কলায় কেমিক্যাল মেশানোর দায়ে ২ জনকে জরিমানা
মানিকগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে কাঁচাকলা পাকানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে কেমিক্যাল মিশিয়ে পাকানো পাঁচ হাজার কলা নষ্ট করে ফেলা হয়েছে।
২ মে ২০২০, ১০:৫৭ পূর্বাহ্ন
পঙ্গপাল নয়, এগুলো ঘাসফড়িং
দুই সপ্তাহ আগে টেকনাফে দেখা দেয়া পঙ্গপাল সদৃশ পতঙ্গকে ঘাসফড়িং বলে চিহ্নিত করেছে কীটতত্ত্ববিদ, কৃষিবিজ্ঞানী ও উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সরকারের একটি উচ্চ পর্যায়ের কমিটি।
২ মে ২০২০, ১০:৫২ পূর্বাহ্ন
কক্সবাজারের বাঁকখালী নদী থেকে ২৭ রোহিঙ্গা উদ্ধার, ১ পাচারকারী আটক
কক্সবাজারের নুনিয়াছড়া এলাকার বাঁকখালী নদীর তীর থেকে ২৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় এক মানব পাচারকারীকে আটক করা হয়েছে।
২ মে ২০২০, ১০:৪৩ পূর্বাহ্ন
পঞ্চগড়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
পঞ্চগড়ে বজ্রপাতে মুক্তা আক্তার (২৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
২ মে ২০২০, ১০:২৬ পূর্বাহ্ন
সিলেটের হাওরাঞ্চলের ৮৬ শতাংশ ধান কাটা শেষ
সিলেট বিভাগের হাওরাঞ্চলের ৮৬ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ শনিবার দুপুরে সিলেট বিভাগীয় অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শ্রীনিবাস দেবনাথ এ তথ্য জানান।
২ মে ২০২০, ১০:১১ পূর্বাহ্ন
খুলনায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
খুলনার দিঘলিয়া উপজেলায় করোনার উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
২ মে ২০২০, ০৯:৩১ পূর্বাহ্ন
ছুটি ১৫ মে পর্যন্ত বাড়তে পারে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
দেশে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ আরও বৃদ্ধি করতে যাচ্ছে সরকার। জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। ছুটির বিষয়ে প্রধানমন্ত্রী ইনিশিয়েটিভ (পদক্ষেপ) নেবেন।’
২ মে ২০২০, ০৯:২৯ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত ৭৪১ পুলিশ সদস্য
এখন পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ৭৪১ জন পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৩৫৬ জনই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)।
২ মে ২০২০, ০৮:৫৭ পূর্বাহ্ন
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনায় আক্রান্ত ৫ জন
মানিকগঞ্জে শনাক্ত করোনায় আক্রান্ত পাঁচ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
২ মে ২০২০, ০৮:৪৭ পূর্বাহ্ন
স্কেচ দেখে ধর্ষককে গ্রেপ্তার
রাজধানীর কদমতলী থানার মুরাদপুর এলাকায় প্রায় এক সপ্তাহ আগে ধর্ষণের শিকার হয় ছয় বছর বয়সী এক শিশু। সে সময় অপরাধীকে ধরার মতো কোনো ক্লু পুলিশের কাছে ছিল না। তাদের কাছে ছিল শুধু সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে, ওই দিনই ধর্ষণের শিকার শিশুটির হাত ধরে আছেন মাস্ক পরা এক যুবক।
২ মে ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন
আরও ৫ জনের মৃত্যু, মোট শনাক্ত প্রায় ৯ হাজার
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৭৫। এ ছাড়া, আক্রান্ত আরও ৫৫২ জনকে শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত আট হাজার ৭৯০ জনকে শনাক্ত করা হয়েছে।
২ মে ২০২০, ০৮:২৬ পূর্বাহ্ন
বড় ভাইকে হত্যার অভিযোগে যুবক আটক
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আনিকেলীবড় এলাকায় বাড়ি থেকে নিখোঁজের একদিন পর খাল থেকে মেরাজ মিয়া (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ মে ২০২০, ০৭:৫৯ পূর্বাহ্ন
কক্সবাজারের প্রথম ভ্রাম্যমাণ হাসপাতাল
করোনাভাইরাস সংক্রমণ রোধে সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। এমন অবস্থায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ভ্রাম্যমাণ হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। কক্সবাজার জেলায় এটাই প্রথম ভ্রাম্যমাণ হাসপাতাল।
২ মে ২০২০, ০৭:৫৪ পূর্বাহ্ন
লালমনিরহাটে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা
‘বাড়িতে ঢাকাফেরত রয়েছেন’— এমন অভিযোগ তুলে লালমনিরহাটের কালীগঞ্চ উপজেলায় দুটি বাড়িতে হামলা-ভাঙচুর চালানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
২ মে ২০২০, ০৭:৪৪ পূর্বাহ্ন
সিলেটে নারায়ণগঞ্জফেরত কনস্টেবলের মৃত্যু
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ বছর বয়সী এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
২ মে ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন
একজন রুমানা, মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত
একজন রুমানা। বয়স ২৫ কিংবা ২৬। তৃতীয় লিঙ্গের এই মানুষটি তার মত আরও কয়েকজন সঙ্গী নিয়ে থাকেন কক্সবাজার জেলার উপকূলীয় উপজেলা পেকুয়ায়। পেকুয়া তাদের জন্মস্থান না। দেশের বিভিন্ন জেলা থেকে এসে এখানে ঠাঁই নিয়েছেন এই মানুষগুলো। সঙ্গীদের নিয়ে দল বেধে গ্রামীণ জনপদে ভিক্ষাবৃত্তি করে জীবন চলে রুমানাদের। চলার পথে অনেকের ব্যঙ্গ-বিদ্রূপও শুনতে হয় তাদের। চলমান করোনা সংকটের এ সময়ে সেই রুমানাই স্থাপন করলেন এক অনন্য দৃষ্টান্ত।
২ মে ২০২০, ০৭:০৬ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত চিকিৎসকের সংখ্যা বেড়ে ৫৪০ জন: বিডিএফ
দেশে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা বেড়ে ৫৪০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
২ মে ২০২০, ০৬:৫৫ পূর্বাহ্ন
গত ২৪ ঘণ্টায় ৫ জনসহ যুক্তরাষ্ট্রে ২৩৩ বাংলাদেশির মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে আরও পাঁচ জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন অন্তত ২৩৩ জন বাংলাদেশি।
২ মে ২০২০, ০৬:৪৭ পূর্বাহ্ন
তামাক কোম্পানির প্রতারণায় ন্যায্যমূল্য পাচ্ছে না চাষি
লালমনিরহাটে রয়েছে প্রায় হাজার কোটি টাকার তামাকের বাণিজ্য। নিয়ম অনুযায়ী এ টাকা কৃষকের ঘরে যাওয়ার কথা। কিন্তু আদতে তা হচ্ছে না। কৃষকরা পাচ্ছেন যৎসামান্য আর বেশির ভাগ যাচ্ছে তামাক কোম্পানি ও তাদের দালালদের পকেটে। সরকারিভাবে তামাকের একটি নির্দিষ্ট দাম ধরা থাকলেও তা তোয়াক্কা না করে কম দামে তামাক কেনা হচ্ছে কৃষকদের কাছ থেকে। নগদ টাকার প্রয়োজন হওয়ায় কৃষকরাও বাধ্য হচ্ছে কম দামে তামাক বিক্রি করতে।
২ মে ২০২০, ০৬:২৯ পূর্বাহ্ন
যশোরে ব্রি হাইব্রিড-৫ ধান চাষে কৃষকের সাফল্য
যশোরের কেশবপুর উপজেলায় উদ্ভাবিত ব্রি হাইব্রিড-৫ ধান চাষ করে সফলতা পেয়েছেন মঙ্গলকোটের কৃষক আহম্মেদ আলী। উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে ওই কৃষক তার ৩২ শতক জমিতে বি হাইব্রিড-৫ চাষ করে ৩৬ মন ধান পেয়েছেন। যা অন্যান্য জাতের তুলনায় অনেক বেশি।
২ মে ২০২০, ০৬:১১ পূর্বাহ্ন