সমসাময়িক রাজনীতি ও প্রতিপক্ষ নির্মূলের মনস্তত্ত্ব

বীভৎস! এ যেন ১০ বছর আগের সেই লোমহর্ষক ঘটনারই পুনরাবৃত্তি। কয়েকজন যুবক অন্য এক যুবককে ধাওয়া করে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করছে। আর অসহায় যুবকটি বাঁচার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ছটফট করতে করতে একসময় শীতল মৃত্যুর কোলে ঢলে পড়ছে।
২৫ এপ্রিল ২০২২, ০৩:৪৯ অপরাহ্ন

কেন খেলার মাঠ জরুরি?

স্বাধীন দেশে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ একবার তার বক্তৃতায় বলেছিলেন, ‘এই যে খেলার মাঠ সব দখল হয়ে যাচ্ছে, ছেলেরা সব কই যাবে? রাস্তা ঘাটে ঘুরবে, অকারণে বাজারে যাবে, মানুষের পকেটে হাত ঢুকাবে।’
২৫ এপ্রিল ২০২২, ০২:৩৮ অপরাহ্ন

আমাদের পক্ষে কি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব?

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ‘গণতন্ত্রের বিকাশে’ সবগুলো রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন। নাম উল্লেখ না করলেও তিনি মূলত বিএনপির উদ্দেশেই এমন বক্তব্য দিয়েছেন। কারণ, দলটি বর্তমান ব্যবস্থায় কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। তাদের দাবি, একটি নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হোক।
২৪ এপ্রিল ২০২২, ০৩:১৯ অপরাহ্ন

হেলমেট পরিচয় লুকাতে পারে না

আমাদের হৃদয় এতটাই শক্তপোক্ত হয়ে গেছে যে, নাহিদ মিয়াদের পিটিয়ে হত্যার ভিডিওচিত্র অবলীলায় দেখে ফেলতে পারি। হত্যাকারী হেলমেট বাহিনীকে দেখে এই সিদ্ধান্তে পৌঁছে যাই যে, তাদের কিছু হবে না। আমাদের কিছুটা আবেগ তাড়িত করে হত্যার শিকার নাহিদের স্ত্রীর হাতের তালুর মেহেদির রঙে লেখা ভালোবাসার কথা। সেই আবেগ বেশিক্ষণ স্থায়ী হয় না। সামনে আসে দোকান কর্মচারী মোরসালিনের মৃত্যুর সংবাদ। যিনি শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে আহত হয়েছিলেন। চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তিনিও চলে গেছেন। তার ওপরও নির্ভরশীল ছিল একটি পরিবার। স্ত্রী, দুটি ফুটফুটে সন্তানের জীবন বিপন্ন হয়ে গেল। মোরসালিনের মেয়ে আর কোনোদিন বলতে পারবে না, বাবা আমার চুলের ব্যান্ড নিয়ে এসো!
২৪ এপ্রিল ২০২২, ০৮:৫০ পূর্বাহ্ন

বাঙালি ব্যবসায়ীর মন

বাংলাদেশে এক শ্রেণির ব্যবসায়ীদের প্রকৃতি, ব্যবহার, লেনদেনের ধরন দেখলে মনে হবে এরা চাকরি বা রাজনীতি না করেও দুর্নীতিবাজ, দেশ না চালিয়েও স্বৈরাচার, আর ডাকাতি না করেও লুটেরা হয়ে আছে। ব্যবসা যে শুধু টাকা বানানোর পন্থা না, বরং এটা যে একটা পেশা, এই মনোভাব বাঙালি ব্যবসায়ীদের মধ্যে বিরল। সাম্প্রতিক ৩টি ঘটনার পরিপ্রেক্ষিতে বাঙালি ব্যবসায়ীর মনন বা আচরণ ব্যাখ্যা করা যাক।
২৩ এপ্রিল ২০২২, ০৯:৫০ পূর্বাহ্ন

নিরাপদ অভিবাসনে ‘নারী অভিবাসীদের সম্মিলিত কণ্ঠস্বর’

এটি দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমাদের দেশে নারী অভিবাসী শ্রমিকরা দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মধ্যে একটি। দেশে থাকা অবস্থায়  অভিবাসন প্রত্যাশী নারীদের দালাল ও পাচারকারীদের পরিকল্পিত হয়রানির মধ্য দিয়ে যেতে হয়। বিদেশে গিয়েও তারা নিয়োগকর্তাদের দুর্ব্যবহার ও সহিংসতার শিকার হন।
২৩ এপ্রিল ২০২২, ০৩:৪৬ পূর্বাহ্ন

মানুষ কেন বলে ‘বিচার চাই না’

আশির দশকের শুরুর দিকে আতিয়া বেগম তার একমাত্র সন্তানকে হারালেন। গ্রামের প্রভাবশালী এক ব্যক্তির সন্তান আতিয়া বেগমের ছেলে রুবেলকে পানিতে ডুবিয়ে মেরেছে বলে অভিযোগ থাকলেও, এর কোনো বিচার হয়নি। কারণ রুবেল দরিদ্র ঘরের সন্তান। আর তাই রুবেলের মা আল্লাহর দরবারে বিচার চাইতে চাইতে প্রায় ১০ বছর পর মারা গেলেন।
২২ এপ্রিল ২০২২, ১১:২৯ পূর্বাহ্ন

দ্রুত জাতীয় নদী রক্ষা কমিশন আইন প্রণয়ন করুন

এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, ২ বছর আগে খসড়া তৈরি হলেও জাতীয় নদী রক্ষা কমিশন আইন এখনো প্রণীত হয়নি। এই ২ বছরে জাতীয় সংসদে অনেক বিল পাস হলেও এই খসড়া আইনটি এখনো অচল রয়ে গেছে। এর কারণ আমরা সরকারের কাছে জানতে চাই।
২২ এপ্রিল ২০২২, ০৪:২০ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন নীরব দর্শক

গত ১৯ এপ্রিল ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের মধ্যে দিনব্যাপী সংঘর্ষে আমরা হতবাক ও আতঙ্কিত। এই ঘটনায় একটি কুরিয়ার সার্ভিসের ১৮ বছর বয়সী এক কর্মী মারা গেছেন। অথচ, তার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্কই ছিল না। শুধু তাই নয়, সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে দ্য ডেইলি স্টারের এক সাংবাদিকও আছেন।
২১ এপ্রিল ২০২২, ০৪:৩৬ পূর্বাহ্ন

রাষ্ট্রকে চিনবার উপায়

রাষ্ট্রের হাতে রয়েছে আইন, আছে আইন প্রয়োগের ব্যবস্থা। সমাজ যদি মানুষকে মানুষ করে না তোলে তবে সে অপরাধী, রাষ্ট্রও অপরাধী সেই সঙ্গে। সমাজে যদি অন্যায় থাকে, এবং অন্যায়ের যদি শাস্তি না হয়, তাহলে মানুষের মানুষ হওয়া কঠিন হয়। সহজ হয় অপরাধী হওয়া। আজকের দিনে আমরা একটি বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার অধীনে বসবাস করছি। এই ব্যবস্থা শোষণমূলক; এ ব্যবস্থা মানুষ চেনে না, মুনাফা চেনে, এবং একের মুনাফা মানেই হলো অন্যের বঞ্চনা। বঞ্চনাকারীরাই ধনী হয়, ক্ষমতাবান হয়। সম্পত্তি মানেই যে চুরি এ সত্য প্রতিষ্ঠিত। মুনাফা মানে আরো বড় চুরি। সুবিধাবাদী ব্যবস্থা মস্তবড় অপরাধী; তার অধীনে যেসব রাষ্ট্র আছে তারাও অপরাধী। অপরাধীর পক্ষে অপরাধ দমন সম্ভব হবে কি করে? হচ্ছে না। হবে না।
২০ এপ্রিল ২০২২, ১১:৩১ পূর্বাহ্ন

সাংবাদিকরা কেন সবার মার খাবে?

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের দোকানদার, হকার ও কর্মচারীদের সংঘর্ষের সময় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন— যাদেরকে টার্গেট করে পেটানো হয়েছে।
২০ এপ্রিল ২০২২, ০৯:৩৮ পূর্বাহ্ন

আরেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মৃত্যু

জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২ সংসদে পাস হয়েছে গত ৬ এপ্রিল। ১৭ এপ্রিল ৬১টি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
২০ এপ্রিল ২০২২, ০৪:৫২ পূর্বাহ্ন

এপ্রিল: ১০-১৭তে গোলমাল, ক্যাটাগরি বদলের প্রস্তুতি

স্থানীয় বা আঞ্চলিক সরকারি ছুটির দৃষ্টান্ত তৈরি হলো বাংলাদেশে। ১৭ এপ্রিল সরকারি ছুটি পালিত হলো মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা হালের মুজিবনগর উপজেলায়। ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
১৯ এপ্রিল ২০২২, ১০:৪১ পূর্বাহ্ন

কুমিল্লার ‘বন্দুকযুদ্ধের’ ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর কাকতালীয়ভাবে বেশ কয়েকদিন ‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো সংবাদ না আসায় গত ৪ মাস আমরা স্বস্তিবোধ করেছি।
১৯ এপ্রিল ২০২২, ০২:৩২ পূর্বাহ্ন

কক্সবাজার: দীর্ঘতম সৈকত, না বৃহত্তম ভাগাড়?

দেশের অন্যান্য শহরের মতো কক্সবাজারও দ্রুত বর্ধিত হচ্ছে। কিন্তু, আশ্চর্যের বিষয় এ গতির সঙ্গে তাল মেলাতে পারছে না পৌর কর্তৃপক্ষ।
১৮ এপ্রিল ২০২২, ০৪:৩১ পূর্বাহ্ন

রপ্তানির নামে প্রতারণাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

এটা উদ্বেগজনক যে, ভুয়া কৃষি কোম্পানিগুলো সরকারের কাছ থেকে প্রণোদনা নিয়ে ভুয়া রপ্তানি দেখিয়ে অর্থপাচার করছে। গতকাল শনিবার দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, এমন অন্তত ২০টি কোম্পানি গত ৫ বছরে সরকারের দেওয়া ২০ শতাংশ রপ্তানি প্রণোদনা পকেটে পুরেছে। এজন্য তারা প্রায় ৪৫১ কোটি ৫০ লাখ টাকার ৯৬৫টি ভুয়া চালান দেখিয়েছে। কাস্টমস চিহ্নিত কোম্পানিগুলোর মধ্যে একটি ঢাকার মামুন এন্টারপ্রাইজ। কোম্পানিটি ২০১৮ সালের আগস্ট থেকে ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে কৃষি রপ্তানির বিপরীতে ৬ কোটি ২০ লাখ টাকার বেশি প্রণোদনা নিয়েছে। তদন্তে দেখা গেছে, কোম্পানিটি ১৪২টি চালানের বিপরীতে এই প্রণোদনা নিলেও একটিও পাঠায়নি।
১৭ এপ্রিল ২০২২, ০৫:০৫ পূর্বাহ্ন

রাষ্ট্রকে চিনবার উপায়

রাষ্ট্রের মতো কারাগারও একটি অমীমাংসায় দ্বন্দ্বের মুখচ্ছবি। দ্বন্দ্বটা রাষ্ট্রের সঙ্গে অপরাধের। অপরাধ মাত্রই একটি কার্য বটে, কিন্তু কারণ না থাকলে কার্য তো ঘটে না। রাষ্ট্রের পক্ষে তাই দ্বন্দ্বে লিপ্ত হওয়ার কথা উভয়ের সঙ্গেই—যেমন কার্যের, তেমনি কারণের।
১৬ এপ্রিল ২০২২, ০৩:২২ অপরাহ্ন

আমাদের ধর্মনিরপেক্ষতার ইতিহাসে এক অমোচনীয় দাগ

অবশেষে দীর্ঘ ১৮ বছর পর হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় হলো। এমন একটি মামলার রায় দিতে ১৮ বছর লেগে গেছে—এটিই সম্ভবত এখন মামলাটির অন্য সব দিককে ছাপিয়ে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ কোনো রায়ের জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করতে হলে সেই রায় আর ন্যায়বিচারের প্রতীক থাকে না, ন্যায়বিচারে বিলম্বের উদাহরণে পরিণত হয়। 
১৬ এপ্রিল ২০২২, ০২:৩৪ পূর্বাহ্ন

যানজট মানেই উন্নয়ন?

এক অদ্ভুত মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। বলেছেন, ‘২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তাই সড়কে ব্যক্তিগত গাড়ি বেড়েছে। আওয়ামী লীগ আরেক মেয়াদে ক্ষমতায় এলে উপজেলা পর্যায়েও যানজট হবে।’
১৩ এপ্রিল ২০২২, ০২:৪৬ অপরাহ্ন

কন্যাশিশু কি মসজিদে নিষিদ্ধ?

প্রায় ২৪-২৫ বছর আগে সিলেটে হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করতে গিয়েছিলাম। নারীদের হজরত শাহজালালের মাজার শরিফের বা কবরস্থানের কাছে যেতে দেওয়া হয় না। নারীরা নিচ থেকে দোয়া পড়ে চলে আসবেন, এটাই ছিল নিয়ম। এখন কোনো পরিবর্তন হয়েছে কিনা আমি জানি না।
১৩ এপ্রিল ২০২২, ১১:২৬ পূর্বাহ্ন