মানব পাচার: ২১ ভুক্তভোগী ন্যায়বিচার থেকে বঞ্চিত
গতকাল রোববার দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে মামলা দায়েরের দেড় বছর পরেও পাচারের শিকার ২১ জনের পরিবার কোনো প্রতিকার পায়নি। বিষয়টি দুর্ভাগ্যজনক। তদন্তকারী সংস্থাগুলো মামলা এগিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ করতে না পারায় এ ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০৬ অপরাহ্ন
সড়ক ও জনপথের প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করুন
সরকারি আরও একটি প্রকল্প নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারা এবং ফলশ্রুতিতে প্রকল্পের মোট ব্যয় বাড়ার বিষয়টি হতাশাজনক। সড়ক ও জনপথ বিভাগ (আরএইচডি) যশোর-খুলনা জাতীয় মহাসড়কের আংশিক পুনর্নির্মাণের (৩৮ কিলোমিটার দীর্ঘ) এই প্রকল্পটি হাতে নেয় ২০১৭ সালের জানুয়ারিতে।
৬ সেপ্টেম্বর ২০২১, ১১:০৫ পূর্বাহ্ন
স্কুল খোলার গাইডলাইনে স্বাস্থ্য ও নিরাপত্তাকে বিশেষ প্রাধান্য দিতে হবে
প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর অবশেষে স্কুল ও কলেজ খুলতে যাচ্ছে, যেটি একটি ইতিবাচক ঘটনা। গত শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্কুল খোলার ঘোষণা দেওয়ার সময় জানান, কর্তৃপক্ষ এ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং তারা শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালাগুলো ঠিকমত চালু করা ও বজায় রাখার বিষয়গুলো কঠোরভাবে নিরীক্ষণ করবে।
৫ সেপ্টেম্বর ২০২১, ১২:৩২ অপরাহ্ন
সরকারি হাসপাতাল বহিরাগতদের প্রভাব মুক্ত করতে হবে
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের (পিকেএমসি) নিয়মিত সেবা কার্যক্রম বিভিন্ন কারণ ও বহিরাগতদের প্রভাবে ব্যাহত হচ্ছে—বিষয়টি হতাশাজনক। এই বহিরাগতদের মধ্যে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের দালাল, অ্যাম্বুলেন্স কর্মী ও ওষুধ কোম্পানির প্রতিনিধিরা রয়েছেন।
৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৩ পূর্বাহ্ন
আবুল মনসুর আহমদের দুঃখ যায়নি
লেখক মাত্রই সংবেদনশীল মানুষ। অন্যের দুঃখ-কষ্ট আপনার করে ভাবতে পারেন বলেই তিনি লেখক। এই ভাবনা ও বোধের জায়গা যার যত বেশি, তিনি তত বড় মানের হন। স্বজন, স্বজাতি, স্বসম্প্রদায় ও স্বসময়ের মানুষের জন্যে, সব প্রাণের ভালো থাকার জন্যে তার হৃদয় কাঁদে বলেই তিনি কলম ধরেন, লেখার মধ্য দিয়ে তার যা বলার বলে যান।
৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৬ অপরাহ্ন
বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সুরক্ষার ব্যবস্থা করুন
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি) গত মাসে জলবায়ু পরিবর্তন বিষয়ে তাদের যুগান্তকারী একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জাতিসংঘের মহাসচিব প্রতিবেদনটিকে ‘মানুষের জন্য লাল সংকেত’ বলে অভিহিত করেছেন।
৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৪ অপরাহ্ন
ঝুমন দাশ ও প্রশ্নবিদ্ধ রাষ্ট্রের মানবিকতা
আমাদের প্রজন্মের সাংবাদিকদের মধ্যে কোর্ট আর ডিফেন্স নিয়ে রিপোর্টিং বা লেখালেখিতে এক ধরনের ট্যাবু ছিল। শুরুতেই এই দুটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিভাগ থেকে নিরাপদ দূরে থাকার জন্য সতর্কবাণী দিয়ে বলা হতো, জাতীয় সংসদ ছাড়া এই দুই বিভাগ নিয়ে টু শব্দ করার সুযোগ কারো নেই।
৩ সেপ্টেম্বর ২০২১, ১১:২১ পূর্বাহ্ন
কেন বর্ষাকালেই খুঁড়তে হয় ঢাকার রাস্তা
সম্প্রতি বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত ‘কনটেম্পোরারি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট (সমসাময়িক পরিকল্পনা ও উন্নয়ন ব্যবস্থাপন)’ বিষয়ের ওপর একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নগর পরিকল্পনাবিদরা যে প্রশ্নটি তুলেছেন তা অত্যন্ত যুক্তি সংগত। আলোচকরা জানতে চেয়েছেন, কেন রাস্তা খোঁড়াখুঁড়িতে নীতিমালা মেনে চলা হয় না।
২ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৯ পূর্বাহ্ন
মেট্রো রেল: যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা
ঢাকার এলিভেটেড মেট্রো রেল বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করেছে। যাত্রী পরিবহনের নতুন এই ধরন দেশের মাটিতে আগে কখনো দেখা যায়নি। যার প্রথম পদক্ষেপটি সংঘঠিত হয়েছে গত রোববার। যখন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মেট্রো রেলের পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন।
৩১ আগস্ট ২০২১, ১২:৪৪ অপরাহ্ন
কানাডায় মধ্যবর্তী নির্বাচন: কে আসবে ক্ষমতায়
আগামী ২০ সেপ্টেম্বর কানাডার ৪৪তম জাতীয় নির্বাচন। নির্বাচনটি হওয়ার কথা ছিল ২০২৩ সালের অক্টোবরে।
৩১ আগস্ট ২০২১, ১২:২৬ অপরাহ্ন
প্রণোদনা বিতরণকারীদের ঘুষ দাবি: ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে
করোনাভাইরাস মহামারির কারণে ভয়াবহ অর্থনৈতিক মন্দার তৈরি হয়েছে এবং এতে নিশ্চিতভাবেই প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব আসবে। এই পরিস্থিতিতে সরকার যখন প্রণোদনা প্রকল্পের মাধ্যমে পণ্য উৎপাদন ও সেবা খাতের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে, তখন দুর্ভাগ্যজনকভাবে সে উদ্যোগে বিঘ্ন সৃষ্টি করছে বিতরণকারীরা। তারা এই প্রণোদনার বিপরীতে ঘুষ চাইছেন।
৩০ আগস্ট ২০২১, ০৫:৩৩ অপরাহ্ন
ফুল কিনতে গিয়ে আর ফিরলেন না!
বংশালের ছাত্রদল নেতা মাহফুজুর রহমানের ছেলের জন্মদিন ছিল ২০১৩ সালের ২ ডিসেম্বর। মাহফুজ তার ছেলেকে বিশেষ এই দিনটিতে ফুল এনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি রাখতেই তিনি শাহবাগ যান ফুল কিনতে। কিন্তু, এরপর আর ঘরে ফেরেননি।
৩০ আগস্ট ২০২১, ০৯:৫৮ পূর্বাহ্ন
কৃষ্ণ সর্বগুণের অভিব্যক্তিত্বে উজ্জ্বল এক চরিত্র
অধর্মের বিপরীতে ধর্ম সংস্থাপনের জন্য শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে মথুরায় কংসের কারাগারে দেবকীর অষ্টমগর্ভে জন্মগ্রহণ করেছিলেন। কংস, জরাসন্ধ, শিশুপাল প্রভৃতি অত্যাচারী রাজাদের নিধন, সর্বোপরি কুরুক্ষেত্র যুদ্ধে নিরস্ত্র সারথির ভূমিকায় সম্পূর্ণ মগজাস্ত্র ব্যবহার করে বিজয়লাভের ফলে কৃষ্ণ লোকোত্তর মহিমা প্রাপ্ত হন। তিনি হয়ে ওঠেন কিংবদন্তীতুল্য একমেব অদ্বিতীয়ম। গোটা ভারতবর্ষ কৃষ্ণময় হয়ে ওঠে।
৩০ আগস্ট ২০২১, ০৯:৫১ পূর্বাহ্ন
গণমাধ্যমের সর্বগ্রাসী করপোরেটকরণ
সাংবাদিক হিসেবে গণমাধ্যমের প্রতি সরকারের শোষণমূলক আচরণের বিরুদ্ধে সংগ্রাম করার কিছু অভিজ্ঞতা আমাদের রয়েছে। কিন্তু, মালিক নিজেই যখন তার গণমাধ্যমের প্রতি শোষণমূলক আচরণ করেন, তখন কীভাবে এবং কেন এমন পরিস্থিতির মোকাবিলা করব?
২৮ আগস্ট ২০২১, ০৪:২৪ অপরাহ্ন
বিশ্ববিদ্যালয় খোলার সময় শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করুন
৫০০ দিনেরও বেশি সময় ধরে বাংলাদেশে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। বৈশ্বিক পর্যায়ের শিক্ষাক্ষেত্রেও যা দীর্ঘতম শাটডাউনগুলোর একটি। এ পর্যায়ে আমরা জেনে খুশি হয়েছি যে, কর্তৃপক্ষ মধ্য অক্টোবর থেকে নির্দিষ্ট কিছু শিক্ষা বিষয়ক কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার এ সংক্রান্ত এক সভায় ঘোষণা করা হয়, সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা প্রদান নিশ্চিত করা হবে এবং ১৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে ক্লাস শুরু হবে।
২৮ আগস্ট ২০২১, ০৩:১৬ অপরাহ্ন
রেলওয়ের দুরবস্থা: জাদুঘরে রাখার মতো ইঞ্জিন দিয়ে কেন ট্রেন চলছে
জরাজীর্ণ ও বারবার মেরামতের প্রয়োজন হওয়া মেয়াদোত্তীর্ণ মেশিনের ওপর নির্ভর করে যে পরিবহন সেবা চলে, সেই পরিবহন সেবা আর যাই হোক, মানসম্মত নয়।
২৭ আগস্ট ২০২১, ০৫:০৯ অপরাহ্ন
জনপ্রশাসনে আমলাতন্ত্রের অসমতা উদ্বেগের বিষয়
যে কোনো দেশের জন্য একটি শক্তিশালী ও কার্যকর জনপ্রশাসন অবকাঠামো থাকা খুবই জরুরি। কারণ এটি না থাকলে সুশাসন প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।
২৭ আগস্ট ২০২১, ০৩:০৯ অপরাহ্ন
কি কথা তাহার সাথে? তার সাথে!
১৫ আগস্ট অবিশ্বাস্য দ্রুততায় তালেবানের হাতে কাবুলের নিয়ন্ত্রণ যাওয়ার পর ১০ দিন চলে গেছে। কিন্তু এখন পর্যন্ত তালেবান কেন্দ্রীয় সরকার গঠনের কাজে তেমন অগ্রগতির খবর পাওয়া যায়নি। যদিও দুএকটি প্রদেশে (যেমন: জাবুল ও পাকতিয়া) প্রাদেশিক গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। আরও শোনা যাচ্ছে সরকার গঠন নিয়ে বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের সঙ্গে নাকি তালেবানের আলোচনা চলছে। এই অবস্থাতেই ২৪ আগস্ট মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস কাবুলে তালেবান নেতা মোল্লা আবদুল গনি বারাদারের সঙ্গে বৈঠক করেছেন।
২৬ আগস্ট ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ন
মহামারিতে শ্রমিকদের ক্ষতি অপূরণীয়
টিনের শেডের নীচে খারাপ অবস্থায় তারা কল-কারখানায় কাজ করে। গণপরিবহনে বা দীর্ঘপথ হেঁটে তাদের দীর্ঘ দিনের শুরু হয়। বর্ষার বৃষ্টি বা গ্রীষ্মের তাপ তাদের সহ্য করতে হয়। তাদের অধিকাংশই কঠোর পরিশ্রম করা সত্ত্বেও অল্প পরিমাণে উপার্জন করে এবং উপার্জনের অর্থে ঘর ভাড়া, খাবার, পোশাক এবং শিশুদের শিক্ষার জন্য অর্থ ব্যয় কঠিন হয়ে পড়ে।
২৬ আগস্ট ২০২১, ০৬:১৬ পূর্বাহ্ন
মহামারিকালে অবহেলিত চা-শ্রমিক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রামপুর চা-বাগানের শ্রমিক পবন পাল (৩৮) মারা গেছেন গত ৬ জুলাই। রামপুর বাগানটি ফিনলে চা কোম্পানির মালিকানাধীন রশিদপুর চা-বাগানের একটি ফাঁড়ি বাগান।
২৫ আগস্ট ২০২১, ১১:২৯ পূর্বাহ্ন