হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও বোলিং নিল বাংলাদেশ, একাদশে দুই বদল
প্রথম দুই ম্যাচে টস জিতে বোলিং নিয়ে হেরেছিলো বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশের বিব্রতকর পরিস্থিতি এড়ানোর ম্যাচেও সিদ্ধান্তে কোন বদল আনেননি মেহেদী হাসান মিরাজ। এবারও স্বাগতিকদের ব্যাট করতে দিয়েছেন তারা। শেষ ম্যাচে বোলিং আক্রমণে দুই বদল এনেছে বাংলাদেশ।
হারারেতে আগে বোলিং বেছে নেওয়া বাংলাদেশের একাদশে নেই গতিময় পেসার নাহিদ রানা। তাকে বিশ্রাম দেওয়ার কথা জানান মিরাজ।
বাংলাদেশ একাদশে আছে একাধিক বদল। নাহিদকে বসিয়ে খেলানো হচ্ছে দলে যোগ দেওয়া মোহাম্মদ সাইফুদ্দিনকে। একাদশে এসেছেন বাঁহাতি স্পিনার তানভির আহমেদ। তাকে জায়গা দিতে বাইরে বসছেন বিবর্ণ পারফর্ম করা লেগ স্পিনার রিশাদ হোসেন।
জিম্বাবুয়ে তাদের একাদশে এনেছে মোট তিন বদল। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে স্বাগতিক অধিনায়ক রিচার্ড এনগারাভাও এই ম্যাচে খেলছেন না। সিরিজ জিতে যাওয়ায় তিনি বিশ্রামে যাওয়ায় দলকে নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা। তাদের একাদশে নেই মূল পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউম্যান নিমাহুরি।
তাদের জায়গায় এসেছেন ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু ও তানাকা চিবাঙ্গা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তানভির ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, ক্লাব মাদান্দে, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, তানাকা চিবাঙ্গা, আর্নেন্ট মাসুকু।