বিশ্বজুড়ে সাংবাদিকদের কারাবন্দি করা বন্ধ করতে হবে
চলতি বছর বিশ্বজুড়ে কারাবন্দি সাংবাদিকের সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। এটি অত্যন্ত উদ্বেগজনক যে, সিপিজে এ নিয়ে টানা ৬ বছর সারাবিশ্বে রেকর্ড সংখ্যক সাংবাদিক কারাবন্দির ঘটনা নথিভুক্ত করেছে।
১১ ডিসেম্বর ২০২১, ০২:৫৬ পূর্বাহ্ন
রাজনৈতিক দলগুলোকে সন্ত্রাসী পালন বন্ধ করতে হবে
বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার দায়ে বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০১৯ সালের অক্টোবরে এই ভয়ানক হত্যাকাণ্ডে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল সারাদেশ। এ ঘটনায় জড়িত থাকার জন্য আরও ৫ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
১০ ডিসেম্বর ২০২১, ০৪:২৪ পূর্বাহ্ন
দুর্ঘটনা, অবহেলা নাকি খুন?
চট্টগ্রামের উন্মুক্ত নালা এর আগেও প্রাণ কেড়ে নিয়েছে। এবার গত সোমবার ড্রেনে পড়ে নিখোঁজ হয় ১২ বছরের এক শিশু। দমকল বাহিনীর কর্মীরা নিখোঁজ ছেলেটির সন্ধানে অভিযান চালাচ্ছেন। ছেলের ছবি ধরে শোকাহত বাবার ছবি যা দ্য ডেইলি স্টারের প্রথম পাতায় প্রকাশিত হয়েছে তা মর্মান্তিক।
৯ ডিসেম্বর ২০২১, ০৩:৫৯ পূর্বাহ্ন
মুরাদের অচিন্তনীয় নারীবিদ্বেষ
তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে মুরাদ হাসানকে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশের ভিত্তিতে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এই উদ্যোগে সারা দেশের যেসব নারী একাগ্রচিত্তে ঘটনাপ্রবাহ অনুসরণ করছিলেন, তারা স্বস্তির নিশ্বাস ফেলেছেন। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও তা বাস্তবায়নের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তিনি দেখিয়ে দিয়েছেন, তার মন্ত্রিসভায় এরকম সদস্যের কোনো স্থান নেই, যারা উন্মুক্ত প্ল্যাটফর্মে এরকম কুৎসিত ও নারীবিদ্বেষী মন্তব্য করতে পারেন। বিশেষ করে সে মন্তব্যে কী পরিণতি হতে পারে সে বিষয়ে একটুও চিন্তা না করে নারীদের অসম্মান করার প্রবণতা দেখা যায়।
৮ ডিসেম্বর ২০২১, ১২:২৭ অপরাহ্ন
প্রখর ব্যক্তিত্বের বিভায় সমুজ্জ্বল সৈয়দ আকরম হোসেন
প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এক সম্মাননা অনুষ্ঠানে দুঃখ করে বলেছিলেন শিক্ষকদের দেখলে শিক্ষার্থীরা আর অন্তর থেকে ভক্তি-শ্রদ্ধা করে না। কিন্তু এই দহনকালে এখনও কিছু শিক্ষক আছেন যাদের অন্তর থেকে শ্রদ্ধা করে, ভালোবাসে শিক্ষার্থীরা। মাথার মুকুট মনে করে তাদের সামনে শ্রদ্ধায় অবনত হয়। হতাশায় আচ্ছন্ন সময়ে তারাই জাতির বাতিঘর। নিঃসন্দেহে এ কালে সৈয়দ আকরম হোসেন তাদের মধ্যে অন্যতম।
৮ ডিসেম্বর ২০২১, ০৯:৫৫ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ
নারীর প্রতি অবমাননাকর ও অশালীন মন্তব্যের জন্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।
৮ ডিসেম্বর ২০২১, ০৫:৩২ পূর্বাহ্ন
কিছু আন্দোলন মানুষের হাতে থাক
আমাদের আন্দোলনগুলো হাতছাড়া হয়ে যায়, লুট হয়ে যায়। কখনো বন্ধুর বেশে ঢুকে পড়ে, কখনো শত্রুর বেশে হামলে পড়ে সুযোগ নেয় অন্যরা। অনেক বছর ধরে সাধারণ মানুষের কোনো আন্দোলন চূড়ান্তভাবে আর তাদের হাতে থাকছে না।
৭ ডিসেম্বর ২০২১, ০৫:১৩ পূর্বাহ্ন
এই মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ বাঁচবে কীভাবে?
নিত্যপণ্য ও জ্বালানির লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। পরিস্থিতি এমন হয়েছে যে, বেশিরভাগ মানুষ বাজারে যেতেই ভয় পাচ্ছেন।
৭ ডিসেম্বর ২০২১, ০৪:২২ পূর্বাহ্ন
রাজনীতি ও ভাষার অপব্যবহার
বাকস্বাধীনতা এবং নাগরিকের ব্যক্তিগত বিষয় ও গোপনীয়তা উভয়ই সংবিধান কর্তৃক স্বীকৃত। একটা আর একটা মাড়িয়ে যেতে পারে না। আর সেই সীমাবদ্ধতাগুলোও সংবিধান ঠিক করে দিয়েছে। এই অধিকারগুলো একই সঙ্গে সাংবিধানিক দায়িত্বও বটে, যা রাষ্ট্র নিশ্চিত করতে বাধ্য থাকে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়ও এই অধিকারগুলো খর্ব করা যায় না। তাই, সাধারণ নাগরিকদের চেয়ে, এই অধিকারগুলো টিকিয়ে রাখতে রাজনীতিবিদদেরই দায়িত্ব বেশি থাকে। আইনি দিক বাদ দিয়ে নীতিগত ভাবে দেখলেও রাজনীতিবিদদের দায়িত্ব আগে চলে আসে। রাজনীতি যারা করেন, তারা শুধু দেশই চালান না, তারা জাতির পথ প্রদর্শক হিসেবে কাজ করেন। পারিবারিক শিক্ষা যেমনি মানুষকে পরিশীলিত করে, তেমনি রাষ্ট্রীয় শিক্ষাও মানুষকে জাতীয় জীবনের আচরণ ও ব্যবহারকে তৈরি করে দেয়। এই রাষ্ট্রীয় শিক্ষার খানিকটা আসে, রাজনীতিক আর রাষ্ট্রনায়কদের আচরণ আর ভাষার ব্যবহার থেকে। কারণ মানুষের মুখের ভাষা, শুধু যে কিছু প্রকাশ্য শব্দ তা নয়, বরং তা একজনের জীবনাদর্শ, নীতিজ্ঞান আর চারিত্রিক বৈশিষ্ট্য এরও প্রতিফলন।
৬ ডিসেম্বর ২০২১, ১১:৩২ পূর্বাহ্ন
৯০ এর আন্দোলনের ৩ দশক: ফিরে দেখা আমাদের আকাঙ্ক্ষা ও অর্জন
আজ থেকে ৩ দশক আগে সামরিক জান্তা এরশাদের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছর আন্দোলনের পর তার পতন হয়েছিল। সে আন্দোলনে প্রায় ৩৭০ জন জীবন দিয়েছিলেন, পঙ্গু-গুম হয়েছিলেন অসংখ্য মানুষ। হরতাল হয়েছিল প্রায় ১ বছর ৩২৮ দিন! অবরোধ হয়েছিল ৭০ দিন। জাতীয় সম্পদ ও আর্থিক ক্ষতিও হয়েছিল প্রায় ৩০ হাজার কোটি টাকার।
৬ ডিসেম্বর ২০২১, ০৯:৪৯ পূর্বাহ্ন
শুধু মেয়েদেরই নয়, যৌন নিপীড়ন করা হচ্ছে ছেলেদেরও
সালমা আক্তার (ছদ্মনাম) ও তার স্বামী বেসরকারি ব্যাংকে কর্মরত। তাদের ছেলের বয়স যখন ৫ বছর, তখন বাসায় যে গৃহকর্মীর কাছে থাকতো, সে নিয়মিতভাবে শিশুটিকে যৌন নিপীড়ন করতো। ক্রমে শিশুটি অস্বাভাবিক আচরণ শুরু করে এবং ওই গৃহকর্মীকে ভয় পেতে শুরু করে। ডাক্তারের কাছে গিয়ে বিষয়টি সম্পর্কে বুঝতে পারেন এই দম্পতি। এই ঘটনা তাদের ওপর এতটাই প্রভাব ফেলেছিল যে, নিজেরাই সবসময় তটস্থ থাকতেন।
৬ ডিসেম্বর ২০২১, ০৯:১০ পূর্বাহ্ন
মৈত্রী দিবস: বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর
বাংলাদেশ ও ভারত দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশী রাষ্ট্র হলেও এই ২ দেশের মধ্যে ঐতিহাসিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।
৬ ডিসেম্বর ২০২১, ০৭:০৩ পূর্বাহ্ন
ব্যাংকিং খাত কি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে?
দেশে ক্রমবর্ধমান অবৈধ সম্পদের সঙ্গে তাল মিলিয়ে খেলাপি ঋণ পুনরুদ্ধার কার্যক্রম ব্যর্থ হওয়ায় ব্যাংকগুলোর নগদ অর্থের প্রবাহ এবং আয়কে প্রভাবিত করেছে, যা উদ্বেগজনক।
৬ ডিসেম্বর ২০২১, ০৭:০১ পূর্বাহ্ন
স্থপতিরা আর বড়লোকদের সেবাদাস না: রফিক আজম
‘স্থাপত্য এক সময় ছিল রাজা-রাজড়াদের হাতিয়ার। তারা তোরণ বানাতেন, দালান বানাতেন, প্রাসাদ বানাতেন স্থপতিদের দিয়েই। দেখাতেন তারা কতটা ক্ষমতাধর। এর মাধ্যমে শাসন করতেন অন্যদের। কিন্তু দিন পালটেছে। স্থপতিরা এখন আর বড়লোকদের সেবাদাস না।’
৩ ডিসেম্বর ২০২১, ০৫:৫৯ অপরাহ্ন
ক্রমবর্ধমান বৈষম্য আমাদের অগ্রগতি আটকে দিচ্ছে
২০২১ সালের ১ ডিসেম্বর একটি উন্নয়ন সম্মেলনে বিশেষজ্ঞরা দুঃখ প্রকাশ করে বলছিলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, তা একটি বৈষম্যপূর্ণ সমাজের দিকেও নিয়ে যাচ্ছে। এ বিষয়টি নিয়ে আমরাও তাদের মতোই হতাশ।
৩ ডিসেম্বর ২০২১, ০৪:১০ পূর্বাহ্ন
সরকারের উচিত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া
গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তান এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের মৃত্যু হয়। পরদিন চাঁদপুরের কচুয়া উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আরও ৩ কলেজ শিক্ষার্থী—ঊর্মি মজুমদার, মাহবুব আলম ও সাদ্দাম হোসেন নিহত হন।
২ ডিসেম্বর ২০২১, ০৪:০৫ পূর্বাহ্ন
সড়কে ঝরে পড়ল আরও এক প্রাণ
শহরে সড়ক দুর্ঘটনায় নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নাঈম হাসান নিহত হওয়ার এক সপ্তাহও পেরিয়ে যায়নি, আমরা জানতে পারি রাজধানীর রামপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
১ ডিসেম্বর ২০২১, ০৪:০২ পূর্বাহ্ন
খালেদা জিয়ার চিকিৎসা: পরিস্থিতি পুনর্বিবেচনার সময় এখনই
সর্বশেষ পাওয়া সংবাদ অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। তার স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার বিষয়ে চিকিৎসকরা প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে বক্তব্য দিয়েছেন।
৩০ নভেম্বর ২০২১, ০২:২৭ পূর্বাহ্ন
পুঁজিবাজার নিয়ে বিএসইসির ভাষ্য রেফারিসুলভ নয়
শেয়ারবাজার নিয়ে বিএসইসির ঊর্ধতন কর্মকর্তাদের কিছু বক্তব্য থেকে নানা প্রশ্ন তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, তাদের বক্তব্য রেফারিসুলভ নয়। রেফারির কাজ সঠিকভাবে খেলা পরিচালনা করা, খেলায় ফলাফল কি হবে সেটি বলে দেওয়া নয়। বরং বিএসইসির কাজ হলো বাজারে যেন কেউ অন্যায় বা আইন না ভাঙে সেটি নিয়ে কাজ করা।
২৯ নভেম্বর ২০২১, ০৭:১০ পূর্বাহ্ন
করোনার আরও এক নতুন ভ্যারিয়েন্ট, প্রয়োজন সর্বোচ্চ প্রস্তুতি
করোনাভাইরাসের এক নতুন ও আরও মারাত্মক ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটি সত্যিই উদ্বেগজনক। ডেল্টা ভ্যারিয়েন্টের প্রথম ও দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে গিয়ে আমরা খুব কমই স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছিলাম। এখন আমরা আবারও করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের মুখোমুখি হয়েছি। এটি এখন পর্যন্ত কতজনকে সংক্রমিত করেছে তা এখনও অজানা।
২৯ নভেম্বর ২০২১, ০২:৩০ পূর্বাহ্ন