আনফিট দি পল-দি মারিয়াকে চান না ক্যাম্পেস
নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনার জন্য বড় দুশ্চিন্তার নাম ইনজুরি। দলের অন্যতম সেরা দুই তারকা রদ্রিগো দি পল ও আনহেল দি মারিয়া শতভাগ ফিট এখনও হননি। এখন প্রশ্ন, তারপরও তাদের খেলানো ঝুঁকি নিবেন কি-না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি? তবে ফিট না হলে তাদের নিয়ে ঝুঁকি না নেওয়ার পরামর্শ দিলেন আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক মারিও ক্যাম্পেস।
৯ ডিসেম্বর ২০২২, ০১:১১ অপরাহ্ন
'মেসির কান্না' দেখতে চান ফ্রেদ
ক্লাব ফুটবলে সাফল্যের কোন কমতি নেই লিওনেল মেসির। গেল বছর কোপা আমেরিকা জিতে জাতীয় দলের অর্জনের খাতাও খুলেছেন। তবে সর্বোচ্চ মর্যাদার ট্রফি বিশ্বকাপে এখনও হাত রাখা হয়নি সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের। স্বপ্নে বুক বেঁধে পাড়ি জমিয়েছেন কাতারে। তবে সাবেক ব্রাজিল ফরোয়ার্ড ফ্রেদ চান এবারও যেন ভগ্ন হৃদয়ে দেশে ফিরে যান মেসি।
৯ ডিসেম্বর ২০২২, ১২:৩২ অপরাহ্ন
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
লিওনেল মেসির হাতে সোনালী ট্রফি দেখতে আর মাত্র তিন ম্যাচের অপেক্ষা ভক্তদের। তবে তার জন্য আগে নেদারল্যান্ডস বাধা টপকাতে হবে লিওনেল স্কালোনির শিষ্যদের। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে অঘটনের হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে টুর্নামেন্টে এখনও অপরাজিত নেদারল্যান্ডস রয়েছে দারুণ ছন্দে।
৯ ডিসেম্বর ২০২২, ১০:৫৪ পূর্বাহ্ন
আর্জেন্টিনা দল একটি ক্লাবের মতো: লাম
যে ২৬ জনকে নিয়ে নিয়ে কাতারে এসেছেন লিওনেল স্কালোনি, তার প্রায় সব খেলোয়াড়কেই গত দুই তিন বছরে ঘুড়িয়ে ফিরিয়ে খেলিয়েছেন আর্জেন্টিনা দলে। ফলে খেলোয়াড়দের মধ্যে বেশ দৃঢ় একটি বন্ধন তৈরি হয়েছে। আর এটাই দলটির বড় শক্তি বলে মনে করেন সাবেক জার্মান অধিনায়ক ফিলিপ লাম। দলটা একটি ক্লাবের মতো গোছানো বলে মনে করেন তিনি।
৯ ডিসেম্বর ২০২২, ১০:৩২ পূর্বাহ্ন
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
দক্ষিণ কোরিয়াকে দাপটের সঙ্গে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ব্রাজিল। অন্যদিকে জাপানের বিপক্ষে জয় পেতে ক্রোয়েশিয়াকে অপেক্ষা করতে হয়েছে টাইব্রেকার পর্যন্ত। এই ম্যাচে তাই লড়াইটা হতে পারে তুখোড় সেলেসাও আক্রমণভাগ বনাম ক্রোয়েশিয়া রক্ষণের। তবে মিশন হেক্সার স্বপ্ন টিকিয়ে রাখতে কোন ভুল করা চলবে না ব্রাজিল রক্ষণকেও।
৯ ডিসেম্বর ২০২২, ০৯:৪১ পূর্বাহ্ন
যদি আমাকে নাচতে হয় আমি নাচব: ব্রাজিল কোচ
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল দেওয়ার পর মাঠের এক পাশে নেচে উদযাপন করছিলেন ব্রাজিলিয়ান খেলোয়াড়রা। এক পর্যায়ে খেলোয়াড়দের ডেকে নেন কোচ তিতে। সবাইকে অবাক করে দিয়ে তাদের সঙ্গে নাচতে থাকেন তিনি। এমনকি আগামীতেও যদি শিষ্যদের উৎসাহ দিতে নাচতে হয় তাতেও দ্বিধা করবেন না বলেই জানান এ ব্রাজিলিয়ান।
৮ ডিসেম্বর ২০২২, ০৪:২৭ অপরাহ্ন
দি পল ও দি মারিয়া ভালো আছে: আর্জেন্টিনা কোচ
পোল্যান্ড ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন আনহেল দি মারিয়া। খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর আগের দিন দলের সঙ্গে পূর্ণ অনুশীলন না করায় শঙ্কা রদ্রিগো দি পলকে নিয়েও। এ নিয়ে নানান গুঞ্জন চাউর হচ্ছে প্রতিনিয়ত। তবে এ দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভালো আছেন বলেই জানিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
৮ ডিসেম্বর ২০২২, ০৩:০৩ অপরাহ্ন
রোনালদোকে সামলাতে 'কোনো সমস্যাই হয়নি' আনচেলত্তির
গৌরবময় ক্যারিয়ারের শেষভাগে এসে বারবারই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পড়তি ফর্ম থেকে শুরু করে মাঠ ও মাঠের বাইরের বিভিন্ন নেতিবাচক ঘটনায় বারবারই শিরোনাম হচ্ছেন পর্তুগিজ মহাতারকা। কোচদের জন্যও নাকি সমস্যার সৃষ্টি করেন সিআর সেভেন, ডালপালা মেলেছে এমন গুঞ্জনও। এবার রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি জানালেন, তার অধীনে থাকাকালীন উল্টো তার সমস্যা সমাধান করে দিতেন রোনালদো।
৮ ডিসেম্বর ২০২২, ০২:২২ অপরাহ্ন
স্পেনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো এনরিকেকে
মরক্কোর বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর থেকেই শুরু হয় লুইস এনরিকের চাকুরী হারানোর গুঞ্জন। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে স্পেনের কোচের দায়িত্ব থেকে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির অনূর্ধ্ব-২ দলের কোচ লুইস দে লা ফুয়েন্তেকে।
৮ ডিসেম্বর ২০২২, ০২:১৫ অপরাহ্ন
'অধিনায়ক লিটনের' ভক্ত হয়ে গেছেন সুজন
ভারত সিরিজের ঠিক আগে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের চোট বাড়িয়ে দিয়েছিল টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা। অন্তর্বর্তীকালীন দায়িত্ব পাওয়া লিটন দাস কতোটা সামলাতে পারবেন নেতৃত্বের ভার ছিল সেই প্রশ্নও। তবে সেই পরীক্ষায় ভালোভাবেই উতরে গেছেন এই ওপেনার। তার নেতৃত্বে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরেছে বাংলাদেশ। 'অন্তর্মুখী ধরণের' লিটন কেমন অধিনায়ক হবেন তা নিয়ে অতীতে সন্দিহান থাকলেও খালেদ মাহমুদ সুজন এবার রীতিমতো মুগ্ধ এই উইকেটরক্ষকের দল পরিচালনায়।
৮ ডিসেম্বর ২০২২, ০১:৪৩ অপরাহ্ন
'মানসিকতায় বদল' এনে কাতারে এসেছে ইংল্যান্ড
প্রতি বিশ্বকাপেই ইংল্যান্ড ভক্তদের কণ্ঠে শোভা পায় 'ইটস কামিং হোম' গান। তবে আদতে গত ৫৬ বছর ফুটবলের সর্বোচ্চ মর্যাদার ট্রফিটা ছোঁয়া হয়নি থ্রি লায়নদের। গত রাশিয়া বিশ্বকাপে শিরোপার অনেক কাছে গিয়েও হতাশায় পুড়তে হয়েছিল তাদের। তবে কাতারে ভিন্ন মানসিকতা নিয়েই চ্যাম্পিয়ন হবার দৌড়ে নেমেছে ইংলিশরা, জানালেন দলটির ডিফেন্ডার হ্যারি মাগুয়েইর।
৮ ডিসেম্বর ২০২২, ১২:০৮ অপরাহ্ন
সার্বিয়া-ক্রোয়েশিয়া-সৌদি আরবকে জরিমানা ফিফার
কাতার বিশ্বকাপে নিয়ম ভাঙায় শাস্তি পেয়েছে তিনটি দেশ সার্বিয়া, ক্রোয়েশিয়া ও সৌদি আরব। তিনটি ভিন্ন কারণে বড় অঙ্কের জরিমানা দিতে হচ্ছে এ তিন দলকে।
৮ ডিসেম্বর ২০২২, ১২:০৩ অপরাহ্ন
কাতারে ফিরছেন ডাকাতির ঘটনায় দেশে ফিরে যাওয়া স্টার্লিং
সেনেগালের বিপক্ষে নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হঠাৎই দুঃসংবাদ পেয়েছিলেন ইংল্যান্ড ফরোয়ার্ড রাহিম স্টার্লিং। তার লন্ডনের বাড়িতে অস্ত্রসহ হামলা চালিয়েছিল ডাকাত বাহিনী। এমন কঠিন মুহূর্তে পরিবারের পাশে থাকতে কাতার ছেড়ে দেশে ফিরে গিয়েছিলেন চেলসি তারকা। তবে এবার থ্রি লায়ন্স ভক্তদের আশার খবর জানালো ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন, কোয়ার্টার ফাইনালের ম্যাচের আগেই স্টার্লিং পুনরায় যোগ দেবেন দলের সঙ্গে।
৮ ডিসেম্বর ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ন
রোনালদোর দল ছাড়ার হুমকির কথা অস্বীকার পর্তুগালের
নকআউট পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে ছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। এরপর থেকে নানা গুঞ্জন শুরু হয়েছে ফুটবল মহলে। বেশ কিছু পর্তুগিজ সংবাদমাধ্যম জানায়, তাকে বেঞ্চে রাখায় দল ছাড়ার হুমকি দিয়েছেন রোনালদো। তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।
৮ ডিসেম্বর ২০২২, ১০:৫০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন হ্যাজার্ড
কাতার বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই ভক্তদের মনে দানা বেঁধেছিল ভয়। মরুর বুকের আসর শেষেই অনেক তারকা সমাপ্তি টানবেন তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের, এমন শঙ্কা ভর করেছিল অনেকের মনেই। শেষ পর্যন্ত সত্যি হলো তাই, বেলজিয়ামের হয়ে কাটানো ১৪ বছরের অধ্যায়ের ইতি টানলেন এডেন হ্যাজার্ড।
৭ ডিসেম্বর ২০২২, ০৪:৩২ অপরাহ্ন
রোনালদোর মতো বেঞ্চে থাকতে হলে 'রেগে যাবেন' ফার্নান্দেজ
সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। অথচ সুইজারল্যান্ডের বিপক্ষে নকআউটের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগালের শুরুর একাদশে ঠাই হয়নি তার। শেষ পর্যন্ত যখন মাঠে নামার সুযোগ পেলেন সিআর সেভেন, খেলা প্রায় শেষের পথে। দলের জয়ে আনন্দিত হলেও শুরু থেকে খেলতে না পারাটা রোনালদো ভালোভাবে নেননি বলেই মনে করেন তার সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ।
৭ ডিসেম্বর ২০২২, ০৩:৩৪ অপরাহ্ন
এখন আর কোনো ছোট দল-বড় দল নেই: ফিফা সভাপতি
কাতার বিশ্বকাপে হচ্ছে না উত্তেজনার কোন কমতি। গ্রুপ পর্বে কাগজে কলমে পিছিয়ে থাকা দলগুলোর বিপক্ষে শিরোপাপ্রত্যাশী দলগুলোর পরাস্ত হবার ঘটনা ঘটেছে একাধিকবার। নকআউটেও দেখা মিলেছে অঘটনের, হেভিওয়েট স্পেনকে ছিটকে দিয়েছে আফ্রিকার দল মরক্কো। এমন চমকের আসর বাড়তি আগ্রহ তৈরি করছে ভক্ত-সমর্থকদের মধ্যে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তো বলেই দিলেন, এখন পর্যন্ত যতোগুলো বিশ্বকাপ মাঠে গড়িয়েছে তার মধ্যে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বই 'সবার সেরা'।
৭ ডিসেম্বর ২০২২, ০১:১৪ অপরাহ্ন
হাজার পেনাল্টি নেওয়ার ফলাফল শূন্য
টাই-ব্রেকারকে বলা হয়ে থাকে ভাগ্য পরীক্ষা। কিন্তু এটা মানতে নারাজ স্প্যানিশ কোচ লুইস এনরিকে। যে কারণে ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালির বিপক্ষে হারার পর শিষ্যদের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার আগে হাজার খানেক পেনাল্টি মেরে প্রস্তুতি নিতে বলেছিলেন এ কোচ। কিন্তু সে প্রস্তুতি যে সামান্য কাজে দেয়নি তা দেখা গেল বিশ্বকাপে।
৭ ডিসেম্বর ২০২২, ০৬:৩২ পূর্বাহ্ন
রোনালদোর সঙ্গে সম্পর্কের অবনতি হয়নি, জানালেন পর্তুগাল কোচ
ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে সমস্ত ক্যামেরার নজর মাঠের বদলে পর্তুগালের ডাগআউটে। ভীষণ অচেনা এক দৃশ্য থমকে দিয়েছে সবাইকে, ক্রিস্তিয়ানো রোনালদো যে সেখানে অ্যাপ্রোন পরে বিমর্ষ হয়ে বসে আছেন।
৭ ডিসেম্বর ২০২২, ০৪:২০ পূর্বাহ্ন
কোয়ার্টার ফাইনালে কার খেলা কখন
রোমাঞ্চকর সব লড়াই, টাইব্রেকারে নিষ্পত্তি আবার গোল বন্যার ম্যাচ দেখা গেছে দ্বিতীয় রাউন্ডে। শেষ ষোলোর বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আট দল।
৭ ডিসেম্বর ২০২২, ০২:৫৪ পূর্বাহ্ন