বুদ্ধিজীবীর দায় ও একজন হুমায়ুন আজাদ
প্রকৃত বুদ্ধিজীবীর কোন বন্ধু থাকে না, শুভাকাঙ্ক্ষীও না। আপনা মাংসে হরিণা বৈরী যেমন ঠিক তেমন বুদ্ধিজীবীর ধর্মই তাকে বৈরী ও জনবিচ্ছিন্ন করে তোলে। হুমায়ুন আজাদ বৈরী-জনবিচ্ছিন্ন ও অপ্রিয় হওয়ার সাহস অর্জন করেছিলেন। এই অর্জনই- তাকে দিয়েছে বুদ্ধিজীবীর দায় বা ধর্মে বিজয়ী জ্যোতির্ময় এক প্রজ্ঞা-আমাদের কালেরে একজন সক্রেটিস।
১৩ এপ্রিল ২০২২, ১০:১৬ পূর্বাহ্ন
রক্তাক্ত সেই হুমায়ুন আজাদ
হঠাৎ বোমা বিস্ফোরণের মতো শব্দ! কী ঘটল বুঝতে টিএসসি থেকে হাঁটতে শুরু করলাম বইমেলার দিকে। পরমাণু শক্তি কমিশনের উল্টো দিকে যেতেই দেখি কয়েকজনের জটলা। কাছে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন একজন। পুরো মুখমণ্ডল রক্তাক্ত। আমি ধরে মুখটা ঘোরাতেই চিনতে পারি। চিৎকার করে বলি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার হুমায়ুন আজাদ। তৎক্ষণাৎ হাসপাতালে নিতে হবে। কিন্তু কীভাবে নেব?
১৩ এপ্রিল ২০২২, ০২:২৮ পূর্বাহ্ন
অস্থির পাকিস্তান-শ্রীলঙ্কা ও বাংলাদেশের শিক্ষা
যেভাবে একটি দেশ পরিচালনা করা উচিৎ নয়— তা উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছে আমাদের দক্ষিণ এশিয়ার দুই গুরুত্বপূর্ণ দেশ। পাকিস্তানের রাজনীতি এবং শ্রীলঙ্কার অর্থনীতি— বিচ্ছিন্ন কিছু নয়। দুই বছরের ধ্বংসাত্মক করোনা মহামারির পর দেশ দুটির মানুষকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে। পাকিস্তানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর নাক গলানো এবং শ্রীলঙ্কায় অভিজাত শাসকগোষ্ঠী তাদের দেশের জনগণের প্রয়োজনের প্রতি নিঃস্পৃহ থাকার বিষয়টি অব্যাহত রেখেছে। এ দুটি কারণই মূলত পাকিস্তান ও শ্রীলঙ্কার বর্তমান সময়ের উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
১০ এপ্রিল ২০২২, ১১:১১ পূর্বাহ্ন
নিয়ন্ত্রণযোগ্য শব্দদূষণ কেন নিয়ন্ত্রণে আসছে না?
করোনা মহামারি শুরু হলে সন্ধ্যার পর মেয়েকে নিয়ে বাসার নিচের সড়কে হাঁটতে বের হতাম। সারাদিন বাসায় থেকে সে খুবই বিরক্ত থাকত, সড়কে বের হলে তার খুশি দেখে বোঝা যেত। তখন কেবল হাঁটতে শিখেছে। কিন্তু প্রধান সড়কের কাছাকাছি যেতেই সে দুই হাত দিয়ে তার কান চেপে ধরত। প্রথমবার আমি বুঝতে পারিনি, সে কেন কানে হাত দিয়েছে। হাঁটতে হাঁটতে বাসার কাছাকাছি আসতেই কান থেকে হাত সরিয়ে নিলো। সড়কের অন্য প্রান্তে যেতেই আবার একই ঘটনার পুনরাবৃত্তি— ওর কানে হাত এবং সে আর এগুতে চাচ্ছে না।
১০ এপ্রিল ২০২২, ০৯:৩৩ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী বিল দ্রুত পাস ও কার্যকর করতে হবে
বহুল প্রতীক্ষিত বৈষম্যবিরোধী বিল সংসদে উত্থাপনের জন্য আমরা সরকারের প্রশংসা করছি। বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এই বিলের উদ্দেশ্য।
৮ এপ্রিল ২০২২, ০২:২০ পূর্বাহ্ন
টিপ তুমি কথা কও
শামসুর রাহমান কবিতার টিপ নেওয়ার কথা বলেছিলেন পাঠকদের। লিখেছিলেন, ‘ছন্দ ও ছড়ায় জীবন কেটেছে/ কবিতা আমার প্রিয়/ আবীর রাঙানো শান্ত বিকেলে/ কবিতার টিপ নিও।’ কবিতার টিপ নিচ্ছে কি প্রিয় বাংলাদেশ?
৭ এপ্রিল ২০২২, ০৯:৪২ পূর্বাহ্ন
মূল্যবৃদ্ধি নিয়ে সংসদ সদস্যদের উদ্বেগকে গুরুত্ব দিন
নিত্যপণ্যের উচ্চমূল্য এবং এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে জাতীয় সংসদে বিরোধী দলীয় ১০ জন সদস্যের উদ্বেগের সঙ্গে আমরা একমত। জাতীয় পার্টি, বিএনপি এবং গণফোরামের আইনপ্রণেতারা দেখিয়ে দিয়েছেন যে, মন্ত্রণালয় কীভাবে কাঁচাবাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
৭ এপ্রিল ২০২২, ০২:১০ পূর্বাহ্ন
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের করুণ হাল
করোনা মহামারিতে ২০২০ সালে সারা দেশে বন্ধ হয়ে যাওয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সম্পর্কে জানতে পেয়ে আমরা হতবাক। সরকারি প্রতিবেদন মতে, এই ধরনের ১৪ হাজার ১১১টি বিদ্যালয় বন্ধ হয়ে গেছে, যার বেশিরভাগই কিন্ডারগার্টেন কিংবা এনজিও পরিচালিত বিদ্যালয়।
৬ এপ্রিল ২০২২, ০৫:১৮ পূর্বাহ্ন
স্বাধীনতার এত বছর পর ‘টিপ পরছোস ক্যান’ শোনা দুঃখজনক
একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মামুনুর রশীদ। নাট্যকার, নির্দেশক ও সংগঠকের পাশাপাশি অভিনেতা হিসেবেও খ্যাতিমান তিনি। মুক্তিযুদ্ধ, মাটি ও মানুষের জীবন, শ্রমজীবী মানুষের কথা তার লেখার মূল উপজীব্য। সাঁওতালদের জন্যও নাটক লিখে প্রশংসিত হয়েছেন আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ।
৫ এপ্রিল ২০২২, ০২:১৪ অপরাহ্ন
মধুপুর বনে কেন কৃত্রিম হ্রদ?
মধুপুর শালবন এলাকায় বন বিভাগ একটি বাইদ খনন করে কৃত্রিম হ্রদ তৈরি করতে চাচ্ছে। মধুপুর গড় এলাকার নিচু জমিকে স্থানীয় ভাষায় বলা হয় বাইদ, যেখানে ধানসহ অন্যান্য ফসলের আবাদ হয়। আর নিচু জমি থেকে ৩-৪ ফুট উঁচু জমি চালা হিসেবে পরিচিত। শালসহ অন্যান্য প্রজাতির বৃক্ষ দেখা যায় এখানে। এটিই লাল মাটির শালবনের স্বাভাবিক চিত্র। মধুপুরের বিস্তীর্ণ এলাকায় শাল ও অন্যান্য দেশি প্রজাতির বৃক্ষ বিলীন হয়েছে। সেখানে জায়গা করে নিয়েছে বিদেশি প্রজাতির অ্যাকাশিয়া, আনারস, কলা ও মসলার আবাদ। আর এভাবেই মধুপুর শালবনের অধিকাংশ জায়গায় বাইদ-চালার সৌন্দর্য বিলুপ্ত হয়েছে।
৫ এপ্রিল ২০২২, ১০:২২ পূর্বাহ্ন
জাতীয় হেল্পলাইন ব্যবস্থার দক্ষতা বাড়াতে হবে
নাগরিকরা যদি সময়মতো সেবা না পান, তবে জাতীয় জরুরি হেল্পলাইন থাকার অর্থ কী? দ্য ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে—অপরাধ, দুর্ঘটনা বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে পুলিশ, ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সসহ অন্যান্য সেবা প্রদানকারী সংস্থার সাহায্য পেতে জাতীয় হেল্পলাইন নম্বর ৯৯৯ এ কল করে সাড়া পাওয়ার ব্যবস্থাটি বিশ্বের উন্নত দেশের তুলনায় বাংলাদেশে অনেক ধীর গতিসম্পন্ন।
৫ এপ্রিল ২০২২, ০২:৩৬ পূর্বাহ্ন
লতা সমাদ্দারের টিপ ও আমাদের সাম্প্রদায়িক মন
কপালে টিপ, পরনে শাড়ি—বাঙালি নারীর শাশ্বত পরিচয়ের অংশ। এ অঞ্চলে শুধু হরিদাসী নয়, সিঁথিতে সিঁদুর ছিল সাকিনা বিবিরও। পায়ে ছিল আলতার রঙ। ফরায়েজি আন্দোলনের পূর্বে হিন্দু-মুসলিম নির্বিশেষে বাঙালি পুরুষ লুঙ্গি নয়, পরতেন ধুতি।
৪ এপ্রিল ২০২২, ১০:৫০ পূর্বাহ্ন
বাসচালককে পিটিয়ে হত্যাকারী ‘ডিবি’ সদস্যরা কোথায়?
একদল মানুষ হাইওয়েতে একটি বাস আটকে চালককে পিটিয়ে হত্যা করে চলে গেল। অদ্ভুতভাবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ বিষয়ে কিছুই করতে পারছে না।
৪ এপ্রিল ২০২২, ০২:১০ পূর্বাহ্ন
‘ভালো' মেয়ে, 'মন্দ' মেয়ে
পর্নোগ্রাফির জগতে নেতিবাচকভাবেই নয়া মাত্রা যোগ করেছে বাংলাদেশের পর্নোগ্রাফি। কারণ এখানে যারা দেশীয় পর্নোগ্রাফির দর্শক বা শ্রোতা তারা বিদেশে নির্মিত পর্নোগ্রাফি দেখতে বা শুনতে পছন্দ করেন না। তারা দেশীয় আঙ্গিকে, দেশীয় মেয়ে বা নারী দ্বারা নির্মিত পর্ন দেখতে পছন্দ করছেন।
৩ এপ্রিল ২০২২, ০৬:২১ পূর্বাহ্ন
গবেষক হইতে শাসক উত্তম!
ধার-ভার, সুখ-সম্ভোগ কার বেশি? সেটা ভালো করে জানেন চাকরি প্রার্থীরা। বিশেষ করে বিসিএস পরীক্ষার্থীরা। তবে, আলোচনা বেশি সদ্য ঘোষিত ৪০তম বিসিএস নিয়ে।
২ এপ্রিল ২০২২, ০৩:১৮ অপরাহ্ন
সরকারের সিদ্ধান্তহীনতার কাছে জিম্মি ঢাকা-চট্টগ্রাম করিডোর
দেশের অর্থনীতির জন্য লাইফলাইন হিসেবে বিবেচিত ঢাকা-চট্টগ্রাম করিডোরকে উন্নত করার পরিকল্পনায় সরকারের ক্ষীণদৃষ্টি আমাদের বিভ্রান্ত করছে। বাংলাদেশ সরকার ২০১৩ সালে এই রুটে একটি এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধান্ত নেয়। কিন্তু ৭ বছর ধরে সম্ভাব্যতা যাচাই, বিশদ নকশা এবং প্রস্তুতিমূলক কাজের জন্য ১০০ কোটি টাকা খরচ করার পর প্রকল্পটি পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
২ এপ্রিল ২০২২, ০২:১৮ পূর্বাহ্ন
আমাদের সিনেমা শিল্প পিছিয়ে পড়ার ইতিবৃত্ত
দেশের সংস্কৃতি এবং শিল্পচর্চার সবগুলো সরকারি প্রতিষ্ঠানে আমলাদের প্রশাসনিক ক্ষমতা দেওয়া নিয়ে বিভিন্নভাবে সমালোচনা তৈরি হয়েছে এবং হচ্ছে। সমালোচনাটা স্বাভাবিক। কেননা, এ বিষয়ে আগ্রহ ও চর্চা না থাকলেও, এসব প্রতিষ্ঠানের চিন্তা-চেতনা, কর্মকৌশল তৈরিতে প্রতিনিয়ত তাদের বিভিন্ন নীতি তৈরি করতে হয়।
১ এপ্রিল ২০২২, ০২:২৫ অপরাহ্ন
ঢাকাকে বাঁচান
শহর হয় দিনে দিনে বাড়ে, না হলে পরিত্যক্ত হয়। ইতিহাসে আমরা এমনটাই দেখি। কিন্তু একটি শহর কি একইসঙ্গে, একই সময়ে বিস্তৃত হওয়ার পাশাপাশি পরিত্যক্ত হওয়ার পথে এগোতে পারে? ঢাকা শহরের সার্বিক পরিস্থিতির দিকে তাকালে আপনি স্পষ্টতই দেখতে পাবেন যে, আমাদের প্রিয় রাজধানী একই সঙ্গে বেড়ে চলেছে এবং পরিত্যক্ত শহরে পরিণত হচ্ছে। এই শহরের ‘আগ্রাসী উন্নয়নের’ গল্প আলাদা করে বলার দরকার নেই। কিন্তু এই ‘উন্নয়নের’ জন্য আমাদের যেসব মূল্য দিতে হচ্ছে সেগুলো হলো— বিষাক্ত বাতাস, শব্দ দূষণ, অনিরাপদ পানি, জলাবদ্ধতা, ভয়াবহ যানজট, জনসংখ্যার অতি ঘনত্ব, নিত্যপণ্যের অত্যধিক মূল্য, এমন নানা কিছু।
১ এপ্রিল ২০২২, ০৫:০১ পূর্বাহ্ন
রাজনৈতিক বিবেচনায় উপাচার্য নিয়োগ নয়
এটা উৎসাহব্যঞ্জক যে, সম্প্রতি জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্যরা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। বিশ্ববিদ্যালয়গুলোর দুর্নীতি ও অনিয়মের দিকে ইঙ্গিত করে এসব নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য তারা সরকারকে দোষারোপ করেন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবিও তারা করেছেন। সেটি হলো—রাজনৈতিক বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া উচিত নয়। এর পরিবর্তে, সংসদ সদস্যরা শিক্ষার সামগ্রিক মান উন্নয়নের জন্য সত্যিকারের শিক্ষাবিদদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পরামর্শ দেন।
৩১ মার্চ ২০২২, ০২:১৮ পূর্বাহ্ন
ট্রেনের টিকিট কেন ‘সহজ’ নয়
দুই ঈদের আগে ট্রেনের টিকিট পেতে সাধারণ মানুষের যে ভোগান্তির চিত্র আমরা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখি, সেরকম চিত্রই এখন দেখা যাচ্ছে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে।
৩০ মার্চ ২০২২, ০৩:৪০ অপরাহ্ন