লাইভ

লাঞ্চের পর স্টার্ককে ফেরালেন তাসকিন, ইতিহাস গড়ার কাছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
ডারউইনে ইতিহাসের সামনে বাংলাদেশ

লাঞ্চের পর স্টার্ককে ফেরালেন তাসকিন

শুরুতে খুব একটা ভালো করতে না পারা তাসকিন আহমেদ অবশেষে ব্রেক থ্রো আনলেন। কিছুটা নিবেদন দেখানো মিচেল স্টার্ককে আউট করে অস্ট্রেলিয়ার ৮ম উইকেট ফেললেন তিনি।

মিরাজের ঘূর্ণিতে প্রথম সেশনেই কোণঠাসা অস্ট্রেলিয়া

পুরনো বলে উইকেট সহজ হয়ে যাওয়ায় চতুর্থ দিনে বড় জুটির ভয় ছিলো বাংলাদেশের। কিন্তু দারুণ বোলিংয়ে সেটা তুড়ি মেরে উড়িয়ে দেন মেহেদী হাসান মিরাজ। আলেক্স কেয়ারি, বো ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে পর পর ফিরিয়ে দেন তিনি। রোববার প্রথম সেশনে ৮২ রান যোগ করে লিড পেলেও ৩ উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। ৭ উইকেটে ২৪৩ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে তারা। ক্যামেরন গ্রিন ৮৫ ও মিচেল স্টার্ক ১৪ রান নিয়ে ক্রিজে আছেন। অজিদের লিড ১৫ রানের।

লিড পেল অস্ট্রেলিয়া, মিরাজের ঘূর্নিতে বাংলাদেশের দাপট

ইনিংস হারের শঙ্কায় পড়েছিলো অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত বিব্রতকর পরিস্থিতি থেকে উদ্ধার পেল না। ক্যামেরন গ্রিনের ব্যাটে ইনিংস হার এড়িয়েছে স্বাগতিক দল। তবে সকালের সেশনে মেহেদী হাসান মিরাজের ঘূর্নিতে ৭ উইকেট হারিয়ে ফেলায় ম্যাচে এখন কোণঠাসা অবস্থা তাদের। পুরো নিয়ন্ত্রণ নিয়ে ঐতিহাসিক জয়ের ঘ্রাণ পাচ্ছে বাংলাদেশ।

মিরাজের ঘূর্নিতে জয়ের কাছে বাংলাদেশ

চতুর্থ দিনের সকালটা নিজের করে নিলেন মেহেদী হাসান মিরাজ। আলেক্স কেয়ারি, বো ওয়েবস্টারের পর অজি অধিনায়ক প্যাট কামিন্সকেও আউট করলেন তিনি। মিরাজের বলে ডিফেন্স করতে গিয়ে ফরোয়ার্ড শর্ট লেগে ক্যাচ দিয়েছেন কামিন্স। ২০৭ রানে ৭ উইকেট হারিয়ে কাঁপছে অস্ট্রেলিয়া। ইনিংস হার এড়াতে এখনো তাদের দরকার ২১ রান।

ওয়েবস্টারকেও বোল্ড করলেন মিরাজ

চতুর্থ দিন সকালে মেহেদী হাসান মিরাজ স্পিন ভেল্কিতে বাংলাদেশের দাপট অব্যাহত রাখলেন। আলেক্স কেয়ারির পর বো ওয়েবস্টারকেও ফিরিয়ে দিলেন তিনি। তার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে গেলেন অজি অলরাউন্ডার। ১৯৩ রানে ৬ উইকেট হারালো অস্ট্রেলিয়া। এখনো ইনিংস হার এড়াতেই তাদের দরকার ৩৫ রান।

কেয়ারিকে ফিরিয়ে দিলেন মিরাজ

ক্যামেরন গ্রিন ও আলেক্স কেয়ারে পঞ্চম উইকেট জুটিতে পঞ্চাশ পেরিয়ে গিয়েছিলেন। তবে বিপদ বাড়ার আগেই সাফল্য পেলেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার কিপার-ব্যাটার। গ্রিনের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে তুলেছেন ৫৬ রান। ৭২ বলে ৩০ রান করে আউট হয়েছেন কেয়ারি। ১৭৮ রানে পঞ্চম উইকেটের পতন হয়েছে অস্ট্রেলিয়ার। এখনো ইনিংস হার এড়াতে ৫০ রান করতে হবে তাদের।

ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন দিনে দাপট দেখিয়ে চালকের আসনে ছিলো বাংলাদেশ। চতুর্থ দিনে সেটা অব্যাহত রেখে ঐতিহাসিক জয়ের হাতছানি নাজমুল হোসেন শান্তদের। রোববার ৪ উইকেটে ১৬১ রান নিয়ে দিনের খেলা শুরু করেছে অজিরা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৮ রানের জবাবে বাংলাদেশ তুলেছিলো ৪২৬ রান। ২২৮ রানের বিশাল লিড নেওয়ার পর আগের দিন বল হাতে দারুণ শুরু হয়। ৩৭ রানে ২ ওপেনারকে ফেরানোর পর ১২২ রানে পড়ে ৪ উইকেট।