এমন মেসিকেই প্রত্যাশা করেছিল ক্রোয়েশিয়া!
লুকা মদ্রিচরা বারবারই বলে আসছিলেন শুধু মেসি নয়, গোটা আর্জেন্টিনাকে রুখতেই চেষ্টা করবেন তারা। তবে আদতে মেসি কিংবা আর্জেন্টিনা কাউকেই রুখতে পারেননি জ্লাতকো দালিচের শিষ্যরা।
১৪ ডিসেম্বর ২০২২, ০৬:১৭ পূর্বাহ্ন
‘তুমি যে বিশ্বের সেরা সেটা প্রমাণ করতে কখনই ক্লান্ত হও না’
ক্রোয়েশিয়ার বিপক্ষে অধিনায়কোচিত পারফরম্যান্সে আরও একবার দিলেন সামনে থেকে নেতৃত্ব, আর্জেন্টিনা পৌঁছে গেল কাতার বিশ্বকাপের ফাইনালে। এই ম্যাচ দেখে উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজ মাতলেন সাবেক সতীর্থ মেসির প্রশংসায়।
১৪ ডিসেম্বর ২০২২, ০৪:৫৪ পূর্বাহ্ন
আর কোনো বিশ্বকাপ খেলবেন না, জানিয়ে দিলেন মেসি
এবারের বিশ্বকাপই যে লিওনেল মেসির শেষ, তা অনুমিতই ছিল। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা।
১৪ ডিসেম্বর ২০২২, ০৩:৪৫ পূর্বাহ্ন
স্বপ্নের ফাইনালে ওঠার দিনে মেসির ৫ রেকর্ড
ক্রোয়েশিয়াকে হারিয়ে আরও একটি বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। স্বপ্নের ট্রফিটি ছুঁয়ে দেখার আরও কাছে এলেন লিওনেল মেসি। এ শিরোপা জিততে পারলে নিজেকে অনন্য উচ্চতায় তুলবেন নিশ্চিতভাবেই। তবে এদিন ব্যক্তিগতভাবেও পাঁচটি কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
১৩ ডিসেম্বর ২০২২, ০৯:৪৬ অপরাহ্ন
মধুর প্রতিশোধ নিয়েই ফাইনালে আর্জেন্টিনা
রাশিয়া বিশকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরেই বিশ্বকাপ কঠিন হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। তাতে দ্বিতীয় রাউন্ডে চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে আর পেরে ওঠেনি তারা। সেই ক্রোয়েশিয়াই এবার সেমি-ফাইনালে ছিল আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ। এবার সেই হারের মধুর প্রতিশোধ নিয়েই ফাইনালের টিকিট কাটল দলটি। এমনকি ব্যবধানটাও সমান করেছে দলটি।
১৩ ডিসেম্বর ২০২২, ০৬:৪৮ অপরাহ্ন
আর্জেন্টিনার একাদশে পারাদেস-তাগলিয়াফিকো
ক্রোয়েশিয়ার বিপক্ষেও প্রথম একাদশে নেই আনহেল দি মারিয়া। চোট কাটিয়ে এখনও শতভাগ ফিট হতে না পারায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তার পরিবর্তে লিয়েন্দ্রো পারাদেসে আস্থা রেখেছেন এ কোচ। তবে চোট নিয়ে নানা শঙ্কা থাকলেও এ ম্যাচে শুরু থেকেই খেলছেন মিডফিল্ডার রদ্রিগো দি পল।
১৩ ডিসেম্বর ২০২২, ০৫:০৯ অপরাহ্ন
'আগ্রাসী মেসি'তে ম্যারাডোনাকে খুঁজে পাচ্ছেন আর্জেন্টাইনরা
দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে লিওনেল মেসিকে ক'বার মেজাজ হারাতে দেখেছেন? খুব বেশিবার অবশ্যই না। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ আটের ম্যাচে দেখা মেলে এক ভিন্ন মেসির। টাইব্রেকারে গোল করে করেন ভিন্নধর্মী উদযাপন, ম্যাচশেষে তেড়ে যান প্রতিপক্ষ ডাগআউটে। কেউ কেউ আগ্রাসী মেসির সমালোচনায় মাতলেও ১৯৭৮ এর বিশ্বকাপজয়ী ফুটবলার ওসভালদো আর্দিলেসের মনে ধরেছে আর্জেন্টাইন অধিনায়কের নতুন রূপ। মেসির ভেতর তিনি দেখছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ছাপও।
১৩ ডিসেম্বর ২০২২, ০৩:৩৮ অপরাহ্ন
যেকোনো পরিস্থিতি মোকাবিলার উপায় জানা আছে আর্জেন্টিনার
কাতার বিশ্বকাপের একাধিক ম্যাচে দেখা মিলেছে শেষ সময়ের নাটকীয়তার। এগিয়ে থেকেও প্রতিপক্ষের তুমুল আক্রমণে শেষ সময়ে হজম করে ফেলছে গোল, ম্যাচ গড়াচ্ছে টাইব্রেকারে। নকআউটের সবশেষ দুই ম্যাচে এই চ্যালেঞ্জ উতরে এসেছে আর্জেন্টিনা। ফলে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে এমন পরিস্থিতির সম্মুখীন হলে কি করতে হবে তা ভালোই জানা আছে আলবিসেলেস্তেদের।
১৩ ডিসেম্বর ২০২২, ১২:৪৭ অপরাহ্ন
জিরুদ: পরীক্ষিত এক অবহেলার নাম
বলুনতো, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের সর্বকালের সবচেয়ে বেশি গোলের মালিক কে? আপনার মাথায় হয়তো অনেকগুলো নাম ঘুরপাক খাচ্ছে। খাবে নাই বা কেন, এই তালিকায় যে যুক্ত অনেক রথী-মহারথীর নাম। অলটাইম গ্রেট মিশেল প্লাতিনি থেকে শুরু করে এই লিস্টে আছে জিনেদিন জিদান, করিম বেনজেমা, থিয়েরি অঁরি, রিবেরি, এমবাপের মত অনেক বড় বড় নাম। কিন্তু এতসব গ্রেটদের টপকে এই রেকর্ড এখন কার জানেন? তার নাম অলিভিয়ে জিরুদ। পরিচিত লাগছে? এই বিশ্বকাপে ৪ গোল করার সুবাদে অনেকের কাছে এই নাম পরিচিত লাগলেও এর আগে এই নাম শোনেননি এরকম মানুষের সংখ্যাই বেশি। এর অনেকগুলো কারণের মধ্যে একটা হতে পারে ফ্রেঞ্চ মিডিয়ার জিরুদ কে নিয়ে বেশিরভাগ সময় নিরুত্তাপ থাকা, অনেক স্পোর্টস মিডিয়ার মতে, এই যুগের সবচেয়ে কম আলোচিত স্ট্রাইকারের লিস্টেও প্রথমদিকেই আছে জিরুদের নাম।
১৩ ডিসেম্বর ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ন
ব্রাজিল ম্যাচের মতো খেললে সব কিছুই সম্ভব: পেরিসিচ
শক্তির বিচারে ব্রাজিলের চেয়ে অনেক পিছিয়ে ছিল ক্রোয়েশিয়া। ঐতিহ্য তো বটেও। কিন্তু তারপরও কোয়ার্টার ফাইনালে অসাধারণ লড়াই করে সেলেসাওদের হারিয়ে দিয়েছে দলটি। এবার সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষেও ঠিক একই ধারায় খেলতে চায় তারা। আর এমনটা হলে যে কোনো কিছুই সম্ভব বলে মনে করেন দলের অন্যতম সেরা তারকা ইভান পেরিসিচ।
১৩ ডিসেম্বর ২০২২, ১১:৪৫ পূর্বাহ্ন
আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
আর মাত্র দুটি ধাপ, এরপরই অধরা সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার হাতছানি লিওনেল মেসির সামনে। ৩৬ বছরের আক্ষেপ ঘোচানোর মিশন আর্জেন্টিনার। ছেড়ে কথা বলবে না ক্রোয়েশিয়াও। ইতিহাসের সাক্ষী হতে পারে তারাও। রাশিয়া বিশ্বকাপে মেসিদের হারানোর সুখস্মৃতি নিয়ে আরও একটি স্বপ্নের ফাইনালের দ্বারপ্রান্তে দলটি।
১৩ ডিসেম্বর ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন
আর্জেন্টিনাকে 'বিশেষ সুবিধা' দেন মেসি
সৌদি আরবের বিপক্ষে হার। এরপর টানা চারটি জয়। এই চার জয়ের তিনটি ধরতে গেলে এসেছে লিওনেল মেসির একক নৈপুণ্যেই। ক্যারিয়ারে শেষ বেলায় এসেও অসাধারণ ছন্দে খেলে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। এ মহাতারকা দলে থাকলে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পায় বলেই মনে করেন দলের ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো।
১৩ ডিসেম্বর ২০২২, ১০:০৪ পূর্বাহ্ন
সেই আর্জেন্টিনার সঙ্গে বর্তমান দলের অনেক পার্থক্য দেখছেন তাগলিয়াফিকো
রাশিয়া বিশ্বকাপে ২০১৮ সালে ক্রোয়েশিয়ার সঙ্গে একই গ্রুপে পড়েছিল আর্জেন্টিনা। সেখানে ইউরোপীয় দলটির বিপক্ষে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল আলবিসেলেস্তেরা। চার বছর পর আবার সেই দলটির মোকাবেলা করতে যাচ্ছে দলটি। এবার লড়াইটা সেমি-ফাইনালে। তবে এবার ভিন্ন ফলাফল হবে বলেই আশা করছেন আর্জেন্টিনার লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকো।
১২ ডিসেম্বর ২০২২, ০৪:৪৪ অপরাহ্ন
ক্রোয়েশিয়ার বিপক্ষে 'খেলার ধরণে' পরিবর্তন আনবে না আর্জেন্টিনা
দীর্ঘ ৩৬ বছর ফুটবলের সর্বোচ্চ মর্যাদার ট্রফি জিততে পারেনি আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপেই হতে পারে এই অপেক্ষার অবসান, ক্রোয়েশিয়াকে হারাতে পারলে স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে লিওনেল মেসির দল। মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে নিজেদের খেলার ধরণে কোন পরিবর্তন আনবে না আর্জেন্টিনা, সাফ জানিয়ে দিলেন কোচ লিওনেল স্কালোনি।
১২ ডিসেম্বর ২০২২, ০৪:০৮ অপরাহ্ন
ক্লিন্সম্যান্সের দৃষ্টিতে ব্রাজিলের ব্যর্থতা ও আর্জেন্টিনার সফলতার কারণ
একই দিনের দুটি কোয়ার্টার ফাইনালে ভিন্ন ফলাফল দেখেছে ল্যাতিন আমেরিকার দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। অথচ ম্যাচের প্রেক্ষাপট ছিল অনেকটাই এক। এগিয়ে থেকেও লিড ধরে না রাখতে পারায় ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। সেখানে ব্রাজিল হেরে গেলেও জয় পায় আরেক ল্যাতিন দল আর্জেন্টিনা।
১২ ডিসেম্বর ২০২২, ১২:৪৭ অপরাহ্ন
বিশ্বকাপে 'হোম' সমর্থনে উচ্ছ্বসিত আর্জেন্টিনা
এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে কাতারে। কিন্তু স্টেডিয়ামগুলো গ্যালারী দেখলে যে কেউই ভাববেন ম্যাচগুলো হচ্ছে যেন আর্জেন্টিনায়। পুরো স্টেডিয়াম জুড়ে আকাশী নীল-সাদার ঢেউ। লিওনেল মেসি ও আর্জেন্টিনা চিৎকারে সরব চারদিক। আর এমন সমর্থন পেয়ে দারুণ উচ্ছ্বসিত দলটি।
১২ ডিসেম্বর ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ন
আর্জেন্টিনা মানে শুধু মেসি নয়: পেতকোভিচ
যেকোনো ম্যাচে প্রতিপক্ষ শিবিরে লিওনেল মেসি থাকা মানেই ডিফেন্ডারদের জন্য বাড়তি দুশ্চিন্তা। সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ডকে রুখতে অধিকাংশ সময়েই বিশেষ পরিকল্পনা সাজান প্রতিপক্ষ দলের কোচরা। কাতার বিশ্বকাপেও ক্রোয়েশিয়ার ফাইনাল নিশ্চিতের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেন লা পুল্গা। তবে সেই লড়াইয়ে মেসির ওপর বাড়তি মনোযোগ দিতে নারাজ ক্রোয়েটদের সেমিতে তোলার নায়ক ব্রুনো পেতকোভিচ।
১২ ডিসেম্বর ২০২২, ১১:১৭ পূর্বাহ্ন
নেইমারের জীবনের অন্যতম সেরা কোচ তিতে
ক্লাব ও জাতীয় দলের হয়ে অনেক নামীদামী কোচের অধীনেই খেলেছেন নেইমার। কিন্তু তাদের মধ্যে সদ্য সাবেক হওয়া ব্রাজিলিয়ান কোচ তিতেকে সবচেয়ে বেশি মনে ধরেছে তার। পিএসজি তারকার চোখে তার জীবনের অন্যতম সেরা কোচ তিতে।
১২ ডিসেম্বর ২০২২, ১০:৪৬ পূর্বাহ্ন
কোহলির চোখে তবু রোনালদোই সর্বকালের সেরা
গত শনিবার রাতে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। ৩৭ পেরুনো রোনালদো খেলে ফেলেন বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ। ফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য সব কিছু জিতলেও বিশ্বকাপটা তার থেকে গেছে অধরা।
১২ ডিসেম্বর ২০২২, ০৯:৫৩ পূর্বাহ্ন
ক্রোয়েশিয়া দলে রিয়াল মাদ্রিদের ডিএনএ আছে: মদ্রিচ
অধিনায়ক লুকা মদ্রিচ শুধু ক্রোয়েশিয়া দল নয়, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদেরও প্রাণভোমরা। তাই স্বাভাবিকভাবেই রিয়াল মাদ্রিদের ডিএনএ রয়েছে মদ্রিচের মধ্যে। তবে শুধু অধিনায়কেরই নয়, পুরো ক্রোয়েশিয়া দলেই রিয়ালের ডিএনএ রয়েছে বলে জানান মদ্রিচ। কারণ এই দলটি কখনোই হাল ছাড়ে না।
১২ ডিসেম্বর ২০২২, ০৯:৩৯ পূর্বাহ্ন