দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৬৫ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৭৭। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে নয় হাজার ৪৫৫ জনে দাঁড়িয়েছে।
৩ মে ২০২০, ০৮:৪০ পূর্বাহ্ন

চাঁদপুরে মারা যাওয়া বৃদ্ধ করোনা আক্রান্ত ছিলেন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব ধানুয়া গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
৩ মে ২০২০, ০৭:৫২ পূর্বাহ্ন

৮৫৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় দেশে আরও অন্তত ১১৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদরদপ্তর। এ নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৫৪ জনে।
৩ মে ২০২০, ০৭:৪৫ পূর্বাহ্ন

‘গরুর ঘাস রাখা নিয়ে বিরোধে শিশু হত্যা’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিখোঁজের তিন দিন পরে মো. মহিউদ্দিন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স সাত বছর। আজ রবিবার ভোরে উপজেলার নোয়াগাঁও গ্রামে বিলের ভেতরে শিশুটির মরদেহ পাওয়া যায়।
৩ মে ২০২০, ০৭:৩৫ পূর্বাহ্ন

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক চোরাকারবারি নিহত

নোয়াখালীর চাটখিল উপজেলায় গভীর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১২ মামলার আসামি এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন। নিহত সায়েম ফিরোজ (৪১) উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
৩ মে ২০২০, ০৭:১৮ পূর্বাহ্ন

প্রণোদনা প্যাকেজ চাইছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো

করোনাভাইরাসের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতই একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর। বন্ধের কারণে হওয়া ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে প্রণোদনা প্যাকেজ চেয়েছে তারা।
৩ মে ২০২০, ০৭:১২ পূর্বাহ্ন

ভিক্ষুকের জমানো টাকাও বাঁধ নির্মাণে

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতির মধ্যে চোখ রাঙাতে শুরু করেছে বন্যার ভয়। লালমনিরহাটের আদিতমারী মহিষখোঁচা ইউনিয়নের গোবর্ধান গ্রামের পাঁচ শতাধিক মানুষ আশঙ্কা করছেন, বর্ষার আগে বাঁধ নির্মাণ করা সম্ভব না হলে তিস্তার স্রোত ভাসিয়ে নিয়ে যাবে তাদের বাড়ি-ঘর।
৩ মে ২০২০, ০৬:৫৫ পূর্বাহ্ন

সাংবাদিক কাজলকে যশোর আদালতে নেওয়া হচ্ছে

বিজিবির করা অবৈধ অনুপ্রবেশের মামলায় সাংবাদিক কাজলকে যশোর আদালতে নেওয়ার হচ্ছে।
৩ মে ২০২০, ০৬:২২ পূর্বাহ্ন

তোমরা মর, আমরা বাঁচি!

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত পুরো বিশ্ব। সেই ক্ষতি পুষিয়ে নিতে আন্তর্জাতিক ক্রেতারা বেছে নিয়েছে ‘তোমরা মর, আমরা বাঁচি’ নীতি। তারা আটকে রেখেছে বাংলাদেশি পোশাক রপ্তানিকারকদের পাঁচ বিলিয়ন ডলার। সেই সঙ্গে আশঙ্কা, ভবিষ্যতে কার্যাদেশ না পাওয়ার। সব মিলিয়ে ডুবতে বসেছে খাতটি। বাঁচানোর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
৩ মে ২০২০, ০৫:৫৪ পূর্বাহ্ন

সাংবাদিক কাজলের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা

নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে যশোরের বেনাপোল সীমান্ত থেকে গতকাল শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে। ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা করেছে বিজিবি।
৩ মে ২০২০, ০৫:২০ পূর্বাহ্ন

করোনা উপসর্গ নিয়ে ঈশ্বরদীতে গৃহবধূর মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলায় করোনার উপসর্গ নিয়ে আনুমানিক ৩০ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
৩ মে ২০২০, ০৫:১৪ পূর্বাহ্ন

‘দখিন হাওয়া’র আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ধানমণ্ডিতে হুমায়ূন আহমেদের বাসভবন ‘দখিন হাওয়া’র আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার সকালের দিকে এই আগুন লাগে।
৩ মে ২০২০, ০৪:৩৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে নারায়ণগঞ্জফেরত আরও ৩ জন করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁওয়ের হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায় আরও তিন করোনায় আক্রান্ত রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি তারা নারায়ণগঞ্জ থেকে এসেছেন। এ নিয়ে জেলায় ঠাকুরগাঁওয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৯ জনে দাঁড়ালো।
৩ মে ২০২০, ০৪:২৮ পূর্বাহ্ন

নিখোঁজ সাংবাদিক কাজল এখন বেনাপোল থানা হেফাজতে

নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
৩ মে ২০২০, ০৩:১১ পূর্বাহ্ন

ময়মনসিংহে একই পরিবারের ৩ জনসহ ৫ জন করোনামুক্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একই পরিবারের তিন জনসহ করোনামুক্ত হয়েছেন পাঁচ জন। আজ শনিবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নূরুল হুদা খান এ তথ্য নিশ্চিত করেছেন।
২ মে ২০২০, ০৪:১৪ অপরাহ্ন

দুস্থ ও অসহায়দের পাশে গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশন

করোনা পরিস্থিতিতে যেসব পরিবার অন্য কোনো উৎস থেকে কোনো সহায়তা পায়নি এমন দুস্থ ও অসহায় পরিবারকে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণের জন্য বিশেষ কর্মসূচী নেওয়া হয়েছে বলে জানিয়েছে গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশন।
২ মে ২০২০, ০৪:০২ অপরাহ্ন

কু‌ড়িগ্রা‌মে হাসপাতা‌লের ওয়ার্ড বয়সহ আরও ৪ জনের ক‌রোনা শনাক্ত

কু‌ড়িগ্রা‌মে স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের ওয়ার্ড বয়সহ আরও চার জনের ক‌রোনা শনাক্ত করা হয়েছে। আজ শনিবার জেলা সি‌ভিল সার্জন ডা.হা‌বিবুর রহমান এবং ফুলবাড়ী উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।
২ মে ২০২০, ০৩:৫১ অপরাহ্ন

হাসপাতালের বিল মেটাতে নবজাতক বিক্রি, মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ

নবজাতক সন্তান বিক্রি করে হাসপাতালের বিল মেটানো বাবা-মায়ের কোলে তাদের সন্তানকে উদ্ধার করে ফিরিয়ে দিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর কমিশনার আনোয়ার হোসেন।
২ মে ২০২০, ০৩:৫০ অপরাহ্ন

জামালপুরে এসি ল্যান্ডসহ ৭ জনের করোনা শনাক্ত

জামালপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও সাত জন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রয়েছেন। নতুন সাত জনসহ এই জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৪ হয়েছে।
২ মে ২০২০, ০৩:৪৮ অপরাহ্ন

চট্টগ্রামে পুলিশ হেফাজতে মৃত্যু, এএসআই সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে টেরিবাজার এলাকায় পুলিশ হেফাজতে দোকানের কর্মচারীর মৃত্যুর ঘটনায় নগর পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২ মে ২০২০, ০৩:২৮ অপরাহ্ন