রেশন বাঁচিয়ে মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

করোনা মহামারি মোকাবিলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ পরিস্থিতিতে জনগণকে সচেতন করতে পর্যটন নগরী কক্সবাজার ও চট্টগ্রাম জেলার চারটি উপজেলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ‘সকলের সুস্থতাই আমাদের কাম্য’ স্লোগানকে সামনে রেখে সার্বিক কার্যক্রম অব্যাহত রেখেছে।
৩ মে ২০২০, ০১:১০ অপরাহ্ন

গাজীপুরে অপহরণের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

গাজীপুরে অপহরণের ৩ দিন পর পাঁচ বছরের শিশু আলিফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে র‍্যাব। কোনাবাড়ি এলাকার একটি ঝুটের গুদাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার রাতে সাগর (১৯) নামে একজনকে আটক করা হয়েছে।
৩ মে ২০২০, ০১:০৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে র‌্যাবের তত্ত্বাবধানে ৫৫ সদস্য আইসোলেশনে

নভেল করোনাভাইরাসে আক্রান্ত র‌্যাবের বর্তমান ও সাবেক ৫৫ জন সদস্য নারায়ণগঞ্জে আইসোলেশনে রয়েছেন। সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় র‌্যাব-১১ এর সদর দপ্তরের ও শহরের পুরাতন কোর্টে অবস্থিত ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানিতে দুটি আইসোলেশন সেন্টারে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
৩ মে ২০২০, ১২:৫৬ অপরাহ্ন

নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে শিক্ষার্থীর মৃত্যু, ১৫ বাড়ি লকডাউন

নোয়াখালীর সেনবাগের কাবিলপুরে করোনার উপসর্গ নিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফলে, লকডাউন করা হয়েছে তার নানার বাড়ীসহ ১৫টি বাড়ি।
৩ মে ২০২০, ১২:২২ অপরাহ্ন

অনুপ্রবেশের মামলায় জামিন, অন্য মামলায় কারাগারে সাংবাদিক কাজল

অনুপ্রবেশের অভিযোগে বিজিবির করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। তবে, যশোর কোতয়ালী থানায় তার নামে দায়ের করা অপর একটি মামলার কারনে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
৩ মে ২০২০, ১২:১৪ অপরাহ্ন

৭০ টাকার স্যালাইন সল্যুশন ৩ হাজার টাকায় বিক্রি

কুমিল্লার কান্দিরপাড় এলাকায় স্যালাইন সল্যুশনের দাম বেশি রাখায় এক ওষুধের দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৩ মে ২০২০, ১২:১৩ অপরাহ্ন

বগুড়ায় জব্দ করা ৫১০০ কেজি চাল দুস্থদের বিতরণ

বগুড়ার শিবগঞ্জ থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫১০০ কেজি জব্দ করা চাল দুস্থদের বিতরণ শুরু করেছে পুলিশ।
৩ মে ২০২০, ১২:১১ অপরাহ্ন

লালমনিরহাটে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরলেন করোনাজয়ী বাবা-ছেলে

করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতালের আইসোলেশন ইউনিট ছেড়ে বাড়ি ফিরেছেন লালমনিরহাট সদরের গুড়িয়াদহ গ্রামের বাবা-ছেলে। জেলা সিভিল সার্জন নির্মলেন্দু রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
৩ মে ২০২০, ১২:০৫ অপরাহ্ন

ফরিদপুরে চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত, জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫

ফরিদপুরে আজ এক চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলাটিতে এ নিয়ে ১৫ জন করোনা রোগী শনাক্ত হলেন।
৩ মে ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ন

ঢাকায় ফায়ার সার্ভিসের ৯ জনের করোনা শনাক্ত

ঢাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নয় জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন উপসহকারী পরিচালক রয়েছেন। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে খবরের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
৩ মে ২০২০, ১১:৪১ পূর্বাহ্ন

শাহজাদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আলী আজহার (৬৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ মে ২০২০, ১১:৩১ পূর্বাহ্ন

সিলেটে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

সিলেটের শিবগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় দিনমজুর ও শ্রমিকরা।
৩ মে ২০২০, ১১:১৮ পূর্বাহ্ন

সাভারে করোনায় আক্রান্ত আরও ১ পোশাক শ্রমিক শনাক্ত

সাভারে করোনায় আক্রান্ত আরও এক পোশাক শ্রমিককে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
৩ মে ২০২০, ১১:১১ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের একটি ছোট দলকে ভাসান চরে পাঠানো হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

নৌকায় করে কিছুদিন আগে বাংলাদেশে প্রবেশ করা ছোট একদল রোহিঙ্গাকে ভাসান চর পাঠিয়েছে বাংলাদেশ।
৩ মে ২০২০, ১১:০৬ পূর্বাহ্ন

অনুমতি ছাড়া বিএসএমএমইউর কেউ গণমাধ্যমে কথা বলতে পারবে না

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএইউ) এর কেউ স্বাস্থ্য সেবা সম্পর্কে গণমাধ্যমে নিজের মতামত জানানোর আগে কর্তৃপক্ষের অনুমতি নিতে বলা হয়েছে। সেই সঙ্গে সরকার ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে।
৩ মে ২০২০, ১০:৩২ পূর্বাহ্ন

৩৮৫ কয়েদি ছাড়া পাচ্ছেন আজ

জনাকীর্ণ কারাগারে চাপ কমাতে এবং করোনাভাইরাস সতর্কতায় ৩৮৫ জন কয়েদিকে আজ রবিবার মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছে কারা কর্তৃপক্ষ।
৩ মে ২০২০, ১০:১৯ পূর্বাহ্ন

ফরিদপুরে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৮

ফরিদপুরের সালথা উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ২৮ জন আহত হয়েছেন।
৩ মে ২০২০, ০৯:৫৭ পূর্বাহ্ন

লকডাউন: এক মাসে ২০১টি সড়ক দুর্ঘটনায় নিহত ২১১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সধারণ ছুটি ঘোষণা করেও শূন্যের কোটায় নামানো যায়নি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার। এপ্রিল মাসে দেশব্যাপী ২০১টি সড়ক দুর্ঘটনায় ২১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২২৭ জন।
৩ মে ২০২০, ০৯:৫২ পূর্বাহ্ন

হাসপাতালের ওয়ার্ড বয়, আয়াসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত

নোয়াখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয়, আয়াসহ আরও তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।
৩ মে ২০২০, ০৯:২৭ পূর্বাহ্ন

ঝিনাইদহে মুদি দোকানিকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জোয়াদ আলী (৪৫) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রবিবার সকালে উপজেলার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামে হত্যার ঘটনা ঘটে।
৩ মে ২০২০, ০৯:১০ পূর্বাহ্ন