আটক

যশোরে কিশোরীকে অপহরণ-সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

যশোরের মনিরামপুরে প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বেনাপোল বাজার থেকে অভিযুক্ত শিবপদ দাসকে (৪০) আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
১১ জুন ২০২২, ১০:৪৫ পূর্বাহ্ন

ভর্তি পরীক্ষার হলে ঢুকে পড়া ২ শিক্ষার্থীকে পুলিশে দিল ঢাবি কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা হলের ভেতরে ছবি তোলার সময় ২ শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১০ জুন ২০২২, ০৯:৫১ পূর্বাহ্ন

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে আটক ৪

চট্টগ্রামের মাঝিরঘোনায় পাহাড় কাটার সময় ৪ জনকে আটক করেছে পরিবেশ অধিদপ্তর ও পুলিশ।
৯ জুন ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন

নিখোঁজ আরেক কিশোরের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সদর উপজেলার ইসদাইর এলাকায় বন্ধুদের ছুরিকাঘাতে স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ৪ কিশোরকে আটক করা হয়েছে। অন্যদিকে উপজেলার তেলখিরার চর এলাকা থেকে নিখোঁজ আরেক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, ২টি ঘটনা আলাদা বলে জানিয়েছে পুলিশ।
১৭ মে ২০২২, ০৬:৪৯ অপরাহ্ন

রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

রাজবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
১৭ মে ২০২২, ০৬:১৬ অপরাহ্ন