হবিগঞ্জে পিকআপ-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর-মনতলা সড়কে পিকআপ ও ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে আলাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ মে ২০২০, ০৩:০৪ অপরাহ্ন

খুলনায় নারায়ণগঞ্জফেরত ২ গার্মেন্টস কর্মীর করোনা শনাক্ত

খুলনার দাকোপে নারায়ণগঞ্জফেরত দুই নারী গার্মেন্টস কর্মীর করোনা শনাক্ত করা হয়েছে। আজ শনিবার খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
২ মে ২০২০, ০২:৫২ অপরাহ্ন

লঘু অপরাধে সাজাপ্রাপ্ত আরও ৪ কয়েদি মুক্ত

লঘু অপরাধ ও কম মেয়াদে সাজা বিবেচনায় চার জন কয়েদিকে আজ শনিবার টাঙ্গাইল জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়াদের মধ্যে কালিহাতী উপজেলার দুই জন, বাসাইলের একজন এবং ধনবাড়ীর এক জন।
২ মে ২০২০, ০২:৪৮ অপরাহ্ন

ফরিদপুরে বড় ভাইয়ের পর ছোট ভাইয়েরও করোনা শনাক্ত

ফরিদপুরের বোয়ালমারীতে আরও এক শিক্ষার্থীর করোনা শনাক্ত করা হয়েছে। এর আগে তার বড় ভাইয়েরও করোনা শনাক্ত করা হয়েছিল। তারা দুজনেই ঢাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী। এ নিয়ে ফরিদপুর জেলায় মোট ১৪ জনের করোনা শনাক্ত করা হলো।
২ মে ২০২০, ০২:২৭ অপরাহ্ন

কক্সবাজার কারাগারে ধারণক্ষমতার ৯ গুণ বন্দী, ৮২ কয়েদি স্থানান্তর, ৭ জনকে মুক্তি

কক্সবাজার জেলা কারাগার থেকে ৮২ জন বন্দীকে ফেনী ও লক্ষ্মীপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও সরকারের নির্বাহী আদেশে আজ শনিবার জেলা কারাগার থেকে সাত কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে।
২ মে ২০২০, ০২:২৩ অপরাহ্ন

শ্রীমঙ্গলে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক দূরত্ব নিশ্চিত ও লকডাউন কার্যকর করতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
২ মে ২০২০, ০১:৫১ অপরাহ্ন

মুরগির খোপ থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলায় মুরগির খোপ থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে বকুলতলা গ্রামে ভিলেজ টাইগার রেসপন্স টিম-ভিটিআরটি সদস্যরা অজগরটি উদ্ধার করেন। অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করেছে বনবিভাগ।
২ মে ২০২০, ০১:৩৯ অপরাহ্ন

মোরেলগঞ্জের কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার ও বীজ বিতরণ

শ্রমিক সংকট নিরসনে বাগেরহাটের মোরেলগঞ্জের কৃষকের মাঝে ধান কাটার যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও ম্যানুয়াল হ্যান্ড রিপার মেশিন হস্তান্তর এবং বীজ বিতরণ করা হয়েছে।
২ মে ২০২০, ০১:২৯ অপরাহ্ন

আদিতমারীতে টেকনোলজিস্টের অভাবে করোনার নমুনা সংগ্রহে জটিলতা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ল্যাব টেকনোলজিস্টের অভাবে করোনার নমুনা সংগ্রহে জটিলতা দেখা দিয়েছে। প্রথম ব্যক্তি করোনা শনাক্তের ৩ দিনেও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা যায়নি।
২ মে ২০২০, ০১:১৯ অপরাহ্ন

সিলেটে সামাজিক দূরত্ব না মেনে বিয়ের অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিরা

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করার নির্দেশনা উপেক্ষা করে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সিলেটের ফেঞ্চুগঞ্জে বিয়ের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জের মহিদপুর গ্রামের ওই বিয়ের অনুষ্ঠানে শতাধিক মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান, দুজন সদস্য ও উপজেলার সাবেক চেয়ারম্যান।
২ মে ২০২০, ০১:০২ অপরাহ্ন

মানিকগঞ্জে পোশাক কারখানা কর্মী করোনা আক্রান্ত

মানিকগঞ্জে পোশাক কারখানার একজন কর্মীর করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ জনে।
২ মে ২০২০, ১২:৫৯ অপরাহ্ন

গণমাধ্যম নয়, দুর্নীতি নিয়ন্ত্রণ করুন: টিআইবি

গণমাধ্যম যাতে বিনা বাধায় তার ভূমিকা পালন করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দেশের এই সংকট মুহূর্তেও গণমাধ্যমকর্মীদের বিভিন্নভাবে বাধা, হয়রানি ও নির্যাতন চলছে উল্লেখ করে তারা বলেছে, ‘গণমাধ্যম নিয়ন্ত্রণ বা হয়রানি নয়, বরং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করুন।’
২ মে ২০২০, ১২:৩৮ অপরাহ্ন

যাত্রীবাহী ট্রেন চালুর সুযোগ নেই: রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, গণপরিবহন চলাচল বন্ধ রাখতে সরকারি যে সিদ্ধান্ত কার্যকর আছে, তা তুলে না নেওয়া পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলের সুযোগ নেই।
২ মে ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ন

শরীয়তপুরে ঢাকাফেরত আরও ৬ জনের করোনা শনাক্ত

শরীয়তপুরে আরও ছয় জনের করোনা শনাক্ত করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
২ মে ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন

বেনাপোলে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু

করোনা পরিস্থিতিতে এক মাস বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে পুরোদমে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। আজ শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের তিনটি প্রবেশ দ্বার খুলে দেওয়া হয়।
২ মে ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন

পিরোজপুরে আইসোলেশন ওয়ার্ডে নারীর মৃত্যু

পিরোজপুর জেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে।
২ মে ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ার বিষাক্ত জাহাজ না কেনার নির্দেশ

ইন্দোনেশিয়া থেকে রওনা হওয়া জে ন্যাট জাহাজটি না কিনতে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) কে নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। গতকাল ১ মে মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।
২ মে ২০২০, ১১:২০ পূর্বাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, নরসিংদীতে ৩ সাংবাদিক গ্রেপ্তার

নরসিংদীর ঘোড়াশালের এক পুলিশ কর্মকর্তার দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় স্থানীয় তিন সাংবাদিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। নরসিংদী জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
২ মে ২০২০, ১১:১১ পূর্বাহ্ন

গণস্বাস্থ্য কেন্দ্রের কিট পরীক্ষায় বিএসএমএমইউ’র কমিটি গঠন

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাস পরীক্ষার ‘জি র‍্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য ছয় সদস্যের কমিটি গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
২ মে ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে করোনা শনাক্তদের অর্ধেকই চিকিৎসক, সরকারি কর্মচারী

হবিগঞ্জে শনিবার দুপুর পর্যন্ত ৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য সরকারি কর্মচারী রয়েছেন মোট ৩৬ জন।
২ মে ২০২০, ১১:০৪ পূর্বাহ্ন