিপি, মাথাপিছু আয়ের মতো সামষ্টিক অর্থনৈতিক সূচকেই দৃশ্যমান তা নয়। বরং মাতৃমৃত্যু হার হ্রাস, শিক্ষার হার বৃদ্ধি, গড় আয়ু বৃদ্ধির মতো সামাজিক উন্নয়নের সূচকগুলোতেও আমাদের প্রশংসনীয় অর্জন হয়েছে।
২৬ এপ্রিল ২০২২, ০২:১৬ অপরাহ্ন

মার্কিন নিষেধাজ্ঞা: র‍্যাবে ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে সুনির্দিষ্ট ব্যবস্থা ও জবাবদিহিতা ছাড়া যুক্তরাষ্ট্র র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না।
২৬ এপ্রিল ২০২২, ০৪:১১ পূর্বাহ্ন

সমসাময়িক রাজনীতি ও প্রতিপক্ষ নির্মূলের মনস্তত্ত্ব

বীভৎস! এ যেন ১০ বছর আগের সেই লোমহর্ষক ঘটনারই পুনরাবৃত্তি। কয়েকজন যুবক অন্য এক যুবককে ধাওয়া করে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করছে। আর অসহায় যুবকটি বাঁচার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ছটফট করতে করতে একসময় শীতল মৃত্যুর কোলে ঢলে পড়ছে।
২৫ এপ্রিল ২০২২, ০৩:৪৯ অপরাহ্ন